সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
29 C
Dhaka

১০ ইনিংসে ৫৫৪ রান, সঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন কিউই অধিনায়ক

0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এই কীর্তি গড়েন কের। সর্বশেষ ১০ ইনিংসে (১১ ম্যাচে) তিনি করেছেন মোট ৫৫৪ রান, যেখানে তার স্ট্রাইক রেট ১৪২। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান কার্যকর এই ক্রিকেটার নিয়েছেন ১২টি উইকেট, ইকোনমি রেট ৬.৭৪।

রোববার(২২ মার্চ) ওয়েলিংটনে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৫৯ রান। জবাবে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

এই ম্যাচে ৩১ রান করেন কের। তবে জয়ের নায়ক ছিলেন সোফি ডিভাইন, যিনি ৩৪ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

পুরো সিরিজেই ধারাবাহিক ছিলেন কের। মাউন্ট মঙ্গানুইতে প্রথম ম্যাচে ৪৪ বলে ৭৮, হ্যামিল্টনে ১৮ বলে ৩২ এবং অকল্যান্ডে ২৮ বলে ৩০ রান করেন তিনি।

এর আগে, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৯ ইনিংসে ৩০+ রানের রেকর্ড ছিল চামারি আতাপাত্তু ও রেবেকা ব্লেকের। এবার তাদের ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠলেন কের। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ

0

সোমবার (২৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজ অবতরণের পর রানওয়ে দিয়ে ট্যাক্সি করার সময় একটি গ্রাউন্ড ভেহিকেলের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সময় উড়োজাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার। উড়োজাহাজটি পরিচালনা করছিল জ্যাজ এভিয়েশন, যা এয়ার কানাডার একটি আঞ্চলিক অংশীদার।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এফএএ-র নির্দেশনায় লা গার্ডিয়া অভিমুখে আসা বেশ কিছু ফ্লাইটকে মাঝ আকাশ থেকেই অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা তাদের যাত্রা শুরুর স্থানেই ফেরত পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হলেও পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের ফলে উড়োজাহাজটির সামনের অংশে (নোজ সেকশন) বেশ ক্ষতি হয়েছে। তবে এই ভিডিওগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা রানওয়েতে বিমান ও যানবাহনের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সাড়া দিয়েছে এবং উদ্ধারকাজ শুরু করেছে।

এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী বা ক্রু সদস্যের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এয়ার কানাডা কর্তৃপক্ষ বা জ্যাজ এভিয়েশন থেকেও ঘটনার বিস্তারিত কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

0

সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

একই সময়ে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে।

এই অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২’ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। তবে এই হামলার দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী হামলার দাবি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

সূত্র: আলজাজিরা।

সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

0

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা নিয়ে দেশবাসীকে সতর্ক করতে গিয়ে সোমবার (২৩ মার্চ) এ মন্তব্য করেছেন তিনি।

এদিন সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক শুদ্ধাচার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে খুব ভালো সময় না, বরং কঠিন সময় আসছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের বিশাল ক্ষতি করছে। সামনে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে। আমাদের এসব সয়ে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ কিছুটা কম হতে পারে, কিন্তু সেই অজুহাতে পাম্প ভাঙচুর করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমীচীন নয়। আমরা ‘মব’ বা উশৃঙ্খল জনতাকে কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।

এরপর কৃষকদের দুর্দশা লাঘবে সরকারের পদক্ষেপ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ঝড়-বৃষ্টিতে গম ও আলুর যে ক্ষতি হয়েছে তা আমরা বুঝি। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছেন।

তিনি আরও বলেন, সারা দেশে কয়েক কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এবং সেচ সুবিধার জন্য গোটা দেশে ২০ হাজার খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার সমালোচনা করে এরপর তিনি বলেন, ধর্ম নিয়ে ব্যবসা দেশের মানুষ পছন্দ করে না। সৎ পথে থেকে হালাল রুজি খেয়ে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেই পরকালে মুক্তি পেতে হবে, কেবল কথার মায়াজালে ধোঁকা দেওয়া যাবে না।

এসময় খাল ও নদী পুনঃখনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন এলজিআরডি মন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, আমাদের সব প্রজেক্ট সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবিপ্রধান

0
অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম
অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম

রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, হাদি হত্যা মামলাটি এখন সিআইডি দেখভাল করছে। সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের ফেরানোর বিষয়ে যোগাযোগ করছে।

গত ৮ মার্চ হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। চার দিন রিমান্ড শেষে রোববার তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

তবে আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে।’ তিনি দাবি করেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনও কাজে ছিলাম না।’ এসময় তিনি ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৫ জ্বালানিবাহী ভেসেল খালাস,আরও ২ দেশের পথে 

0

রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানায়, বর্তমানে বিক বরনহলম এবং মর্নিং জেন নামের দুটি জাহাজ বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে ওমান থেকে আসা এলপিজি সেভান জাহাজে গ্যাস খালাস চলছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

 

বাস-ট্রেন সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২২ মার্চ) দিবাগত মধ্যরাতে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে জানান, ইতোমধ্যে দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আহতদের সুচিকিৎসার নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে, অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরো ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ এবং জামালপুর সেতু দুর্ঘটনাসহ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আজ রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না। একই সঙ্গে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

ইরান ভূপাতিত করলো মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান 

0
এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত
এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত

শনিবার(২১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক এক সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই স্টিলথ যুদ্ধবিমানের ওপর সফল আঘাত হানে। প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এফ-৩৫ কে তাদের উন্নত সামরিক প্রযুক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে আসছিল।

ইরানি সূত্র আরও দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করত যে, এ ধরনের স্টিলথ যুদ্ধবিমানকে কোনো বিমান-বিধ্বংসী ব্যবস্থা শনাক্ত বা লক্ষ্যবস্তু করতে পারবে না। তবে ইরানের দেশীয় প্রযুক্তি সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে বলে তারা উল্লেখ করে।

এর আগে, ১৯ মার্চ আইআরজিসি জানায়, তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে, যার ফলে বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এক প্রতিবেদনে জানায়, একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি অবতরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের এ ধরনের দাবি যাচাইযোগ্য স্বাধীন সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। কারণ আধুনিক স্টিলথ যুদ্ধবিমান শনাক্ত ও ভূপাতিত করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল একটি বিষয়।

ইরান জানিয়েছে, ভবিষ্যতে তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতার আরও নতুন দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।

 

মার্কিন কংগ্রেসে মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে প্রস্তাব

0

শুক্রবার (২০ মার্চ) মার্কিন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান দেশটির প্রতিনিধি পরিষদে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রস্তাবটিতে ১৯৭১ সালের সংঘাতের সময় সংঘটিত নৃশংসতা, বিশেষ করে ‘অপারেশন সার্চলাইট’ এর সময় পাকিস্তানি সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’, ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর মতো ইসলামপন্থি গোষ্ঠীসহ স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ঐতিহাসিক স্বীকৃতির দাবি

এই পদক্ষেপের সূচনা করে কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনাপ্রবাহ একটি ‘পরিকল্পিত সন্ত্রাসবাদী অভিযানের’ সূচনা ছিল, যা জাতিসংঘের গণহত্যার সংজ্ঞার সঙ্গে মিলে যায়।

গ্রেগ ল্যান্ডসম্যান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি ‘দীর্ঘদিন ধরে পাওনা’ ছিল। তিনি ওই সহিংসতায় বিশেষ করে বাঙালি হিন্দুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি তুলে ধরেন।

প্রস্তাবটিতে মার্কিন প্রেসিডেন্টকে এই নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করার এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, বিভিন্ন ধর্মের বাঙালিরা লক্ষ্যবস্তু হলেও হিন্দুদের ওপর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগিরা আলাদাভাবে চড়াও হয়েছিল।

ঐতিহাসিক নথিপত্র

প্রস্তাবটি বেশ কিছু বহুল আলোচিত উৎসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন কূটনীতিক আর্চার ব্লাডের পাঠানো ‘ব্লাড টেলিগ্রাম’, যেখানে তিনি মার্কিন নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছিলেন। এ ছাড়া রয়েছে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের প্রতিবেদন এবং এডওয়ার্ড এম কেনেডির নেতৃত্বে তৈরি মার্কিন সিনেট রিপোর্ট। এই বিবরণগুলোতে পরিকল্পিত হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।

এই প্রস্তাবের মূল চাওয়াগুলো হলো–১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগী মিলিশিয়াদের কর্মকাণ্ডের নিন্দা জানানো, বাঙালি হিন্দুদের লক্ষ্যবস্তু করে নির্যাতনের বিষয়টি স্বীকার করা, কোনো নির্দিষ্ট জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর ওপর সমষ্টিগত দোষারোপ প্রত্যাখ্যান করা এবং এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি।

কেন এটি গুরুত্বপূর্ণ ?

ব্যাপক নথিপত্র থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কখনোই ১৯৭১ সালের ঘটনাগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়নি। প্রস্তাবের সমর্থকরা যুক্তি দিচ্ছেন, এই স্বীকৃতি নৈতিক ও নীতিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ; যা ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে এবং অরক্ষিত সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে।

যদি এই প্রস্তাবটি পাস হয়, তবে দক্ষিণ এশিয়ার অন্যতম রক্তাক্ত অধ্যায় নিয়ে দীর্ঘদিনের ঐতিহাসিক দাবির সঙ্গে মার্কিন নীতির একাত্মতা প্রকাশের ক্ষেত্রে এটি হবে একটি বড় পদক্ষেপ।

শনিবার পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি 

0

শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার(১৯ মার্চ) কোথাও দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই স্থানে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নারীদের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, ব্যারিকেড, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে শোলাকিয়া মাঠে সকাল ১০টায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা আয়োজন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে।