সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
28 C
Dhaka

নীলফামারীর তাওহীদা মক্তব অলিম্পিয়াড ২০২৬, সিজন-১ এর চ্যাম্পিয়ন 

0
আব্দুর রাজ্জাক ও খালিদ সাইফুল্লাহ বখশী
আব্দুর রাজ্জাক ও খালিদ সাইফুল্লাহ বখশী

রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল ৩টায় এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে এবং অনলাইনে সম্প্রচারিত হয় Al-Itisam TV-এর অফিসিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে। এই আয়োজনের মূল স্লোগান– ‘প্রতিটি মসজিদ হোক, দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা।’

দেশব্যাপী আদ-দাওয়াহ ইলাল্লাহ পরিচালিত ৭০০-এর বেশি মক্তব থেকে প্রায় ১৩০০ শিক্ষার্থী প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করে। একাধিক ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে ২৮ জন প্রতিযোগী টেলিভিশন পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। পাওয়ার্ড বাই আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ ও নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানে কো-স্পন্সর অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল-ইতিছাম, আল-ইতিছাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশন, ত্রৈমাসিক কিশলয় ও ইলম এব্রোডসহ অন্যান্য প্রতিষ্ঠান।

অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রধান সম্পাদক, মাসিক আল-ইতিছাম ও পরিচালক, আদ-দাওয়াহ ইলাল্লাহ।

বিচারক মণ্ডলীতে ছিলেন আব্দুর রহীম বিন আব্দুর রাজ্জাক (এমফিল গবেষক, আল-আজহার বিশ্ববিদ্যালয়) এবং বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বখশী। বিভিন্ন পর্বে আরও প্রখ্যাত আলেমগণ অংশগ্রহণ করেন।

ফলাফল ঘোষণা

তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন নীলফামারী সদরের মুন্সিপাড়া আহলে হাদিস জামে মসজিদের তাওহীদা আক্তার। তার পিতা ও শিক্ষক – মো. ফুরকান গাজী। প্রথম স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে দুইজনের জনের ওমরাহ খরচ ও শিক্ষককে ২০,০০০ টাকা সম্মাননা।

দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন গাইবান্ধার শাখাহাতি উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদের মো. আরমান আজিজ। তার পিতা-শাহারুল ইসলাম ও শিক্ষক-বোরহান। দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ৫০ হাজার টাকা ও শিক্ষককে ১৫ হাজার টাকা সম্মাননা।

অনুষ্ঠানে তৃতীয় স্থান অর্জন করেন নওগাঁর সাপাহার উপজেলার জবই কেন্দ্রীয় জামে মসজিদের মোসা. মাহফুজা মাঈশা। তার পিতা: মো. মোবারক হোসেন ও শিক্ষক-মো. রব্বানী। তৃতীয় স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা ও শিক্ষককে ১০ হাজার টাকা সম্মাননা।

এতে চতুর্থ স্থান অর্জন করেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খড়কপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সারা মনি। তার পিতা-মাসুদ রানা ও শিক্ষক-রবিউল ইসলাম। চতুর্থ স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকা ও শিক্ষককে ৫ হাজার টাকা সম্মাননা। বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট মক্তব শিক্ষকদেরও বিশেষ আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন- আব্দুর রাযযাক বিন ইউসুফ- চেয়ারম্যান, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন; মহাপরিচালক, আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ। মো. মোস্তফা কামাল- সেক্রেটারি জেনারেল, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। ওবাইদুল্লাহ বিন আব্দুল মাতিন- অধ্যক্ষ, আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ, তেঘরা, বিরল, দিনাজপুর। আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক- সহকারী পরিচালক, আদ-দাওয়াহ ইলাল্লাহ।

মক্তব অলিম্পিয়াড ২০২৬ তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে একটি সুসংগঠিত ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন বাংলাদেশের মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থাকে নতুন উদ্দীপনা প্রদান করবে এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানচর্চার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।

সেই নো বলে ক্রিকেটবিশ্বে তোলপাড়

0
পাকিস্তানের পেসার আসাদ আখতারের বিশাল বড় একটি নো বল
পাকিস্তানের পেসার আসাদ আখতারের বিশাল বড় একটি নো বল

শনিবার (১৪ মার্চ) পেশাওয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের এক ওভারে দারুণ চাপের মুখে পড়েন করাচি ব্লুসের বোলার আসাদ আখতার। লাহোর ব্লুসের বিপক্ষে সেই ওভারেই তিনি খরচ করেন ২১ রান। শুধু রানই নয়, নিয়ন্ত্রণ হারিয়ে বসেন লাইনে-লেংথেও— ওভারে দেন দুটি ওয়াইড ও দুটি নো বল।

এর মধ্যে একটি নো বল ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। ডেলিভারির সময় তার সামনের পা বোলিং ক্রিজ অনেক বেশি অতিক্রম করেছিল, যা দেখে অনেকেরই মনে পড়ে যায় ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আমিরের সেই কুখ্যাত নো বলের কথা। সেই ঘটনাই পরে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন আমির।

আসাদ আখতারের নো বলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন মন্তব্য করেছেন, এই নো বলটি এতটাই বড় ছিল যে তা দেখে অনেকের মনে পুরোনো বিতর্কের স্মৃতি ফিরে এসেছে— বিশেষ করে মোহাম্মদ আমির-এর সেই কুখ্যাত নো বলের ঘটনা।

তিনি আরও উল্লেখ করেন, একই ওভারে আখতার দুটি ওয়াইড ও দুটি নো বল করেছেন, যেগুলোর প্রতিটিই ছিল স্বাভাবিক সীমার অনেক বাইরে। এর মধ্যে একটি ডেলিভারি এতটাই দূরে ছিল যে সেটি ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তার ভাষায়, এ ধরনের ঘটনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন তুলতেই পারে, কারণ পাকিস্তান ক্রিকেট অতীতেও এমন বিতর্ক দেখেছে।

এদিকে কেউ কেউ সরাসরি স্পট ফিক্সিংয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তাদের দাবি, ২৫ বছর বয়সী এই পেসারের করা বলটি অস্বাভাবিক হওয়ায় তা নিয়ে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়, বরং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

সম্প্রতি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও নির্বাচক আব্দুল রাজ্জাক ২০১০ সালের বহুল আলোচিত স্পট-ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তার বর্ণনায় উঠে এসেছে, কীভাবে অদ্ভুত এক পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের সময় এই ষড়যন্ত্র প্রথমবার টিম ম্যানেজমেন্টের নজরে আসে।

রাজ্জাক জানান, সেই সময় লন্ডনে থাকা তার এক পরিচিত ব্যক্তি— যিনি খণ্ডকালীন মোবাইল ফোন মেরামতের কাজ করতেন, তিনি প্রথম এই সন্দেহজনক কার্যকলাপের ইঙ্গিত দেন। তার দেওয়া তথ্য থেকেই ধীরে ধীরে পুরো বিষয়টি দলের ভেতরে আলোচনায় আসে।

ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তিনি বলেন, সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এই বিষয়ে মুখোমুখি হলে তরুণ পেসার মোহাম্মদ আমির প্রথমে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আফ্রিদি নাকি তাকে চড় মারেন, যা দলের ভেতরের উত্তেজনাপূর্ণ পরিবেশেরই প্রতিফলন ছিল।

রাজ্জাক বলেন, ‘ঘটনাটি ছিল এই যে, মাজহার মজিদ আমার বন্ধুর কাছে এসে তার একটি ফোন মেরামত করে দিতে বলে। গভীর রাতে আমার বন্ধু যখন ফোনটি ঠিক করতে সক্ষম হয়, তখন সে মাজহার এবং তিনজন খেলোয়াড়ের মধ্যে বেশ কয়েকটি বার্তা খুঁজে পায়, যেখানে ম্যাচটিতে স্পট-ফিক্সিং করার পরিকল্পনার বিস্তারিত বিবরণ ছিল।’

টেস্ট ম্যাচ চলাকালীন স্পট-ফিক্সিংয়ের জন্য পাকিস্তান টেস্ট অধিনায়ক সালমান বাট এবং ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও আমিরের সঙ্গে ষড়যন্ত্র করার দায়ে মজিদকে পরে জেলে পাঠানো হয়।

রাজ্জাকের ভাষ্যমতে, তার বন্ধু সঙ্গে সঙ্গে তাকে মেসেজগুলো দেখায়, যার ফলে তিনি আফ্রিদিকে বিষয়টি জানান, যিনি তখন দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় ছিলেন।

বুকের ডান পাশের ব্যথায় হার্ট অ্যাটাকের সংকেত দেয়

0

আমাদের মধ্যে অনেকেই ডান পাশের বুকে ব্যথা হলে ধরে নিই এটি হয়তো পেশি কাঁপা বা হজমের সমস্যা। হার্ট অ্যাটাক সাধারণত বাম পাশে হয় এই ভুল ধারণাই অনেক সময় জীবন হুমকির মধ্যে ফেলে। কিন্তু ডাক্তাররা মনে করান, হার্ট সমস্যা যে কোনো দিকের বুকে ব্যথা দিয়ে প্রকাশ পেতে পারে।

ফোর্টিস হিরানন্দানি হাসপাতালের মুম্বাইয়ের কার্ডিওলজিস্ট ড. প্রশান্ত পাওয়ার জানান, ৬২ বছর বয়সী এক রোগী ডান পাশে বুকে ব্যথা নিয়ে আসেন। প্রথমে তিনি অ্যান্টাসিড খেয়েছিলেন। পরে দেখা যায়, তার ইসিজিতে অন্টারিওর ওয়াল মাওকার্দিয়াল ইনফার্কশন ধরা পড়ে। অর্থাৎ ব্লকড আর্টারি জনিত হার্ট অ্যাটাক। দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তিন দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকতে হয়, কারণ ফুসফুসে ফ্লুইড জমে গিয়েছিল। যদি তিনি সময়মতো চিকিৎসা নিতেন, পরিস্থিতি এত খারাপ হতো না।

ডান পাশে বুকে ব্যথা: ডান পাশে ব্যথাও হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত হতে পারে। ডান পাশের বুকে ব্যথা যদি ১০ মিনিটের বেশি থাকে, তা অবহেলা করা ঠিক নয়। ডা. মৌলিক পারেখের মতে লক্ষণগুলো খেয়াল রাখতে হবে—

  • ব্যথা কি শুধু একটি স্থানে, নাকি ঘাড় ও কাঁধে ছড়াচ্ছে?
  • ব্যথা কি শারীরিক পরিশ্রম বা ভারি খাবারের পর হয়?
  • ব্যথা কি ধারাবাহিক, না মাঝে মাঝে আসে?
  • ব্যথা কি তীব্র ও তীক্ষ্ণ?
  • হার্ট থেকে আসা ব্যথা সাধারণত ডান কাঁধ, ঘাড়, পিঠ এবং চোয়াল পর্যন্ত বিস্তৃত হতে পারে।

ডান পাশে ব্যথার সঙ্গে হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ

  • মাঝারি বা ভারী বুকে চাপ বা অস্বস্তি
  • শ্বাসকষ্ট
  • বমি বা বমিভাব
  • চোয়ালে ব্যথা

বাম কাঁধ থেকে বাহু বা পিঠে ব্যথাডান পাশের ব্যথা সাধারণত চাপের মতো ভারী হয়, তীক্ষ্ণ স্ট্যাবের মতো নয়। চাপ দিলে বা গভীর শ্বাস নেওয়ার সময় ব্যথা বেড়ে গেলে সেটা সম্ভবত পেশি বা হাড়ের সমস্যা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণই দেখা দেয় না। তাই সতর্ক থাকা জরুরি।

ডান পাশে বুকে ব্যথাও হার্ট অ্যাটাকের আগাম সতর্ক সংকেত হতে পারে। ব্যথার ধরন, সময়কাল ও অন্যান্য উপসর্গ খেয়াল রাখুন। ১০ মিনিটের বেশি, চাপের মতো বা শ্বাসকষ্টসহ ব্যথা হলে অবিলম্বে ডাক্তার দেখানো জরুরি। জীবন রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

0

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটে যাত্রী তোলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ‘আসা যাওয়া-৫’ নামক একটি লঞ্চে ছোট ট্রলারের মাধ্যমে যাত্রী তোলার কাজ চলছিল। ঠিক সেই মুহূর্তে ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা যাওয়া-৫ লঞ্চটিকে জোরালো ধাক্কা দেয়। দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারে থাকা যাত্রীরা পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নৌ-পুলিশ উদ্ধার কাজে নামে। ঘটনার পরপরই এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

0

পবিত্র রমজান মাস শেষের পথে এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই বিশ্বের দুটি মুসলিম দেশ তুরস্ক ও সিঙ্গাপুর ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্কের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ এর আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে শুক্রবার থেকেই খুশির ঈদ শুরু হচ্ছে।

অন্যদিকে, এশিয়ার অন্যতম প্রধান দেশ সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে , সেখানে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটির ইসলামিক ধর্মীয় কর্তৃপক্ষ ও জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে শাওয়ালের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় দেশেই বুধবার (১৮ মার্চ) রমজানের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই এই ঈদের তারিখগুলো চূড়ান্ত করা হয়েছে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি দেশের অবস্থান ও ভৌগোলিক কারণে চাঁদ দেখার সময়ে এই ভিন্নতা দেখা দেয়।

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফেরেন। এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

ইফতারের পর ক্লান্তি দূর করতে, হজমে সহায়ক হতে চা দারুণ পানীয়

0
ইফতারের পর চা হজমে সহায়ক পানীয়
ইফতারের পর চা হজমে সহায়ক পানীয়

ইফতারের পর অবসন্নতা পেয়ে বসতে পারে সহজেই। সারা দিনের ক্লান্তি দূর করতে চা দারুণ এক পানীয়। বিশেষ করে আপনার যদি বিকেলে বা সন্ধ্যায় চা খাওয়ার অভ্যাস থাকে, তাহলে ইফতারের পর চা না খেলে খারাপ লাগতে পারে।

ইফতারে ভাজাপোড়া বা অতিরিক্ত মসলা দেওয়া খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি হতে পারে যে কারও। এমন সমস্যা সমাধানে ঘরোয়া টোটকা হিসেবে খেতে পারেন বিশেষ কিছু চা।

কোন চা খাবেন, কোন চা খাবেন ন………।-                                                                             

মৌরি চা, দারুচিনি চা, পুদিনাপাতার চা, ক্যামোমাইল চা, এমনকি সাদামাটা আদা চা-ও হজমে সহায়তা করতে পারে। প্রশান্তি মিলবে। এ ধরনের একাধিক উপকরণ একসঙ্গে মিশিয়েও তৈরি করতে পারেন চা। উপকার মিলবে। ভেষজ উপকরণ দিয়ে তৈরি করা চায়ে নানা রকম অ্যান্টি–অক্সিডেন্টও পাবেন। এগুলো দেহের জন্য ইতিবাচক।

তবে দুধ চা খাবেন না। ইফতারের পর তো নয়ই, অন্য সময়ও দুধ চা এড়িয়ে চলা উচিত। দুধ চা হজমসহায়ক নয়, বরং হজমের গন্ডগোলের কারণ হতে পারে।

খেয়াল রাখুন……………।

খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে চা খাওয়া ঠিক নয়। চায়ের কারণে খাবারের কিছু পুষ্টি উপাদান দেহে শোষণের ক্ষেত্রে বাধা পেতে পারে। তাই খাবার খাওয়ার অন্তত ঘণ্টাখানেক পর চা খাওয়া উচিত।

যেকোনো চা চিনি ছাড়াই খাওয়ার অভ্যাস করুন। মনে রাখবেন, চিনি মানেই বাড়তি ক্যালরি। চিনির কারণেই বাড়ে নানা রকম স্বাস্থ্যঝুঁকি। চিনি ছাড়া চা খেতে বেশি কষ্ট হলে একেবারেই সামান্য পরিমাণ মধু দিতে পারেন চায়ে। কৃত্রিম চিনি এড়িয়ে চলুন। গুড়ের চা-ও নিয়মিত না খাওয়াই ভালো।

ইফতারের পর অতিরিক্ত পরিমাণ চা খেতে নেই। তাহলে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। এ ছাড়া অতিরিক্ত চা খেলে প্রস্রাব বেশি হয়, তাতে শরীর সহজে পানিশূন্য হয়ে পড়তে পারে। আর রাতে ঘুমের মধ্যে প্রস্রাব করতে উঠতে হলে সেটিও ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়ায়।

খুব গরম চা না খেয়ে উষ্ণ চা খেতে পারেন। স্বস্তি পাবেন।

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

0

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান

0

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ বিশ্লেষণ করে এই সভা থেকেই নিশ্চিত করা হবে কবে পালিত হবে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় চাঁদ দেখার কমিটিকে জানাতে নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর ব্যবহার করতে পারবেন। এই তথ্য প্রদানের জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলো সচল থাকবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে। সারা দেশের মানুষের দৃষ্টি এখন আগামীকালের এই সভার দিকে, যেখান থেকে ঈদের চূড়ান্ত ঘোষণা আসবে।

হুমকির মুখে হাজারো শ্রমিকের কর্মসংস্থান, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

0

নিউইয়র্কের বহুল আলোচিত সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে প্রকল্পের অর্থায়ন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বরাদ্দকৃত প্রায় ৬০ মিলিয়ন ডলার আটকে রাখার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)।

মামলায় বলা হয়েছে, নিউইয়র্ক সিটির সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে প্রকল্পের জন্য ফেডারেল সরকারের প্রতিশ্রুত অর্থ হঠাৎ করে স্থগিত করা হয়েছে, যা চলমান কাজকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

এর আগে গত মাসে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল-এর নির্দেশে এমটিএ হোয়াইট হাউসে একটি সতর্কবার্তা পাঠায়। তাতে স্পষ্ট করে বলা হয়, দ্রুত অর্থ ছাড় না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গভর্নরের দপ্তর থেকে মঙ্গলবার (১৭ মার্চ) জানানো হয়, ফেডারেল সরকারের এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়— অবিলম্বে অর্থ ছাড় করতে হবে।

প্রকল্পটির আওতায় ইস্ট হারলেম এলাকায় কিউ (Q) সাবওয়ে লাইনটি ৯৬তম স্ট্রিট থেকে ১২৫তম স্ট্রিট পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ২০৩২ সালের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রায় ৮ বিলিয়ন ডলারের এই বৃহৎ অবকাঠামো প্রকল্পের অর্ধেক অর্থ ফেডারেল সরকার থেকে আসার কথা। তবে গত বছরের অক্টোবরে নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে ট্রাম্প প্রশাসন অর্থ ছাড় স্থগিত করে বলে অভিযোগ উঠেছে।

গভর্নর হকুল বলেন, কাজ ইতোমধ্যে এগিয়ে চলছিল নির্ধারিত সময় ও বাজেট অনুযায়ী। কিন্তু এই অযৌক্তিক সিদ্ধান্ত পুরো প্রকল্পকেই অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। তিনি আরও জানান, এতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে মার্কিন সিনেটর চার্লস শুমার বলেন, এ ধরনের প্রকল্প কোনো রাজনৈতিক দর-কষাকষির বিষয় হতে পারে না। এটি নিউইয়র্কের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

অন্যদিকে মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে, তারা আইনি বিষয়গুলো পর্যালোচনা করছে এবং করদাতাদের অর্থ যথাযথভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থ জটিলতা দীর্ঘায়িত হলে শুধু প্রকল্পই নয়, নিউইয়র্কের সামগ্রিক গণপরিবহন ব্যবস্থাও চাপে পড়তে পারে। তবে এমটিএ কর্মকর্তারা জানিয়েছেন, মামলা চললেও আপাতত প্রকল্পের কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।