বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.5 C
Dhaka

বিশ্বব্যাংক থেকে ১৩৪ কোটি ডলার পেল ইউক্রেন

0

বিশ্বব্যাংক থেকে ১ দশমিক ৩৪ বিলিয়ন (১৩৪ কোটি) ডলার পেয়েছে ইউক্রেন। অ-নিরাপত্তা সম্পর্কিত আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় এ তহবিল দেয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিলম্ব রাশিয়ার হামলা প্রতিহত করার ক্ষমতায় প্রভাব ফেলতে পারে, এমন সতর্কতা জানিয়েছিল কিয়েভ। এ পরিস্থিতিতে এসে বিশ্বব্যাংকের এ তহবিল ইউক্রেনকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

বিবৃতিতে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় উল্লেখ করেছে, এটি ইউক্রেনে প্রশাসনিক সক্ষমতা সহনশীলতার জন্য জনসাধারণের ব্যয় (পিস) প্রকল্পের অধীনে ষষ্ঠ অতিরিক্ত অর্থায়ন। এর মধ্যে ১ দশমিক ০৮৬ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের, ১৯০ মিলিয়ন ডলারের অনুদান নরওয়ের, ৫০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের, আর ২০ মিলিয়ন ডলার সুইজারল্যান্ডের।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রীয় বাজেটে অ-নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে এ তহবিল ব্যবহার করা হবে। এর সঙ্গে রয়েছে বয়স্ক ভাতা এবং জরুরি পরিষেবা সংস্থার কর্মচারীদের বেতন-ভাতা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর হতে চলল। এখনো দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী

0

ভোটের মাঠে আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন তারা মাঠে থাকবে। এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো।

সশস্ত্র বাহিনীর নিয়োজিত দলসমূহ ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্যা সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরিচালিত হবে। মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।

যেসব সহায়তা করবে সশস্ত্র বাহিনী

১. সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে।

২. রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে জেলা/উপজেলা/থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হবে।

৩. নির্বাচনী সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে।

৪. সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে এলাকাভিত্তিক ডেভেলপমেন্ট প্ল্যান চূড়ান্ত করা হয়ে যান বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর অনুরোধক্রমে চাহিদামত আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে।

৫. ভোটগ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ ও মোতায়েনের সময়কালসহ বিস্তারিত পরিকল্পনা করতে হবে।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগের লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনে আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির উপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করার নিমিত্তে অগ্রগামী/রেকিদল প্রেরণ করা যাবে। রেকিদলসমূহ সীমিত রাখার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর বিস্তারিত মোতায়েন নির্দেশিকা পরবর্তীতে প্রেরণ করা হবে। সশস্ত্র বাহিনীর নির্বাচনে মোতায়েন সংক্রান্ত কার্যক্রম সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক সমন্বয় করা হবে।

২৯ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি সমন্বয় সেল পরিচালনা করা হবে। এছাড়াও বাহিনীসমূহ প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে। সশস্ত্র বাহিনী নিয়োগ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার তথা সামরিক/বেসামরিক যানবাহনের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও ভাড়া, সশস্ত্র বাহিনী সদস্যদের দৈনিক ভাতা, কন্টিনজেন্সি, ক্যাম্প/বাসস্থান, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিফোন বিল নির্বাচন কমিশন কর্তৃক বহন করা হবে।

নোবিপ্রবিতে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু

0

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা৷

সোমবার (২৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের ‘নোবেল পুরস্কার’ খ্যাত আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস পর্যায়ের রেজিষ্ট্রেশন কার্যক্রম।

পঞ্চমবারের মতো শুরু হওয়া এই অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে টিম রেজিস্ট্রেশন লিংকটি উন্মুক্ত করা হয়েছে।

এ বছর অফলাইনে রেজিষ্ট্রেশন বুথ বসানোর কথা থাকলেও শীতের ছুটির কারণে অনেক ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় এবারের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুধুমাত্র অনলাইনে চলবে। এবারের হাল্ট প্রাইজে কোনো রেজিষ্ট্রেশন ফি নেই।

আন্তর্জাতিক এই প্লাটফর্মে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সার্টিফিকেট এবং স্পেশাল মেন্টরদের দ্বারা গ্রুমিং সেশন, যার মাধ্যমে তারা তাদের বিজনেস আইডিয়াকে নিয়ে যেতে পারবে অনন্য উচ্চতায়।

দলগতভাবে প্রতিযোগীরা নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমবারের মতো এবার কোন নির্ধারিত থিম থাকছে না।

যেকোনো এসডিজি গোলের সাথে সমন্বয় করেই যেকোনো টিম বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবে। এবারের হাল্ট প্রাইজের মূল প্রতিপাদ্য ‘আনলিমিটেড’ অর্থাৎ এসডিজির (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) ১৭টি লক্ষের সমন্বয়ে যেকোন একটি অথবা একাধিক লক্ষমাত্রা মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে হবে।

অন-ক্যাম্পাস প্রোগামে তিনটি রাউন্ডের মধ্যে আইডিয়া সাবমিশন রাউন্ড, সেমি ফাইনাল: প্রেজেন্টেশন স্লাইড ব্যবহার করে উপস্থাপনা ও ফাইনাল: স্লাইড ব্যবহার করে উপস্থাপনার জন্য দল গঠনের ক্ষেত্রে একটি দলে ৩/৫ জন সদস্য হতে হবে। নোবিপ্রবির যেকোনো ডিপার্টমেন্টের বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। ৫ সদস্য নিয়ে গঠিত দলের ক্ষেত্রে চাইলে ৫ম তম সদস্য হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা যাবে। অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলের জন্য রয়েছে পুরষ্কার এবং অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে সার্টিফিকেট ও বিশিষ্ট মেন্টরদের সাথে গ্রুমিং সেশন।

হাল্ট প্রাইজ প্রতিযোগিতাটি চারটি ধাপে হয়ে থাকে। অন ক্যাম্পাস রাউন্ড, রিজিওনাল সামিট, গ্লোবাল একসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল।

অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলকে পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলগুলো সুযোগ পাবে গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার, যেখানে তারা ১ মাসব্যাপী পৃথিবীর বড় বড় এন্ট্রোপ্রোনারদের সাথে কাজ করবে। গ্লোবাল ফাইনালে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তবায়নের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

এ বিষয়ে সংগঠনটির ২৩-২৪ সেশনের ডিরেক্টর তাবিব ইবনে হুদা বলেন, “বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটি পরিচালনা করার চেষ্টা করছি। গতবছর এই প্রতিযোগীতাটি সম্পন্ন না হওয়ায় অনেকের কাছেই হাল্ট প্রাইজ বিষয়টি নতুন। তবে এই বছর আমরা দূঢ়-প্রকল্প যে আমরা এইবার হাল্ট প্রাইজ প্রতিযোগীতাটি সম্পন্ন করবো। এই প্রতিযোগিতা টি একটি বিশেষ প্লাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের বিজনেস আইডিয়ার মাধ্যমে সমাজের যেকোনো একটি সমস্যাকে সলভ করার চেষ্টা করে। আমরা অংশগ্রহণকারীদের কথা চিন্তা করে রেখেছি বেশ কিছু গ্রুমিং সেশন এবং একটি আন্তর্জাতিক প্লাটফর্মে নিজেদের তুলে ধরার সুযোগ”

অন-ক্যাম্পাস রাউন্ডটি বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়টিতে অনুষ্টিত হবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া কম্পিটিশন। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

0

মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। কলিং ভিসায় গিয়ে তিন মাসেরও অধিক সময় বেতন না পেয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়েছেন তারা।

গত ২০ ডিসেম্বর ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য ১৭১ জন বাংলাদেশি লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে গত বুধবার তাদের আটক করে।

সোমবার (২৫ ডিসেম্বর) জহুরবারু ইমেগ্রশন বিষয়টি প্রকাশ করে।

সুপ্ত হুসেন জামোরা বলেন, এম এ এফ কর্মীরা যাদের আটক করেছেন তারা সবাই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তাদের হোস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেউ দামাই থানার দিকে যাচ্ছিলেন। বিদেশি এসব শ্রমিক তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছিলেন। তাদের অভিযোগ, গত তিন থেকে ছয় মাসেও এজেন্ট তাদের কাজে নিয়োগ দেয়নি।

এ ব্যাপারে সুপ্ত হুসেন আরও বলেন, তাদের সবাইকে আটক করা হয়েছে। কারণ, তারা গন্তব্য না জেনে তেলুক রামুনিয়া বায়ু দামাই মোড়ের সামনের এলাকায় হাঁটছিল। বড় জমায়েত দেখে স্থানীয়রা ভয় পেয়ে যায়। ধারণা করা হচ্ছে যে তারা থানায় যাচ্ছিলেন। তাদের সবার কাছে বৈধ নথি ছিল। এ থেকে বোঝা যায়, আটকদের এজেন্টরা এখনও তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পায়নি।

হুসেন আরও বলেন, আটকরা সবাই ১৮ থেকে ৪৩ বছর বয়সের। আমাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি)-এর অধীনে অতিরিক্ত অবস্থানের কারণে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে, ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশিরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়ায়।

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগের বৈঠক বিকেলে

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধির সঙ্গে বিকেলে এই কার্যালয়ে একটি বৈঠক হবে। সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি।

সৌদি আরবের সঙ্গে খেলা হচ্ছে না বাংলাদেশের

0

ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে সৌদি আরবের সঙ্গে ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার চেষ্টা করে আসছিল বাফুফে। আপাতত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলা হচ্ছে না সাবিনাদের।

তবে ফেব্রুয়ারিতে অন্য দলের সঙ্গে খেলার চেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানান বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের রেজাল্টটা তারা জানে। সে কারণে হয়তো সৌদি আরব একটু ভয় পাচ্ছে! স্থগিত রাখছে যে ফেব্রুয়ারিতে না, ওরা পরে খেলবে।’

সামনের ফিফা উইন্ডোতে অন্য কোনো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে।

সেরাদের তালিকায় জয়া

0

বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই বাংলায় সমান সমাদৃত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তবে এপার বাংলার চেয়ে এবারও ওপার বাংলায় বেশি আলো ছড়িয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা।

এ বছর সিনেমার পাশাপাশি ভারতে ওটিটি প্ল্যাটফর্মে অসামান্য উত্থান হয়েছে তার। পশ্চিমা বিশ্বের মতো ওটিটি এখন ভারতের বিনোদনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফরম্যান্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে গৌরবের সঙ্গে জায়গা করে নিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

যার হিন্দি অভিষেক হয় ৮ ডিসেম্বর, ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে। এটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন। বিভিন্ন রিভিউ ঘেঁটে সেটা স্পষ্ট জানা গেছে।

শনিবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয় ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি : ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামের একটি প্রতিবেদন। সেখানেই প্রথম এবং বড় ছবিটি রাখা হয়েছে জয়া আহসানের। সঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারতো; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’

এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

উল্লেখ্য, ‘কড়ক সিং’ একটি থ্রিলার ছবি। এতে পঙ্কজ-জয়ার সঙ্গে আরও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকা।

আইএমডিবি-তে ছবিটির রেটিং ১০-এর মধ্যে ৭ দশমিক ২। এ বছর নেটফ্লিক্স দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজের নির্মাণে তিনি কাজ করেছেন ‘খুফিয়া’ ছবিতে। এতে তার অভিনয় দারুণ প্রশংসা পায়। সেই সুবাদে সম্প্রতি সিনেমা বিষয়ক প্ল্যাটফর্ম ‘ফিল্ম কম্প্যানিয়ন’র তৈরি করা ‘কুলেস্ট হিরোইনস অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছেন বাঁধন।

ভেঙে পড়লো বড়দিন উদযাপনের জন্য তৈরি ব্রিজ, আহত ৭

0

ক্রিসমাসের সাজসজ্জার অঙ্গ হিসেবে অস্থায়ী একটি সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতু ভেঙেই বড়দিনে বিপত্তি ঘটেছে কেরালার নেয়াট্টিনকারার কাছে পুভারে।

সোমবার রাতে ঘটে এই দুর্ঘটনা। সেতু ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

জানা গেছে, সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজন নারীর পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া বাকি আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

রিপোর্ট অনুযায়ী, সেতু ভেঙে পড়ার দুর্ঘটনাটি ঘটেছিল রাত ৯টা নাগাদ। মানুষের ভার সহ্য করতে না পেরেই সেতুটা ভেঙে পড়ে বলে প্রাথমিক ধারণা। সেতুটি ভেঙে একদিকে হেলে পড়ে।

এই অস্থায়ী সেতুটি তৈরি করা হয়েছিল ক্রিসমাস সাজসজ্জার অঙ্গ হিসেবে। এই সেতু পার করলে একটি জলপ্রপাত দেখা যেত। আর তারই সঙ্গে যিশুর জন্মের মুহূর্তকে ফুটিয়ে তুলে একটি ক্রিব তৈরি করা হয়েছিল সেখানে। আর তা দেখতেই মানুষজন সেতু পার হয়ে অপরদিকে যাচ্ছিলেন।

আহতরা দাবি করেছেন, সেতুটি মাটি থেকে ৫ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছিল। সেতুটি বেশ হালকা ছিল। নির্দিষ্ট কোনো সময়ে অনেক বেশি ভার সহ্য করার ধারণক্ষমতা এর ছিল না। তবে রাতের দিকে অতি উৎসাহী জনতা সেই কথা ভুলে সেতুতে উঠে পড়ে। আর তাতেই ঘটে যায় এই দুর্ঘটনা।

দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে সেতু দুর্ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

0

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে টানা ১১ দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সঙ্গে পাহাড় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাস পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের মানুষের অবস্থা বেশি করুণ। এই জেলার নিম্ন আয়ের মানুষের বেশিরভাগ পাথর, চা শ্রমিক ও দিনমজুর হওয়ায় শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর থেকেই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া উপজেলায় সবার আগে শীত নামে।

গতকাল ২৫ ডিসেম্বর তেঁতুলিয়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া ২৪ ডিসেম্বর ১১ দশমিক ১ ডিগ্রি, ২৩ ডিসেম্বর ১৩ দশমিক ০ ডিগ্রি, ২২ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি, ২১ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি, ২০ ডিসেম্বর ১০ দশমিক ১ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ৯ দশমিক ৫ ডিগ্রি, ১৮ ডিসেম্বর ৯ দশমিক ৭ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ১০ দশমিক ০ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তীব্র শীতে নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। জেলা ও উপজেলার হাসপাতালগুর বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকালের চেয়ে সামান্য তাপমাত্রা বেড়ে আজকে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ১৬ ডিসেম্বর থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

ত্রাণ বিতরণে উপস্থিত থাকতে পারবেন না প্রার্থীরা

0

শীত মৌসুমকে কেন্দ্র করে দরিদ্র ও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শীতার্তদের ত্রাণ বিতরণে অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন না।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মধ্যে ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার বিষয়ে কমিশন সম্মতি জ্ঞাপন করেছেন। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না মর্মে সিদ্ধান্ত প্রদান করা হয়।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।