সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
30 C
Dhaka

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

0
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ওই সময় থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য রয়েছে।

শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

0

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।

এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এক নির্দেশনা দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, রমজানজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঈদের ছুটির পর টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রথম কার্যদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা দাপ্তরিক কাজ ও উচ্চপর্যায়ের বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরতিহীনভাবে দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন শেষে রাত ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন। দীর্ঘ এই কর্মব্যস্ত সময়জুড়ে দেশের অর্থনীতি, জনশক্তি এবং নাগরিক সুবিধার মতো স্পর্শকাতর বিষয়গুলো ছিল তার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। এরপর দুপুরে প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে সেখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলের অধিবেশনে ঢাকার ক্রমবর্ধমান যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। নগরবাসীর ভোগান্তি কমাতে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এবং আইন প্রয়োগে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া বিকেলের পর থেকে বিভিন্ন কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ, দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক নীতি নির্ধারণী কাজ সম্পন্ন করেন।

 

কালোজিরার ৭ উপকারিতা,ব্যবহারের নিয়ম জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

0
কালোজিরা
কালোজিরা

হজম প্রক্রিয়া থেকে শুরু করে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্নভাবে শরীরকে সহায়তা করে কালোজিরা।

উপাদানটির প্রধান কার্যকারিতা মূলত থাইমোকুইনোন থেকে আসে, যা জৈব-সক্রিয় যৌগ এবং এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহবিরোধী ও জীবাণুবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. অলোক চোপড়া বলেন, কালোজিরার তেল বা কালোজিরা প্রকৃতির অন্যতম শক্তিশালী প্রতিকার।

এ চিকিৎসক বলেন, কালোজিরা আকারে ছোট হলেও স্বাস্থ্যের ক্ষেত্রে এর প্রভাব ব্যাপক শক্তিশালী। বিপাকক্রিয়াকে সহায়তা ও প্রদাহের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে অন্ত্র, ত্বক ও হরমোনের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকরী ভূমিকা রাখে কাালোজিরা। তাহলে এই তেলের স্বাস্থ্য উপকারিতা জেনে নেয়া যাক-

বিপাকীয় স্বাস্থ্য ভালো করে:—–
কালোজিরার তেল নিয়মিত ব্যবহারে ইনসুলিন সংবেদনশীলতা বাড়তে পারে এবং খালি পেটে রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। আবার বিপাক ক্রিয়া বাড়িয়ে এবং ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সহায়তা করে।

প্রদাহ নিয়ন্ত্রণ: ——-
কালোজিরার তেল শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে। এটি আর্থ্রাইটিস ও হাঁপানির মতো রোগের ক্ষেত্রে উপকারী। কালোজিরায় থাইমোকুইনোন রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী কার্যক্রমের জন্য পরিচিত।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ——-
থাইমোকুইনোন একটি প্রাকৃতিক রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসেবে কাজ করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। যা অটোইমিউন রোগ বা আর্থ্রাইটিসের মতো গাঁটের ব্যথায় আক্রান্তদের জন্য উপকারী। নিয়মিত কালোজিরার তেল ব্যবহারে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।

অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়তা: ——
পেট ফাঁপা ও হজমের অস্বস্তি রোধে ঐতিহ্যগতভাবে কালোজিরার তেল ব্যবহার হয়ে আসছে। ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো সমস্যায় উপকার পেতে অনেকেই এই তেল ব্যবহার করেন।

হরমোনের ভারসাম্য বজায় রাখা: ———
গবেষণায় দেখা গেছে, কালোজিরার তেল হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। যা পিসিওএস’র মতো হরমোনজনিত সমস্যায় আক্রান্তদের জন্য উপকারী।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: ——–

কালোজিরার তেলে প্রচুর পরিমাণ শক্তিশালী অ্যান্টিঅক্সিন্টে রয়েছে। যা কোষকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। এ কারণে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে যেতে পারে।

ত্বক ও চুলের স্বাস্থ্য: ——-
এই তেলের প্রদাহবিরোধী ও জীবাণুরোধী গুণের জন্য এটি ব্রণ, একজিমা ও শুষ্ক ত্বকের চিকিৎসায় বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। এটি ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো করে।

এছাড়াও কালোজিরার তেল নিয়মিত ব্যবহারে চুল শক্তিশালী হয় এবং এর বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি খুশকি ও মাথার ত্বকের শুষ্কতা দূর করে। এবার তাহলে হৃদরোগ বিশেষজ্ঞ ড. অলোক চোপড়ার পরামর্শ অনুযায়ী এই তেল ব্যবহারের উপায় জেনে নেয়া যাক-

ব্যবহারের উপায়: ——-
অভ্যন্তরীণ সহায়তা: বিপাকক্রিয়াকে সচল রাখার জন্য এবং প্রদাহ কমাতে খাবারের পর আধা থেকে এক চা চামচ পরিমাণ গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন হৃদরোগ বিশেষজ্ঞরা।

  • মধু দিয়ে: হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকালে মধুর সঙ্গে কালোজিরা মিশিয়ে খেতে পারেন।
  • গরম পানি: ভালোভাবে শোষণ ও সহনশীলতার জন্য একটু হালকা গরম পানিতে মিশিয়ে তারপর খেতে পারেন।
  • বাহ্যিক ব্যবহার: অন্যসব তেলের সঙ্গে মিশিয়ে পাতলা করে ব্রণপ্রবণ বা প্রদাহযুক্ত জায়গায় দিতে পারেন।

চুল মজবুত করতে: চুলের শক্তি বাড়াতে ও মজবুত করার জন্য মাথার ত্বকে তেল দিয়ে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করবে।

২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ২৩ দিনে 

0
বৈদেশিক মুদ্রা
বৈদেশিক মুদ্রা

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

যাকে হত্যা করতে চেয়েছিলেন, তিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী : এজলাসে রাষ্ট্রপক্ষ

0
মাসুদ উদ্দিন চৌধুরী
মাসুদ উদ্দিন চৌধুরী

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এই আবেদন জানানো হয়।

আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি আদালতকে বলেন, যাকে এক সময় টর্চার (নির্যাতন) করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মানব পাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এর আগে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গতকাল মধ্যরাতে ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন।

সাবেক এই সেনা কর্মকর্তা এক-এগারোর সময় আলোচনায় আসেন এবং পরবর্তীতে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয়

0

মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অভিষেক ম্যাচেই জোড়া গোল করে জয়ের নায়ক হন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার নৈপুণ্যে কোচ মার্ক কক্সের দল সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়ে গেল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি দলটি। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান।

এরপর ৬৭তম মিনিটে শেখ সংগ্রামের লং পাস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, যা দলের ব্যবধান দ্বিগুণ করে।

ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান একটি গোল করলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয় গোলের পর পুরো ম্যাচেই চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে ‘বি’ গ্রুপে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ ভারত। আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।

উল্লেখ্য, বয়সভিত্তিক এই আসরে বাংলাদেশ এর আগে ২০২৪ সালে একবার শিরোপা জিতেছে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ‘এ’ গ্রুপে রয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে। এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

 

বদলি করা হল ঢাকার ৪ থানার ওসিকে 

0
ডিএমপি সদরদপ্তর
ডিএমপি সদরদপ্তর

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়ে ওই অফিস আদেশে।

ভয়াবহ বিস্ফোরণ ঘটে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে 

0
যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সোমবার (২৩ মার্চ) বিকেলে টেক্সাসের পোর্ট আর্থারের ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি শোধনাগারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। পরিস্থিতির কারণে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ জারি করে।

টেক্সাস উপসাগরীয় উপকূল ও টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত ভ্যালেরো শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানান, শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে ও তারা নিরাপদে রয়েছেন।

ঘটনাস্থলে থাকা এক বাসিন্দা ১২ নিউজকে জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অন্য বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে।

জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের কম্পন অনুভব করা স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ শহর খালি করার উদ্যোগ নেয়নি। এক নারী ফেসবুকে লিখেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সরিয়ে নেওয়া উচিত।

 

নওয়াবি জর্দা বানানোর রেসিপি

0
নওয়াবি জর্দা
নওয়াবি জর্দা

মিষ্টির সঙ্গে জর্দা তৈরির রেওয়াজ থাকে। তাই চেনা জর্দাকেও নতুন স্বাদ আনতে নওয়াবি জর্দা করতে পারেন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই ‘নওয়াবি জর্দা’ টেবিলকে করে তুলবে রঙিন ও আনন্দময়।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে শাহী নওয়াবি জর্দা তৈর করবেন-

উপকরণ ——

  • পোলাও/বাসমতি চাল ২কাপ
  •  ঘি ১ কাপ
  •  চিনি ৪ কাপ
  •  ক্রিম ১ কাপ (হেভি ক্রিম)
  •  ঘন তরল দুধ ১ কাপ
  •  গুঁড়া দুধ আধা কাপ
  • কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ
  • এলাচ ৪টি
  • দারুচিনি ২ টুকরো
  • তেজপাতা ১টি
  • কিশমিশ ১ টেবিল চামচ
  • পেস্তা কুচি ১ টেবিল চামচ
  • কাজুবাদাম কুচি ১ টেবিল চামচ
  • মাওয়া ১ টেবিল চামচ
  • ছোট মিষ্টি পরিমাণমতো
  • হলুদ ফুড কালার সামান্য (ঐচ্ছিক)
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি ——-
শাহী নওয়াবি জর্দা বানানোর জন্য প্রথমে চাল ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে লবণ দিয়ে ৮০ ভাগ সেদ্ধ করুন। চাইলে সেদ্ধ করার পানিতে ফুড কালার মিশিয়ে নিতে পারেন। অন্যদিকে একটি পাত্রে ঘন দুধ, গুঁড়া দুধ ক্রিম এবং কনডেন্সড মিল্ক মিশিয়ে পাঁচ মিনিট জ্বাল দিয়ে ঘন মালাই তৈরি করুন।

এরপর একটি কড়াইতে ঘি গরম করে এলাচ, দারুচিনি এবং তেজপাতা ফোঁড়ন দিন। এর পর সেদ্ধ করা চাল কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিন। চিনি গলে পানি শুকিয়ে আসলে ওপর থেকে মালাই, কিশমিশ, পেস্তা-বাদাম কুচি, মাওয়া এবং ছোট মিষ্টি সব উপকরণ একসাথে হালকা আঁচে ১৫ মিনিট দমে রাখুন। নামিয়ে ঠান্ডা হওয়ার পর শাহী নওয়াবি জর্দা পরিবেশন করুন।