বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
33.8 C
Dhaka

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

0

ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ঘন কুয়াশায় কারণে বুধবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, রাত ১টার দিকে ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল শুরুর পর নদীতে আটকে থাকা ফেরিগুলো পাড়ে ফিরে আসে।

থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৩

0

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ৩টায় সুফান বুরি প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এ বিস্ফোরণ হয়। যা রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের ব্যাপারে প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকে টেলিফোনের মাধ্যমে অভিহিত করা হয়েছে।

থাইল্যান্ডের এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল (ইওডি) গ্রুপের উদ্ধৃতি দিয়ে সুফান বুরি প্রদেশের গভর্নর নাট্টাপাত সুয়ারপ্রতিপ বলেন, ‘আমরা ইওডির মাধ্যমে জানতে পেরেছি, সেখানে ২৩ জন মারা গেছে।’ তবে কী কারণে বিস্ফোরণ ঘটল সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

নাট্টাপাত বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, কারখানাটির বৈধ লাইসেন্স নিয়ে পরিচালিত হচ্ছিল।

পুলিশ কর্মকর্তারা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি। এ বিষয়ে পুলিশের লেফটেনেন্ট জেনারেল নাইয়াওয়াত ফাদেমচিড বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের বিষয়টি সুইজারল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকে জানানো হয়েছে।

একজন ‍পুলিশ কর্মকর্তা জানান, সরকারিভাবে এখনও মৃতের সংখ্যা নিরূপণ করা যায়নি, তবে কমপক্ষে ২০ জন মারা গেছে। ওই কর্মকর্তা আরও জানান, আশপাশের এলাকায় প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে এবং মরদেহ শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, ‘কারখানাটিতে ২০ থেকে ৩০ জন কর্মী কাজ করতেন।’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন এক অনলাইন বার্তায় বিস্ফোরণে নিহত লোকজনের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্ত করার জন্যও নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা মোটেও বিরল নয়। গত বছরও দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুনগাই কোলোক শহরে একটি কারখানায় বিস্ফোরণে ১০ জন মারা গিয়েছিল। এ ছাড়া গত বছর উত্তরাঞ্চলীয় চিয়াং মাই শহরের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন আহত হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে।

সূত্র: এএফপি

ডেঙ্গুর প্রতিরোধে বছরব্যাপী কর্মসূচি নেয়ার নির্দেশ মন্ত্রী তাজুলের

0

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন চলতি বছর সারাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় সারাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজারের অধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় হওয়ার জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছেন তিনি।

বুধবার (১৭ জানুয়ারি) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির ২০২৪ সালের প্রথম সভা স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসময় এমন নির্দেশনার কথা বলেন মন্ত্রী।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মন্ত্রী ডেঙ্গু মশা প্রতিরোধে এডিস মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে লার্ভা ধ্বংস করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বসত বাড়িতে এডিস মশার লার্ভা যাতে জন্মাতে না পারে সেজন্য ফুলের টব, টায়ার, ফ্রিজের নিচে কিংবা বাসার ভেতর জমা পানি প্রতি তিনদিনে একবার পরিস্কার করার উপর জোর দেন।

এছাড়া সরকারি বিভিন্ন দফতর, হাসপাতাল ও এর মেডিকেল বর্জ্য এবং বিভিন্ন থানায় জব্দকৃত যানবাহনে যাতে এডিস মশা জন্মাতে না পারে সেজন্য বছরের প্রথম থেকেই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সচেতন হওয়ার নির্দেশ দেয়া হয়।

ব্যাংক ও আবাসিক এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিতে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা নিজেরা সচেতন হলে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধ কার্যকর করা সম্ভব।

তিনি জানান, গ্রামের অর্থনীতি শক্তিশালী হওয়ায় গ্রামেও নগরায়নের ছোঁয়া লেগেছে ফলে গ্রামেও স্বচ্ছ জমাটবদ্ধ পানি থেকে এডিস মশার লার্ভা উৎপন্ন হতে পারে। যেহেতু গত বছর দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগী পাওয়া গেছে তাই আশঙ্কার কথা হচ্ছে এ বছর তা আরও ছড়িয়ে পড়তে পারে যদি আমরা এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে না পারি।

মো. তাজুল ইসলাম সভায় এডিস মশার লার্ভা ধ্বংসের আমদানিকৃত কীটনাশকের গুণগতমান পরীক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, গতবার মশার কীটনাশক স্প্রে নিয়ে কিছু বিতর্ক তৈরি হওয়ায় এ বছর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যাতে ঔষধ কার্যকর হয়।

মন্ত্রী এ সময় এ বছরের ডেঙ্গুর গবেষণা ও ডাটা সংগ্রহ এবং প্রয়োজনীয় ফলাফল সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেন। এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় যাতে ঠিক থাকে সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য ও এডিসসহ নানা ধরনের মশার বিষয়ে শিক্ষা কারিকুলামে যোগ করা যায় কিনা সে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে বিবেচনার জন্য বলেন।

জাদু দেখানো পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন, এখন কাকে নিয়ে খেলবেন: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রং দেখালেন, কত জাদুই বা দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব তিনি (আওয়ামী লীগকে) অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন?

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় এ কথা বলেন তিনি।

এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। যার সোনালী ফলস আমরা ঘরে তুলতে পেরেছি। ৪২.৮ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ বিভিন্ন মিডিয়া উপস্থিত ছিল। নির্বাচনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি।

ভিসা নীতির জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন বলছে সংসদ অবৈধ। বৈধতা কীভাবে পাবে? জিয়ার হ্যাঁ/না, ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন নাকি মাগুরা মার্কা নির্বাচন দিয়ে সংসদ বৈধতা পাবে? শপথের মধ্য দিয়ে আগের সংসদ বহাল থাকার সুযোগ নেই। আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে। এখন স্বপ্ন দেখছেন কখন বিশাল নিষেধাজ্ঞা, কখন ভিসা নীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।

বিএনপির স্থায়ী কমিটিকে ‘জাম্বো জেট মার্কা’ কমিটি উল্লেখ করে তিনি বলেন, উঁচু থেকে নিচু তলা সবখানেই হতাশা। তাদের ৬০০ জনের বিশাল কমিটি জাম্বো জেট মার্কা। গণতান্ত্রিক পথ অনুশীলনের বালাই নেই। দণ্ডিত তারেককে নেতা করার জন্য সাত ধারা বাতিল করেছে গঠনতন্ত্রের। যাদের নিজের দলেই গণতন্ত্র নাই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে যা বললেন পিটার হাস

0

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে তিনি সামনের মাসগুলোতে পারস্প‌রিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করবেন বলে জানিয়েছেন।

বুধবার (১৭ জানুয়া‌রি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হা‌স। পরে তিনি জানান, বাংলাদেশ-মা‌র্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষ‌য়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।

পিটার হাস বলেন, দুই পক্ষের মধ্যে ব্যবসা-বা‌ণিজ্য এবং রো‌হিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রি, সে বিষয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্প‌রিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।

এরআগে দুপুর ১২টায় পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে যান পিটার হাস।

পরে দুপুর ১টায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ জানুয়ারি নতুন ও পুরাতন মুখের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন ‘অবাধ বা সুষ্ঠু’ হয়নি, তবে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এরআগে বঙ্গভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

৫ চ্যালেঞ্জ সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

0

পাঁচ চ্যালেঞ্জ সামনে রেখে চলমান অর্থনৈতিক সংকট উত্তরণের কৌশলকে প্রাধান্য দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই মুদ্রানীতি ঘোষণা করেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ড. হাবিব।

মুদ্রানীতিতে পাঁচটি নিকট-মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক সমস্যা এবং চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। সেগুলো হলো- মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির দামের গতিশীলতা। আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে হ্রাস করা। বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখা। অপারফর্মিং ঋণের স্থায়ী সমস্যা।

এবারের মুদ্রানীতিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য নিয়ে মুদ্রানীতি তৈরি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ধরা হয়েছে। তবে বছর শেষে মূল্যস্ফীতি ৬ শতাংশে থাকবে বলে আশা করা যাচ্ছে।

গভর্নর বলেন, এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য মূল্যস্ফীতি প্রশমন করা। মুদ্রানীতির প্রভাব অর্থনীতিতে পড়তে অনেক সময় লেগে যায়। এতে মূল্যস্ফীতি কমতে সময় লেগেছে। তবে নভেম্বর থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে।

নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে জানিয়ে গভর্নর বলেন, এখন থেকে এ হার হবে ৮ শতাংশ। এছাড়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১ শতাংশ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর  সরকারি খাতের প্রবৃদ্ধি ৩১ শতাংশ থেকে কমিয়ে ২৭.৮ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করে থাকে। চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতি এটা। এর আগে গত জুলাইয়ে প্রথম দফা মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা

0

ধান-চালের বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে বড় হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, চারদিনের মধ্যে চালের দাম কমিয়ে আগের দামে না আনলে মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি৷

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শপথ নেয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেয়া হবে না। আটটি বিভাগে কাল থেকে একযোগে অভিযান চলবে।

চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন মজুত আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুত ও কেনার তথ্য জানাতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে কাজ করবো। একদিকে অভিযান অন্যদিকে বিবেক। বাজার স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি। দাম কোনোভাবে বাড়াতে পারবে না।

নাশকতা মামলায় জামিন পেলেন ফখরুল-খসরু

0

পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

জানা গেছে, আরও বেশ কয়েকটি মামলা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে। সবগুলো মামলায় জামিন হওয়ার আগ পর্যন্ত তাদের মুক্তি মিলছে না।

এর আগে, গত ১৪ ডিসেম্বর মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সুমিত কুমার। পরবর্তী সময়ে গত ১৮ ডিসেম্বর আসামিদের উপস্থিতিতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি রিমান্ড নামঞ্জুর করে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে মির্জা ফখরুল ১১ মামলার আসামি। যার মধ্যে ৯ মামলায় গত ১০ জানুয়ারি তার জামিন মঞ্জুর করেন সিএমএম আদালত। একইদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট।

অন্যদিকে গত ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। গত ২ নভেম্বর রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে ছয়দিনের রিমান্ড শেষে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয়।

আজ হারালেই পাকিস্তানের যে রেকর্ড ভাঙবে ভারত

0
খেলাধুলা ডেস্ক । জনতা মেইল
খেলাধুলা ডেস্ক । জনতা মেইল

এই ম্যাচ থেকে ভারত দুটো জিনিস পেতে পারে। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। অর্থাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরীক্ষা–নিরীক্ষার শেষ সুযোগ ভারতের। আর এই ম্যাচে জিতলেই টি-টোয়েন্টিতে ৩ ম্যাচের সিরিজে পাকিস্তানের একটি রেকর্ড ভাঙবে ভারত।

যতিন বা এর বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান—দুই দলই আটবার প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলে ভারত নবমবার তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার রেকর্ড গড়বে। অর্থাৎ, পাকিস্তানকে ছাড়িয়ে যাবে।ভারত এর আগে তিন বা এর বেশি ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, শ্রীলঙ্কাকে দুবার, নিউজিল্যান্ডকে দুবার আর অস্ট্রেলিয়াকে একবার ধবলধোলাই করেছে। পাকিস্তানও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে তিনবার। এ ছাড়া পাকিস্তান শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার সিরিজের সবগুলো ম্যাচ জিতেছে।

এই ম্যাচ ভারতের অধিনায়ক রোহিত শর্মার জন্যও পরীক্ষার। এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিরে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। এই ম্যাচে তাই নিঃসন্দেহে বড় ইনিংসে চোখ করবেন রোহিত।

অন্যদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে তিনি করেছেন ১৬ বলে ২৯ রান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ভারত ৬ উইকেটের জয় পেয়েছে।

৫০ বছর বয়সে স্নাতকোত্তর পাস করলেন টুইঙ্কেল খান্না

0

কথায় আছে, শিক্ষার কোনো বয়স নাই। প্রচলিত বাক্যটি সত্যি হয়ে ধরা দিল বলিউড তারকা অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নার বেলায়। ৫০ বছর বছর বয়সে এসে স্নাতকোত্তর পাস করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর হয়েছেন টুইঙ্কেল। গ্র্যাজুয়েশন ডে তে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয়। তার পরনে ছিল কালো কোট অন্যদিকে টুইঙ্কেল পরেছিলেন সবুজ রঙের একটি শাড়ি।

সে ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “দুই বছর আগে হঠাৎ একদিন আমাকে তুমি বলেছিলে ফের একবার লেখাপড়া শুরু করতে চাও। সেই মুহূর্তে মনে হয়েছিল, যা তুমি বলেছিলে সত্যি করবে কি না। কিন্তু আমার এই সংশয় ভুল ছিল। তোমাকে আমি দিনরাত লেখাপড়া করতে দেখেছি। একইসঙ্গে বাড়ি, ক্যারিয়ার, আমাকে আর আমাদের সন্তানদেরও সামলাতে দেখেছি। আমি জানি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি আমি। আজ তোমার এই দিনে মনে হচ্ছে আমারও আরও পড়াশোনা উচিত ছিল। তা হলে হয়তো তোমার এই কৃতিত্বকে সঠিক শব্দে বর্ণনা করে বোঝাতে পারতাম, তুমি আমাকে কতটা গর্বিত করেছ।”

ছোট বয়সে সিনেমায় কাজ করা শুরু করেছিলেন বলে লেখাপড়াটা অপূর্ণই থেকে যায় টুইঙ্কলের। কিন্তু লেখাপড়া শেষ না হওয়ার গ্লানি নিয়ে বারবার হাহুতাশ করেননি তিনি। উল্টো বসেছেন পড়ার টেবিলে। মাঝবয়সে এসে দেখিয়েছেন চাইলেও স্বপ্ন পূরণ করা যায়।