Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
25 C
Dhaka
Homeজীবনযাপনশীতে ছয় উপকারিতা খেজুর খাওয়ার 

শীতে ছয় উপকারিতা খেজুর খাওয়ার 

প্রকাশ: December 16, 2025 2:08

শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের শরীর স্বাভাবিকভাবেই এমন খাবার খোঁজে যা আমাদেরকে ঠাণ্ডা প্রতিরোধেসাহায্য করার জন্য উষ্ণতা এবং পুষ্টি প্রদান করে। একটি ছোট, মিষ্টি ফল তার পুষ্টিতে ভরপুর শক্তির জন্য আলাদা, নাম তার খেজুর। এটি কেবল সুস্বাদু ফলই নয়, খেজুর আমাদের স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আসে।

খেজুর খাওয়ার অনেক উপকারিতা আছে। তবে শীতে খেজুর খেলে আপনি বেশি উপকৃত হবেন। অনেকেই ভাবেন খেজুরে ক্যালোরি বেশি এ কারণে খাওয়া উচিত নয়। তবে মনে রাখবেন কোনো খাবারই কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো নয়, তবে আপনি যদি পরিমিত খান খেজুর তাহলে লাভবান হবে।

প্রতিদিনের শীতকালীন রুটিনে মাত্র দুটি খেজুর রাখলে অনেকগুলো স্বাস্থ্য সুবিধা পাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক শীতকালে খেজুর খেলে কী কী উপকার পাবেন-

  •  শীতের দিনে শরীরের তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে খেজুর। এ ছাড়া দূর করে আলস্য। আপনাকে সক্রিয় রাখে। ভরপুর পুষ্টির জোগান দেয়।
  • খেজুরে থাকে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও কপার বা তামা। এই ৪ উপকরণ হাড়ের গঠন সুদৃঢ় করে। হাড় মজবুত করার পাশাপাশি হাড় সংক্রান্ত ব্যথা, অন্যান্য সমস্যা দূর করতেও সাহায্য করে।
  • শীতে তাপমাত্রা ওঠানামার কারণে অনেকেরই দৈহিক তাপমাত্রা কমে যায়। এক্ষেত্রে ঠান্ডা কাটিয়ে শরীর উষ্ণ বা গরম রাখতে অর্থাৎ দৈহিক তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে খেজুর।
  • প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ থাকে খেজুরের মধ্যে। ফলে শীতের দিনে খেজুর খেলে আপনি এনার্জি পাবেন।

এই ড্রাই ফ্রুটস এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে শীতে। আপনার শারীরিক ক্লান্তি, অবসন্ন ভাব দূর করে আপনাকে এনার্জি দেবে, চাঙ্গা রাখবে।

  •  খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ফলে খেজুর খেলে হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় থাকবে।

এ ছাড়া ফাইবার সমৃদ্ধ খেজুর হজমশক্তি ভাল রাখে, অন্ত্রের সমস্যা দূর করে। জানলে অবাক হবেন, খেজুরের মধ্যে থাকে সলিউয়েবল ও নন-সলিউয়েবল, দু’ধরনের ফাইবার। যা দীর্ঘক্ষণ আপনার পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর