বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
32 C
Dhaka

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

0

ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও পাঁচজনের মতো আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের নাম-পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে।

এক সপ্তাহে রিজার্ভ কমলো ১৫ কোটি ডলার

0

মাত্র এক সপ্তাহে রিজার্ভ কমেছে আরও ১৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলার। যার মাধ্যমে দেশে বর্তমান রিজার্ভ গিয়ে দাঁড়াল ২০ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার (বিপিএম) বা দুই হাজার ৩ কোটি ৪০ হাজার ৯০ হাজার ডলার।

সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ তথ্য তুলে ধরা হয়েছে।

এক সপ্তাহ আগে দেশে নিট রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৮ কোটি ৪০ লাখ ডলার (বিপিএম৬)। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়নসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৩ বিলিয়ন বা দুই হাজার ৫৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার।

প্রায় দুই সপ্তাহ আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধের পর ওই পরিমাণ রিজার্ভ দাঁড়িয়েছিল।

আকুর বিল বাবদ এককালীন সর্বোচ্চ পরিমাণ ডলার পরিশোধ করতে হয়। আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা।

এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দফতর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর বিল পরিশোধ করতে হবে মার্চ মাসের প্রথম প্রথমার্ধে। এর আগে তুলনামূলক ছোট ছোট বিল পরিশোধের প্রয়োজন হলেও, একই সময়ে যুক্ত হবে নতুন রিজার্ভ।

জয় দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আসর শুরু

0

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে বিপিএলের দশম আসর শুরু হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দিনের দ্বিতীয় ম্যাচে গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল। যেখানে মাশরাফীর দলকে হারিয়ে আসর শুরু করেছে চট্টগ্রাম।

শুক্রবার (১৯জানুয়ারি) টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য দেয় মাশরাফীর দল। জবাব দিতে নেমে ৯ বল ও সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

জবাবে দিতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ২ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ব্যাট চালাতে থাকেন আভিষ্কা ফার্নান্দো। ২৩ বলে ৩৯ রান করে বোল্ড আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেনি ইমরানুজ্জামানও। মাশরাফীর প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। এতে দলীয় ৬০ রানে তিন উইকেটে হারিয়ে চাপে পড়ে বন্দরনগরীর দলটি।

এরপর চট্টগ্রাম শিবিরে হাল ধরেন শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লাহ জাদরান। দুজনের ব্যাটে ভর করে জয়ের জন্য লড়াই করতে থাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ক্যাচ মিসের প্রতিযোগিতা শুরু করে সিলেটের ফিল্ডাররা। ৩৫ বলে ফিফটি পূরণ করেন শাহাদাত। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তিনবার জীবন ফিরে পাওয়া জাদরান।

শেষ দুই ওভারে চট্টগ্রামের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান । তবে মাশরাফী প্রথম তিন বলে ১৬ রান তুলে ৯ বল ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শাহাদাত হোসেন ৩৯ বলে ৫৭ রান এবং নাজিবুল্লাহ ৩০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে নাজমুল হাসান অপু, মাশরাফী বিন মোর্ত্তজা ও রিচার্ড নাগাভারা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হাসান শান্ত। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৩৪ রান তুলেছে মাশরাফীর দল।

৩০ বলে ৩৬ রান করে শান্ত সাজঘরে ফিরলে, মিথুনকে সঙ্গ দেন জাকির হাসান। ২৮ বলে ৪০ রান করে আউট হন মিথুন, এতে চাপে পড়ে সিলেট। এরপর হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকির।

দুর্দান্ত ব্যাটিং করে ৩১ বলে নিজের ফিফটি তুলে নেন এই বাঁহাতি তরুণ ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন টেক্টর। শেষ পর্যন্ত হ্যারি টেক্টরের ২০ বলে ২৬ এবং জাকিরের ৪৩ বলে অপরাজিত ৭০ রানে ইনিংসে ভর করে দুই উইকেট হারিয়ে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নাহিদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার একটি করে উইকেট নেন।

এখনও নির্বাচনকে বিতর্কিত করতে পাঁয়তারা চলছে: ওবায়দুল কাদের

0

চিহ্নিত অপশক্তি এখনও নির্বাচনকে বিতর্কিত করতে পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি যে, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদর অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিবন্দ্বিতাহীনও হয়নি। পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে টার্ন আউট দেখা যায় না। ইউরোপসহ অনেক দেশে টার্ন আউট ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম, যা আমরা জানি।

কাদের বলেন, আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২০ জানুয়ারি হতে যাচ্ছে। এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক।

তিনি আরও বলেন, সারা বিশ্বে একটা সর্বোগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে। আমাদের এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অতীতে আমরা এত শীত দেখিনি। আমাদের অভিজ্ঞতা নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

0

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির মধ্যখানে সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে এ ভূমিকম্প হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

0

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. নাঈম হাসান (২৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাঈম হাসান একই উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্টিতলা গ্রামের রহমত উল্লাহ মোলার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম উপজেলার বাউশিয়া এলাকায় একটি ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার ভোরে কাজ শেষে কারখানা থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির। তিনি জানান, ঐ সাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘বিপজ্জনক’ মান নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

0

বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০ শহরের মধ্যে শীর্ষ অবস্থানে আজ উঠে এসেছে রাজধানী ঢাকা। আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩১১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর হচ্ছে ২৫১ অর্থাৎ এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

দশম বিপিএলের পর্দা উঠছে আজ

0

দশম বিপিএলের পর্দা উঠছে আজ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। আগামী ১লা মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের।

এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে সাত দলকে নিয়ে। যেখানে শিরোপার লড়াই করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কুড়ি ওভারের এ টুর্নামেন্টটি ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। সবমিলিয়ে ৪৩ দিনে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দুটি ম্যাচই একই ভ্যেনুতে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনায় নিয়েই এবারের আসরকে দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ইভেন্টে ভেবেই খেলতে নামবে ক্রিকেটাররা।

এবারের মৌসুমে দুর্দান্ত ঢাকার হয়ে মাঠ মাতাবেন পেসার শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই, টি-২০ বিশ্বকাপের আগে বিপিএল অনেক সাহায্য করবে। এটা আমাদের প্রধান টি-২০ টুর্নামেন্ট। এখানে ভালো পারফর্ম করে সবার নজর কাড়তে চাই। আমি মনে করি এই টুর্নামেন্টটি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে আমাদের সহায়তা করবে।’

শুক্রবার বাদে সপ্তাহের অন্যান্য দিনের প্রথম ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। শুক্রবারের প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

বিপিএলে নতুন দল না হলেও এবার নতুন মালিকানার অধীনে খেলবে ঢাকা। ঢাকার কোচ হিসেবে দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যখন কেউ দল গড়ে তখন ঐ দলের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু বাস্তবে আমাদের প্রথম চ্যালেঞ্জ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। কখনও-কখনও চ্যাম্পিয়ন হবার জন্য ভাগ্যের প্রয়োজন হয়।’

টুর্নামেন্টের উন্মাদনা যেমনটা হওয়া উচিত, সেটি প্রত্যাশিতভাবে হয়নি। তবে বিসিবি কর্মকর্তাদের বিশ্বাস, টুর্নামেন্ট শুরু হলে তা সবার মধ্যে সাড়া ফেলবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচন থাকায়, সবাই সেখানে ব্যস্ত ছিল। এজন্য আমরা উন্মাদনা তৈরিতে খুব বেশি কাজ করতে পারিনি। তবে টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিচালনা করতে আমরা সকল কার্যক্রম চালিয়ে গিয়েছি। মাঠের লড়াই শুরু হলে, এমনিতেই উন্মাদনার সৃষ্টি হবে।’

আগের মতো নয়, এবার টুর্নামেন্টটিকে ভালোভাবে সাজানোর অঙ্গীকার করেছিল বিসিবি। বেশ কয়েকজন পরিচালক বিসিবির বলেন, বিশেষভাবে মিরপুরের উইকেট এমনভাবে প্রস্তুত করা হবে যেন হাই-স্কোরিং ম্যাচ হয়। তবে মিরপুরের উইকেট সবসময়ই ধীরগতির এবং নিচু হয়ে থাকে।

আগেরবারের চেয়ে ধারাভাষ্যকে মনমুগ্ধকর করতে পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজাকে এনেছে আয়োজকরা। তারই স্বদেশী আমির সোহেল, ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি কোর্টলি অ্যামব্রোস, শ্রীলঙ্কার রাসেল আরনল্ড এবং দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকারম্যানের সাথে ধারাভাষ্যে থাকবেন সাবেক পিসিবি চেয়ারম্যান রাজাও। তাদের সাথে স্থানীয় ধারাভাষ্যকাররাও থাকবেন।

এবার টুর্নামেন্টের শুরু থেকেই ডিআরএস সিস্টেম কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

0

দেশের পাঁচ বিভাগের ৪৮ জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ৪৮ জেলার দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ে কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিনি ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

 

এবারের বিপিএলে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান

0

বিপিএলের উদ্বোধনীতে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। আয়োজন করা হচ্ছে না কোনো অনুষ্ঠানও। বেলুন উড়িয়ে কিংবা উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

বিপিএল শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএল শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম।

মল্লিক জানালেন, তারা চেষ্টা করছেন ভবিষ্যতে তারা আরও একটি ভেন্যু বাড়ানোর চিন্তা করছেন বিপিএলে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে বিপিএলে যুক্ত করার চিন্তা রয়েছে। যদিও বিপিএলের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে কি না, তা দেখতে হবে সবার আগে।

উদ্বোধনী অনুষ্ঠান কেন আয়োজন করা হচ্ছে না? এর ব্যাখ্যা দিয়ে মল্লিক বলেন, ‘অনেক সমস্যা ছিল। বিশেষ করে জাতীয় নির্বাচন। নির্বাচন শেষে আমরা সময় পেয়েছি খুব কম। এই সময়ের মধ্যে টুর্নামেন্ট মাঠে গড়ানোই ছিল মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ছিল না। সব মিলিয়ে যে আমরা এবারের বিপিএল আয়োজন করতে পারছি, এটাই অনেক কিছু।’