মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
31.1 C
Dhaka

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

0

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্বেই অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম অঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র অথবা জেলা সদর বা উপজেলা সদর বা মহানগর হতে অধিক ও ভোটকেন্দ্রে গমনের প্রয়োজনীয় সময় ইত্যাদি বিবেচনায় প্রত্যন্ত এলাকায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না সেসব ভোটকেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসারের আলোকে রিটার্নিং অফিসার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ নির্ধারণ করবেন।

এতে আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সকালে নিরাপত্তার সঙ্গে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য যাচাই-বাছাই করে ও তথ্য সংগ্রহের মাধ্যমে রিটার্নিং অফিসার পরিকল্পনা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর ছিল নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

0

উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর ধারাবাহিকতায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলাটিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে (৮-১০ ডিগ্রি) সে অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়। রোববারের চেয়ে সোমবার পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে গত শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে ভোরে রোদ উঠলেও সকাল ৯টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। কুয়াশা না থাকলেও খুব ঠান্ডা পড়ছে। ফলে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণ করছেন। প্রচন্ড শীতের মধ্যেই কাজ করছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবীরা।

এদিকে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎকরা শীতজনিত রোগ থেকে দূরে থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় প্রতি বছর এখানে শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

জমজ সন্তানের মা হলেন পর্দার ‘ছোটি বহু’

0

জমজ সন্তানের মা হয়েছেন ‘ছোটি বহু’খ্যাত অভিনেত্রী রুবিনা দিলাইক। সম্প্রতি দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। রুবিনা দিলাইকের জিম ট্রেইনার জ্যোতি পাতিল এ খবর নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জ্যোতি পাতিল। এতে তিনি লিখেন, ‘জমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য অভিনন্দন রুবিনা দিলাইক।’ পরে এ পোস্ট সম্পাদনা করে তিনি লিখেন, ‘অভিনন্দন।’

তবে বাবা-মা হওয়ার খবর এখনো নিশ্চিত করেননি রুবিনা দিলাইক কিংবা তার বর অভিনব শুক্লা।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা-অভিনব। চলতি বছরের সেপ্টেম্বরে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন এই যুগল।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা।

৩৩ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন তিনি। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। তবে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।

আর্জেন্টিনায় ঝড়ে ১৩ জনের মৃত্যু

0

ঘণ্টায় ১৫০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঝড়ে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার শীর্ষ শস্য উৎপাদনকারী অঞ্চলগুলির মধ্যে অন্যতম বাহিয়া ব্লান্সাতে ঝড়টি আঘাত হানে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

শহরের মেয়র ফেদেরিকো সাসবিয়েলেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জাভিয়ের মিলির কার্যালয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং স্থানীয়দের রোববার সকাল পর্যন্ত তাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।

ঢাকা-১৭ আসন থে‌কে স‌রে দাঁড়া‌লেন জিএম কা‌দের

0

ঢাকা- ১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) বিকে‌লে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নেন পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছিলেন। ম‌নোনয়ন প্রত‌্যাহার করায় জাপা চেয়ারম্যান রংপুর-৩ সংসদীয় আসনে লড়‌বেন।

রংপুর-৩ আসন‌টি জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হু‌সেইন মুহম্মদ এরশা‌দের। তার মৃত‌্যুর পর ছে‌লে রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ উপ‌-নির্বাচ‌নে সংসদ সদস‌্য নির্বা‌চিত হন। সাদ‌কে ম‌নোনয়ন না দি‌য়ে এবার চাচা জিএম কা‌দের নি‌জেই এ আসন থে‌কে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ কার‌ণে ক্ষুব্ধ হ‌য়ে শেষ পর্যন্ত বি‌রো‌ধী নেতা রওশন এরশাদ আর নির্বাচন ক‌রেননি।

ডিসেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার

0

দেশে ডিসেম্বরের ১৫ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার। এতে দৈনিক আসছে ৭ কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ১৫ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া, সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবর মাসে এসেছে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং নভেম্বর মাসে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার প্রবাসী আয়ে নানা সুবিধা দিয়ে আসছে। বিশেষ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা দিচ্ছে। আর এ কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ পাচ্ছে। যার ধারাবাহিকতায় দেশে প্রবাসী আয়ে গতি পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে বলে আশা করা যাচ্ছে।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

বর্তমান সরকার গণতন্ত্রকে খাদে ফেলেছে: নজরুল

0
ছবি: সংগৃহীত

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের নামে খেলা হচ্ছে। অবাক লাগে এই শীতের দিনে সরকারি বাহিনী, সরকারি কর্মচারীদের গ্রামে পাঠানো হচ্ছে। কিসের ভোট? যেখানে সবই সরকারি দল, জোট বা মহাজোটের লোক। সবাইকে নৌকা দিলেই তো হয়। কারা ভোটে জিতবে তা আজ বা কালই জানা যাবে।

তিনি বলেন, আসলে কারা টিকবে নির্বাচনে এটা তো আগেই ঠিক করা। এই গরিব দেশে কেন এত টাকা খরচ করা হচ্ছে? যেখানে মানুষ না খেয়ে থাকছে, ভ‚মিহীন মানুষ কষ্ট করছে, সেখানে এমন একটা প্রহসনের নির্বাচনে কেন প্রায় ২ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। ঘোষণা করে দিলেই হয় কে কোন আসনের এমপি।

তিনি আরও বলেন, পাতানো খেলায় বিএনপি কখনো অংশ নেয় না। নির্বাচন ঘিরে আপসের কোনো জায়গা নেই। লড়াই চলছে, চলবে। প্রতিদিন বিরোধী মতের ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিন একের পর এক মামলায় শুধু পুলিশি সাক্ষীতে সাজা দেওয়া হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তাদের অপরাধ কী? তারা শুধু গণতন্ত্রের জন্য লড়াই করছেন।’

‘একরাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি’ কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা কখনো দাবিও করিনি আপনারা (আওয়ামী লীগ) পদত্যাগ করেন আমরা ক্ষমতা নেব। আমরা বলেছি, আপনারা পদত্যাগ করু, নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে। বাংলাদশের গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করছে। কখনো নিজেরা করেছে কখনো অন্যদের দিয়ে করেছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, স্বৈরশাসনের গোরস্থানের ওপর দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান। ১৯৮২ সালে সামরিক শাসন জারি করে গণতন্ত্র হত্যা করা হয়েছে। তখন স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া। ইমারজেন্সি দেওয়া হলে তারা (আওয়ামী লীগ) বলেছিল আমাদের আন্দোলনের ফসল। সেই সময়ও গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে বলেও মনে করেন বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এ নেতা।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার আলোচনা সভায় আরও বক্তব্য দেন-পেশাজীবী নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, রুহুল আমিন গাজী, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আবদুল হাই শিকদার, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক কামরুল আহসান, রিয়াজুল ইসলাম রিজু, রফিকুল ইসলাম প্রমুখ।

ইতিহাস গড়ে এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ

0

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে প্রথম শিরোপার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে শত রানের নিচে গুড়িয়ে দিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুবারা। জুনিয়র টাইগারদের দেয়া ২৮২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। ফলে ১৯৫ রানের বড় জয় পায় বাংলাদেশ।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালের লড়াইয়ে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক আফজাল খান।

দ্বিতীয় ইনিংসে টাইগার যুবাদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আরিয়ানস শর্মা ও আকসাত রয়। শুরুতেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা। এতে ভয়ংকর হয়ে ওঠার আগেই ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন আকসাত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত। এদিন স্বাগতিকদের ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তানিশ সুরি (৪), ইথান ডি’সুজা (৪), আয়ান আফজাল (৫), ইয়াহিন রয় (৬) ও আম্মার বাদামির (০) মতো ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।

টাইগার বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ধ্রুব প্রশার। তবে তার অপরাজিত ২৫ রানটি স্রেফ হারের ব্যবধান কমিয়েছে আমিরাত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা ও রণৌত উল্লাহ বর্ষণ।

এর আগে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাত অধিনায়ক আফজাল খান। এদিন ৭ রানের বেশি করতে পারেননি ওপেনার জিসান আলম। শুরুতে উইকেট হারানো দলের হাল ধরেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে শিবলি ও রিজওয়ান ১২৫ রানের বড় জুটি গড়েন। ব্যক্তিগত ৬০ রানে আউট হন রিজওয়ান। এরপর তৃতীয় উইকেটে আসে ৮৬ রান। যেখানে ৪০ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস উপহার দেন আরিফুল।

ইনিংসের শেষদিকে অধিনায়ক রাব্বি ছাড়া আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তবে সবাইকে ছাপিয়ে এদিনও আলো ছড়িয়েছেন শিবলি। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এ ওপেনার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন শিবলি। যুব এশিয়া কাপের চলতি আসরে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ চারটি, এমিদ রহমাদ দুটি এবং হার্দিক পাই ও ধ্রুব পরশর একটি করে উইকেট লাভ করেন।

 

বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

0

শুভ বড়দিন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুভ বড়দিনের সুসংহত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক গীর্জায় স্থায়ীভাবে পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশি টহল বৃদ্ধিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে সচেতনতাবোধ তৈরি করা গেলে পুলিশ ও বড়দিন উদযাপন কমিটি/পুণ্যার্থীদের যৌথ উদ্যোগ ও অংশগ্রহণে উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে শুভ বড়দিন উদযাপনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষণা ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই বাণীকে আরও সমুন্নত করা সম্ভব হবে বলে ডিএমপির বিশ্বাস। এই লক্ষ্যকে সামনে রেখে গত বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এসব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।

নির্দেশনাগুলো হলো-

প্রতিটি গীর্জায় রাত্রিকালীন ভিডিও ধারণ ক্ষমতাসম্পন্ন পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করা।

প্রতিটি গীর্জার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও আর্মডব্যান্ড নির্ধারণ করে দেয়া। স্বেচ্ছাসেবকদের নামের তালিকা স্থানীয় থানায় পাঠানো ও থানার অফিসারের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ব্রিফিং করার ব্যবস্থা করা।

গীর্জায় দর্শনার্থীদের ব্যাগ/পোটলা ইত্যাদি নিয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করা। তাছাড়া গীর্জা এলাকায় সন্দেহজনক কোন ব্যাগ/পোটলা পড়ে থাকতে দেখলে বা দৃষ্টিগোচর হলে নিয়োজিত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক অবহিত করা।

আর্চওয়ে গেট স্থাপন এবং মেটাল ডিটেক্টর ব্যবহার করে তল্লাশির ব্যবস্থা করা। প্রতিটি গীর্জায় অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং অগ্নি-দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা।

আলোকসজ্জার কাজে গুণগত মানসম্পন্ন বৈদ্যুতিক তার ব্যবহার করা। আনন্দ উৎসবে মাদকের ব্যবহার, ফানুস উড়ানো ও আতশবাজি থেকে বিরত থাকা।

প্রতিটি গীর্জা ও অনুষ্ঠান এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং বিকল্প আলোর (জেনারেটর) ব্যবস্থা রাখা।

প্রতিটি গীর্জার জন্য পরিদর্শন রেজিস্ট্রার প্রস্তুত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

আবাসিক এলাকায় বাড়ির ছাদ, রেস্টুরেন্ট ও হোটেলে ডিজে পার্টি এবং উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা থেকে বিরত থাকা।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। ব্যক্তিগত পর্যায়ে উৎসব উদযাপনের ক্ষেত্রে প্রতিবেশীর যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে সচেতন থাকা।

স্থানীয় কাউন্সিল, গণমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা কমিটি গঠন করা এবং তাদের নাম ও মোবাইল নম্বর সংবলিত ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা।

কোন দুর্ঘটনা বা অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হলে অতি দ্রুত পুলিশকে জানানো এবং জরুরি প্রয়োজনে গীর্জা কমিটি সংশ্লিষ্ট থানার ফোকাল পয়েন্ট অথবা ৯৯৯ এর সেবা গ্রহণ করা অথবা ম্যাসেজ টু কমিশনার (এমটুসি)-এর জরুরি নম্বর ০১৩২০-২০২০২০ ও ০১৩২০-১০১০১০-তে এসএমএস করা।

বাজপাখিদের জন্য উড়োজাহাজে ৮০টি টিকিট নিলেন সৌদি যুবরাজ

0

সৌদি আরবের এক যুবরাজ একবার বিদেশ ভ্রমণে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান ৮০টি বাজপাখি। তবে সেসব পাখি কোনো খাঁচায় করে যায়নি। প্রতিটি বাজপাখির জন্য উড়োজাহাজের একটি করে আসন বরাদ্দ ছিল। তিনি প্রতিটি পাখির জন্য টিকিট কেটেছিলেন, যাতে এরা আরামে ও নিরাপদে যেতে পারে।

প্রতিটি পাখির মাথায় ছিল হুড, যাতে এরা ওড়াউড়ি করতে না পারে, সে জন্য দড়ি দিয়ে বাঁধা ছিল। ২০১৭ সালে সেই উড়োজাহাজ ভ্রমণের ছবি এখন সামাজিক সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

সামাজিক সংবাদমাধ্যম রেডিটে লেনসো নামের একজন ব্যবহারকারী ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। ছবির ক্যাপশন লেখা, “সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন”।’

এ ঘটনায় অনেকে অবাক হতে পারেন। তবে সিএন ট্রাভেলারের খবরে বলা হয়, বাজপাখিদের উড়োজাহাজে করে নেওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন কিছু নয়। বাজপাখির মতো শিকারি পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য।

আসলে এই খেলা আরও বিশেষ হওয়ার আরেকটি কারণ হচ্ছে, এই পাখিদের নিজস্ব পাসপোর্ট থাকে। ফলে তারা মনিবের সঙ্গে দেশের বাইরে যেতে পারে। সাধারণত শিকার বা ফ্যালকোনারি প্রতিযোগিতা থাকলেই এদের বাইরে নিয়ে যান মালিকেরা।

কাতার এয়ারওয়েজ প্রতি যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি বাজপাখি। এ থেকেই বোঝা যায়, কেন বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনসে এই পাখিদের পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।