বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
32 C
Dhaka

ফের হলিউডে দীপিকা 

0

দীপিকা পাড়ুকোন গত বছর সামলেছেন শাহরুখকে। এ বছরের শুরুতেই হাত ধরেছেন হৃতিকের। এরইমধ্যে বলউডের মাস্তানির ডাক পড়ল হলিউডে। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বি-টাউনে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সেখানকার একটি জনপ্রিয় ওয়েব সিরিজে যুক্ত হচ্ছেন বলে শোনা যাচ্ছে। জোর গুঞ্জন, এইচবিও-র হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে দীপিকাকে দেখা যেতে পারে।

২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় মৌসুমের পালা। তবে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভনেত্রী।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। ছবি তেমন সফল না হলেও ভিনের সঙ্গে দীপিকার বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে।

প্রবাসীরা বন্ধু হিসেবে দেশের পাশে থাকে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

0

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভুমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীরা সব সময় বন্ধু হিসেবে দেশের পাশে থেকেছেন। দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে।

রবিবার (২১ জানুয়ারি) ঢাকার তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক অভিবাসী দিবস—২০২৩ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভিবাসী কর্মীদের প্রেরিত অর্থের উপর প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিক। প্রবাসীদের যাতায়াতে বিমানবন্দরে সদাচরণ ও নিরাপত্তা প্রদানসহ তাদের মর্যাদা সমুন্নত রাখা উচিৎ। প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে কোন দেশে কি ধরণের কর্মীর দরকার সে অনুযায়ী দক্ষ কর্মী প্রেরণের উপর জোর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না হলে বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেত। অভিবাসী শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। আমরা এখনো পর্যন্ত অভিবাসী কর্মীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারিনি। অভিযোগ রয়েছে বিদেশে বাংলাদেশী দূতাবাসগুলো থেকে তারা কাঙ্খিত সেবা পাচ্ছে না। অথচ আমাদের অভিবাসী কর্মীরা তাদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ দেশে প্রেরণ করে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি প্রদানে সরকারকে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শুভময় দত্ত, সিমস্ প্রজেক্ট— হেলভেটাস বাংলাদেশ এর প্রকল্প পরিচালক মো. আবুল বাসার ও ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক অধ্যাপক আবু মুহাম্মদ রইস।

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে নগদ ১ লক্ষ ও ৭৫ হাজার ও শ্রেষ্ঠ বক্তাকে ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

রেমিট্যান্সে সুবাতাস, ১৯ দিনে এলো ১৩৬ কোটি ডলার

0

বছরের প্রথম প্রান্তিকেই রেমিট্যান্সের পালে সুবাতাস লেগেছে। চলতি বছরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জানুয়ারির ১৩ থে কে ১৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি দেশে এসেছে ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। যা চলতি অর্থবছরে সর্বোচ্চ। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৬২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৮০ হাজার ডলার।

এদিকে নভেম্বর মাসে ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

আর গত অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

২২ জানুয়ারি জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

0
অনলাইন ডেস্ক । জনতা মেইল
অনলাইন ডেস্ক । জনতা মেইল

রোববার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সাত জানুয়ারি টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে দলের প্রথম কার্যনির্বাহী সংসদের বৈঠক।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

কিছু দিনের মধ্যে গ্যাস সরবরাহে উন্নতি হবে: প্রতিমন্ত্রী

0
অনলাইন ডেস্ক । জনতা মেইল
অনলাইন ডেস্ক । জনতা মেইল

আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, গ্যাস সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, এটা একটা আকস্মিক বিষয়। এ সমস্যা সাময়িক। শীতে এমনিতেই গ্যাসের সমস্যা দেখা দেয় বাসাবাড়িতে রান্নার জন্য। তিনি গ্রাহকদের একটু ধৈর্য ধরতে অনুরোধ করেন।

রান্নায় গ্যাসের সমস্যা সমাধানে বিকল্প হিসেবে এলপিজির ব্যবহার জনপ্রিয় হচ্ছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ রান্নায় এলপিজি ব্যবহার করে। শুধু ঢাকা ও আশপাশে, চট্টগ্রাম, সিলেটে কিছু গ্রাহক প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। এখন অনেকেই গ্যাস না পেলেও মাস শেষে বিল দিতে হচ্ছে। তাই আবাসিক গ্রাহকদের মিটারের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে সাড়ে চার লাখ মিটার বসানো হয়েছে। আগামী তিন বছরে সব গ্রাহকের কাছে মিটার পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মিটার বসানোর পর যাঁরা যতটুকু গ্যাস পাবেন, ততটুকু বিল দেবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস মিটারের জন্য অর্থের প্রয়োজন ছিল, সেটার জোগান দিতে দেরি হয়েছে। বর্তমানে সেটার ব্যবস্থা হয়ে গেছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের জেটি ব্যাংক এখানে অর্থায়ন করছে। ইতিমধ্যে ঢাকায় সাড়ে ৪ লাখ, সিলেটে ৫০ হাজার, চট্টগ্রামে আড়াই লাখ মিটার বসানোর কাজ শুরু হয়েছে।

নসরুল হামিদ বলেন, সাময়িক অসুবিধার জন্য গ্রাহককে ধৈর্য ধরতে হবে। এলপিজির পরিধি বিস্তৃত করা হচ্ছে। গাড়িতে ও এলপিজি ব্যবহৃত হচ্ছে। প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে এলপিজির দাম নির্ধারণ করা হচ্ছে। সবাই ধৈর্য ধরেন, অচিরেই বাসাবাড়ির গ্যাস ঠিক করা হবে। সব গ্রাহক যাতে নিরবচ্ছিন্ন গ্যাস পায়, সেটা নিশ্চিত করতেই সরকার কাজ করছে।

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৮৩

0

তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক,উইসকনসিনসহ বিভিন্ন জায়গায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুই সপ্তাহ ধরে শুরু হওয়া অসহনীয় এ ঠান্ডা ও শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে কয়েক হাজার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎবিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা।

রোববার (২১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় থেকে উত্তর-পূর্ব এবং মিসিসিপি পর্যন্ত দক্ষিণে চলতি সপ্তাহে অন্তত নয়টি অঙ্গরাজ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৮ হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে। টেনেসি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া ওরেগনের কর্মকর্তারা ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

ওরেগনের কর্মকর্তারা বলেছেন, বুধবার বরফের ঝড়ের সময় পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জন নিহত হয়েছেন। পরে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ার কারণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেস ইউএস জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তুষারঝড়ে ওরেগনের ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিল। এর পরই রাজ্যের গভর্নর রাজ্যটিতে জরনর অবস্থা ঘোষণা করেছেন। পেনসিলভানিয়ার পুলিশ বুধবার বলেছে নিউ ইয়র্কের পাঁচ জন নারী নিহত হয়েছেন। ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, উইসকনসিন এবং ওয়াশিংটন রাজ্যেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিছু অঙ্গরাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে। গভীর বরফের সময় চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মিসিসিপির কর্মকর্তারা এর বাসিন্দাদের ‘রাস্তায় কালো বরফ সম্পর্কে সচেতন হতে এবং প্রয়োজন ছাড়া গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন।’

খবরে বলা হয়েছে, মেমফিসে এত পাইপ ভেঙে গেছে যে সারা শহরে পানির ওপর চাপ পড়েছে। মেমফিস তাদের ৪ লাখের বেশি গ্রাহককে খাবার পানি ও দাঁত ব্রাশ করার জন্য বোতলজাত পানি সরবরাহ করার চেষ্টা করছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পানি ফুটিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওরেগন থেকে মেইন প্রদেশ পর্যন্ত জরুরি অবস্থার আওতায় ৭ কোটির বেশি মানুষ। হাইপোথার্মিয়া ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে বাড়ছে প্রাণহানি।

শুক্রবার আরেক দফা তুষারপাতের কবলে পড়ে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি। বিভিন্ন সড়কে জমে আছে ৫ থেকে ৭ সেন্টিমিটার পুরু বরফের স্তর। তীব্র শৈত্যপ্রবাহের কবলে টেক্সাস। ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে আইওয়ায়। বিরূপ আবহাওয়ার শিকার ফিলাডেলফিয়াও।

গোপন বিয়ের গুঞ্জনে চটেছেন কাঞ্চন-শ্রীময়ী

0

টালিউডের তারকা অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। অন্যদিকে পশ্চিমবঙ্গের ‘কৃষ্ণকলি’খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দীর্ঘদিন ধরেই তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে অভিযোগ কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের।

২০২১ সালে— এমন অভিযোগ তুলে রীতিমতো শোরগোর ফেলে দিয়েছিলেন পিংকি। শুধু তাই নয়, বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। তবে শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন‌্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন কাঞ্চন। এবার টালিপাড়ায় গুঞ্জন উড়ছে, গোপনে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি কাঞ্চনের। আর এ কারণেই নাকি গোপনে বিয়ে করেছেন তারা।

এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে রেগে গিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে কাঞ্চন বলেন, আমাদের সন্তান যেন কোন হাসপাতালে ভূমিষ্ঠ হচ্ছে? পারলে সেটাও লিখে দেবেন। সামনে নির্বাচন। তাই নির্বাচনী কাজ নিয়ে এলাকায় ব্যস্ত রয়েছি। বিশ্বাস করুন, এখন এই ধরনের রসিকতা একটুও নিতে পারছি না।

অভিনেতা আরও বলেন, এখনও পিংকির সঙ্গে আমার আইনি বিচ্ছেদ হয়নি। সে সব না মিটিয়ে দ্বিতীয় বার বিয়ে করা যায়! পাশাপাশি রসিকতা করে তিনি বলেন, কাঞ্চন দার কি হারেম আছে? যেখানে একসঙ্গে অনেক বউ থাকে!

বিষয়টি নিয়ে শ্রীময়ী বলেন, লিখে দিন— অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তাই কাঞ্চন বাধ্য হয়ে পৌষ মাসেই বিয়ে করলেন! আমাদের কোনো কিছুই তো কারও অজানা নয়। তা হলে কেন খামোখা লুকিয়ে বিয়ে করতে যাব?

শ্রীময়ীর দাবি, তারা যখন সম্পর্কের কথা লুকোননি তা হলে বিয়ের কথাও গোপন করবেন না। দিন বিয়ের কথা ভাবেন তাহলে সবাইকে জানিয়ে তারা ছাদনাতলায় যাবেন তারা।

অপহৃত ফিলিস্তিনিদের নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী: জাতিসংঘ

0

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা থেকে অপহরণ করা ফিলিস্তিনিদের নির্যাতন করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক মানবাধিকার কর্মকর্তা বরাত দিয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার গাজা সফরের সময় এক প্রতিবেদনে ওই বলেছিলেন, ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছেন এমন কয়েকজন ফিলিস্তিনি নাগরিকের সঙ্গে কথা বলেছেন তিনি। তারা প্রত্যেকে অজানা স্থানে কয়েক সপ্তাহ হাজতবাস করেছেন। সেখানে তাদের শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, শতশত ফিলিস্তিনি পুরুষ তাদের কাপড় ছাড়া বাইরে ঠান্ডায় বসে আছে। তাদের চোখ বাঁধা অবস্থায় দেখা গেছে। এছাড়া কয়েকটি ভিডিওতে নারী ও শিশুদেরও একই অবস্থায় দেখা গেছে। ভিডিওগুলো বেইট লাহিয়া, শুজাইয়া এবং জাবালিয়াসহ গাজার বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে।

অজিত সুংঘে নামে ওই জাতিসংঘ কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন পুরুষ বন্দিকে পোশাক ছাড়াই ঠান্ডা আবহাওয়ার মধ্যে ডায়পার পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, কেন তাদের ডায়াপার পরানো হয়েছিল তা স্পষ্ট নয়। কিন্তু আমি যখন তাদের সাথে দেখা করি তখন তারা কাঁপছিল।

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের মতে, মুক্তি পাওয়া একাধিক বন্দি বলেছেন- তাদের শিখিয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের অপমান করার জন্য। এরপর তাদের ট্রাকে করে উন্মুক্ত বন্দি কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে তাদের মারধর এবং বিভিন্ন ধরনের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে।

সুংহে জোর দিয়ে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই এব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে। যাতে গ্রেফতার বা আটক সকলের সাথে আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম ও মান অনুযায়ী আচরণ করা হয়। বিশেষ করে তাদের যথাযথ প্রক্রিয়া অধিকারের প্রতি পূর্ণ সম্মান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেছেন, ইসরায়েল যদি আটক প্রতিটি ব্যক্তির জন্য অপরিহার্য নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে, তবে তাদের অবশ্যই মুক্তি দিতে হবে। সূত্র: আল জাজিরা

আট মাস পর মাঠে মাশরাফী, প্রথম বলেই পেলেন উইকেট 

0

সম্প্রতি মাশরাফী বিন মোর্ত্তজা খেলার সঙ্গে ততটা ওতপ্রোতভাবে জড়িত নন। তবুও বোলিংয়ে ধার এতটুকু কমেনি। আট মাস পর মাঠে নেমেই প্রথম বলে পেলেন উইকেট।

গত বছরের মে মাসে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন মাশরাফী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের বিপক্ষে রূপগঞ্জের হয়ে খেলেন তিনি। দীর্ঘ বিরতির পর বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তিনি।

মিরপুরে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই উইকেট পান মাশরাফী। চট্টগ্রামের ইমরান উজ্জামানকে ইয়াসির আলির ক্যাচ বানান তিনি। ১৪ বলে ১১ রান করেন ইমরান। ঐ ওভারে মাত্র ২ রান খরচ করেন তিনি। পরের ওভারে তিনি দেন ৭ রান।

সিলেটের ১৭৭ রানের জবাবে ৩ উইকেটে চট্টগ্রাম এখন ১১৮ রান নিয়ে ব্যাট করছে। ৩৩ রান নিয়ে শাহাদাত হোসেন ও ২৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন নাজিবউল্লাহ জাদরান।

এর আগে, নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন জাকির হাসান। মাশরাফীকে মাঠেই নামতে হয়নি নিজেদের ব্যাটিং ইনিংসে।

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

0

নগরজীবনে স্বস্তি আনতে পরিষেবা বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলবে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।

তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।

প্রসঙ্গত, সর্বশেষ ৩১ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।

প্রতিটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা রয়েছে। মেট্রোরেলে চলাচলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।