সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
28 C
Dhaka

সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে ঈদের দিনঃআবহাওয়া অধিদপ্তর

0
আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন সারা দেশে ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঈদের দিন দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, আজ শুক্রবার দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তাছাড়া ময়মনসিংহ, টাংগাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমে অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

তিনি বলেন, এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।

 

আর্জেন্টিনা দলে থাকছেন লিওনেল মেসি

0
অধিনায়ক লিওনেল মেসি
অধিনায়ক লিওনেল মেসি

আগামী ৩১ মার্চ মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। বুয়েনস আয়ার্সের আইকনিক লা বোমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে অনুমিতভাবেই রয়েছেন হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজদের মতো বড় তারকারা।

স্কালোনির এই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন নতুন মুখ। এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিংয়ের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও ফেরানো হয়েছে এবারের স্কোয়াডে।

চোটের কারণে এই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এছাড়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় কোচ স্কালোনি আস্থা রেখেছেন নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির ওপর।

তযুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এখন পর্যন্ত এটিই আর্জেন্টিনার একমাত্র নির্ধারিত প্রীতি ম্যাচ।

একনজরে আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।
  • ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো।
  • মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
  • ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

‘ইত্যাদি’ এবার ঈদে আসছে নতুন চমক নিয়ে 

0
ঈদে চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’
ঈদে চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’

ঈদে নানা আয়োজন পছন্দ অনুযায়ী উপভোগ করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমা দেখা। সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে গত কয়েক যুগ ধরে রাজত্ব করছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দর্শক আগ্রহের শীর্ষে থাকা অনুষ্ঠানটি এবারও ব্যতিক্রম হচ্ছে না।

বরাবরই নির্মাতা হানিফ সংকেত চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে দর্শক প্রত্যাশা পূরণের চেষ্টা করেন। ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজন দিয়ে। কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’ দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি।

এরপর থাকছে তারকা সংগীতশিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধকসহ বিভিন্ন ধাঁচের গান। আর বিশেষ আকর্ষণ হিসেবে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নাচ তো থাকছেই।

এবারও অন্যসব পর্বের মতো সামাজিক বিভিন্ন অসংগতি ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে ‘ইত্যাদির বিভিন্ন নাট্যাংশে। পাশাপাশি মিউজিক্যাল ড্রামা, দর্শক পর্ব এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রম পর্বও থাকবে।

নির্মাতা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে। ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিনোদনমূলক এই অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শকরা।

ঈদের ছুটির মধ্যে হাসপাতালগুলোতে সেবা নিশ্চিত করতে ১৬ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের 

0

বুধবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনাগুলো হলো—

  • জরুরি বিভাগে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
  • জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান, এমআরআই সার্বক্ষণিক চালু রাখতে হবে।
  • কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে।
  • প্রতিষ্ঠান প্রধান নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ছুটি মঞ্জুর করতে পারবেন।
  • সিভিল সার্জন, বিভাগীয় পরিচালককে অবহিত করে ঈদের ছুটিকালে নিজ জেলার মধ্যে অতি প্রয়োজনীয় জনবল সমন্বয় করা যা
  • হাসপাতালের অন্তঃবিভাগ ইউনিট প্রধানরা প্রতিদিন তাদের বিভাগীয় কার্যক্রম তদারক করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল সেবা চালু রাখতে হবে।
  • ছুটি শুরু হওয়ার আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুদ ও তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে স্টোর কিপার অথবা ছুটি চলাকালে দায়িত্ব পাওয়া স্টাফ অবশ্যই নিজ জেলা ও উপজেলায় অবস্থান করবেন।
  • অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখতে হবে।
  • ছুটি চলাকালে হাসপাতালের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগামপত্র দিতে হবে।
  • ছুটি চলাকালে সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে।
  • প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন বিভাগের প্রধানরা ছুটিকালীন সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন এবং ঈদের দিন কুশল বিনিময় করবেন।
  • প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে অবশ্যই বিধি অনুযায়ী কাউকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব গ্রহণকারী কর্মকর্তা সব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • প্রতিষ্ঠান প্রধান ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন তদারকি করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
  • বহির্বিভাগ একাধারে ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। এর ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন।
  • ক) বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি বিভাগ খোলা রাখতে হবে।

খ) কোনো রোগী রেফার করার আগে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং যাত্রাপথের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

গ) রেফার্ড রোগীরা যাতে অ্যাম্বুলেন্স পায়, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

  • যেকোনো দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।

 

ঈদে স্বাস্থ্যসম্মত উপায়ে মিষ্টি খাবার খাওয়ার নিয়ম জানালেন পুষ্টিবিদ

0
মিষ্টিজাতীয় খাবার
মিষ্টিজাতীয় খাবার

ঈদের বাহারি পদ থেকে মিষ্টিজাতীয় খাবারের মধ্যে থাকে―রসগোল্লা, সন্দেশ, জর্দা, মিষ্টি দই, পায়েস, জিলাপি, বেজে ও মিষ্টি পিঠা।

তালিকায় কত কত নামই না থাকে! ছোটবেলায় দেখা যেত মা-খালারা এবং দাদি-নানিরা বেশ যত্ন করে এই মিষ্টি খাবারগুলো তৈরি করেন। আর পরিবারের সবাই আনন্দ সহকারে তা উপভোগ করতো। সময়ের সঙ্গে সঙ্গে উৎসবে মিষ্টি আমাদের একটি অলিখিত রীতিতে পরিণত হয়েছে। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এই মিষ্টিগুলোতে এখন অতিরিক্ত চিনি এবং তেল থাকে, যা বেশি খাওয়া হলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে চ্যানেল 24 অনলাইনকে জানালেন পুষ্টিবিদ ফৌজিয়া আহমেদ অনু। তিনি বলেন, ওজন বাড়া থেকে শুরু করে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি, হজমের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি হতে পারে।

➨ তবে কি ঈদের দিন মিষ্টি খাওয়া যাবে না:

ঈদে মিষ্টি খাওয়া মানেই যে স্বাস্থ্যের রাতারাতি চরম ক্ষতি হবে, তা নয়। যদি আমরা একটু সচেতন থাকি, সঠিক পদ্ধতি বেছে নেয়া হয়, তাহলে আনন্দও হবে এবং স্বাস্থ্যও বজায় থাকবে। তাহলে দেখে নেয়া যাক, কীভাবে মিষ্টিগুলো কিছুটা স্বাস্থ্যকর করা যায়-

মিষ্টি স্বাস্থ্যসম্মত করার কিছু উপায়:

➨ পরিমাণ নিয়ন্ত্রণ করা:
মিষ্টি খাওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত খাওয়া। আমরা প্রায়ই আনন্দের সময় ‘এই একটাই’ বলে শুরু করে একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলি। ফলে পরবর্তীতে সমস্যা দেখা দেয়। তবে ছোট ছোট অংশে খাওয়া হলে শরীর সহজে হজম করতে পারে। উদাহরণস্বরূপ, রসগোল্লা একবারে তিন-চারটা না খেয়ে একটি ছোট অংশ নিন।

➨ চিনি কমানোর চেষ্টা:
মিষ্টির রেসিপিতে চাইলেই চিনির পরিমাণ কমানো সম্ভব। অনেক মিষ্টির স্বাদ আসলে চিনি নয়; দুধ, নারকেল বা ফলমূলের স্বাদ থেকে আসে। আপনি যদি চিনি ১০ থেকে ২০ শতাংশ কমান, এরপরও স্বাদ ঠিক থাকবে। এমনকি তা শরীরের জন্য অনেক কম ক্ষতিকর হবে।

➨ প্রাকৃতিক মিষ্টি ব্যবহার:
ইচ্ছা করলে চিনির পরিবর্তে খেজুর, খোসাপাকা কলা, ড্রাই ফ্রুটস বা শর্করাযুক্ত ফ্রুট পেস্ট ব্যবহার করা যেতে পারে। এগুলো কেবল মিষ্টি স্বাদ দেয় না, বরং ফাইবার, ভিটামিন ও মিনারেলও যোগ করে।

➨ তেল কম ব্যবহার:
কিছু মিষ্টি যেমন জিলাপি এবং কিছু পিঠা ভাজার সময় প্রচুর তেল ব্যবহার করা হয়। যদি সম্ভব হয়, কম তেল ব্যবহার করুন কিংবা বেকিং বা স্টিমিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, বেকড জিলাপি বা স্টিমড পিঠা অনেক স্বাস্থ্যসম্মত।

➨ প্রোটিন ও ফাইবার যুক্ত করা:
মিষ্টির সঙ্গে কিছু প্রোটিন বা ফাইবার যুক্ত করলে হজম ধীরে হয় এবং রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কম হয়। উদাহরণস্বরূপ, মিষ্টির সঙ্গে বাদাম, চিয়া সিড, ওটস বা ড্রাই ফ্রুট ব্যবহার করা যেতে পারে।

➨ মিষ্টির সময় নির্বাচন:
মিষ্টি খাওয়া হলে দিনের মাঝ সময় বা খাবারের সঙ্গে খাওয়া ভালো। খাবারের সঙ্গে মিষ্টি খেলে রক্তে শর্করা ধীরে বৃদ্ধি পায় এবং হজমও সহজ হয়। একাই খাওয়া হলে শরীর তা দ্রুত শোষণ করে, যা রক্তে চিনির হঠাৎ বৃদ্ধি ঘটায়।

➨ হাইড্রেশন বজায় রাখা:
মিষ্টি খাওয়ার সময় পর্যাপ্ত পানি বা হালকা লেবু পানি পান করা প্রয়োজন। এটি হজমকে সহজ করে এবং শরীরের অতিরিক্ত চিনি শোষণ কমায়

সবশেষ পুষ্টিবিদ ফৌজিয়া আহমেদ অনু বলেন, ঈদ মানেই আনন্দ। তবে একটু সচেতনতা থাকলে আনন্দের সঙ্গে স্বাস্থ্যও রক্ষা করা সম্ভব। মিষ্টি খাওয়া মানেই সুখের মুহূর্ত, কিন্তু এই মুহূর্তগুলো যদি স্বাস্থ্যবান্ধব করা যায়, তাহলে ঈদের খুশি আরও মধুর হয়ে উঠে।

২৮০ জন বাংলাদেশি দেশে ফিরছেন ইরান থেকে

0

শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইরানে অবস্থানরত এসব বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। বিষয়টির তদারকি করবেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম আমানুল হক।

এদিকে ১২ দিন পর সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ৮ মার্চ সৌদি আরবের আলখারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলায়। বাবার নাম মো. সূরজত আলী।

অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের পর এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। আমরা সবার পাশে আছি। বর্তমানে যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশি ভাই-বোনরা আছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। তাদের সুরক্ষা করার জন্য আমরা যা যা করার করব।

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে বাংলাদেশিদের ফেরোনা নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে আনা হবে। আমাদের প্রস্তুতি আছে। যারা ফেরত আসতে চায় আমরা তাদের ফেরত নিয়ে আসব, আর এটা পরিস্থিতি অনুযায়ী আমরা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত রয়েছে।

মেট্রোরেল বন্ধ থাকবে ঈদের দিন 

0
মেট্রোরেল
মেট্রোরেল

আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।

শেখ হাসিনা অব্যাহতি পেলেন হত্যা মামলা থেকে 

0
সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবদুল নূর গণমাধ্যমকে জানান, মামলার এজাহার, অভিযোগপত্র এবং ভুক্তভোগীর জবানবন্দি পর্যালোচনায় দেখা গেছে— এটি হত্যা মামলা হিসেবে দায়ের হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। সে কেবল আহত হয়েছে এবং নিজেও আদালতে তা স্বীকার করেছে। এ অবস্থায় মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

মামলাটি দায়ের করেন জিহাদের বাবা জহিরুল ইসলাম রাজু। জুলাই গণ-অভ্যুত্থানে তার ছেলে নিহত হয়েছে দাবি করে শেখ হাসিনা ও আরও ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

তবে তদন্তে পুলিশ জানতে পারে, জিহাদ মারা যায়নি বরং বাসস্থান ও আর্থিক প্রলোভনে ছেলেকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদিয়ার রহমান প্রতিবেদনে উল্লেখ করেন, অন্যত্র আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

এ প্রেক্ষিতে আদালত মামলাটিকে তথ্যগতভাবে অসঙ্গত মনে করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

 

ঈদ উপলক্ষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাঙা

0
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ২ সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এতে ঈদের আগে চাঙা হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এর আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

এদিকে চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।