বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
27 C
Dhaka
Homeজীবনযাপনরোজায় দিনে কতবার দাঁত ব্রাশ করবেন

রোজায় দিনে কতবার দাঁত ব্রাশ করবেন

প্রকাশ: ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:২৫

চলছে পবিত্র রমজান মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলিমরা ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখেন আর সন্ধ্যায় খাবার গ্রহণের মাধ্যমে ইফতার করেন। এভাবে একমাস রোজা পালন করেন। এ সময় ভোররাতে ও সন্ধ্যায় দাঁত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ হলেও অনেকেই সঠিক নিয়ম জানেন না।

রমজানে কতবার দাঁত ব্রাশ করবেন এই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। মুখের দুর্গন্ধ রোধ করার জন্য একবার ব্রাশ করাই কি যথেষ্ট―এমন প্রশ্নও থাকে অনেকের। তবে চিকিৎসকদের পরামর্শ, খাবার খাওয়ার পর অবশ্যই দুইবার ব্রাশ করতে হবে।রোজার সময় ব্রাশ করার নিয়ম সম্পর্কে চ্যানেল 24 অনলাইনকে জানিয়েছেন রাজধানী ঢাকার তেঁজগাওয়ের ইমপালস হসপিটালের কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডা. সায়মা আরিফ।

এ চিকিৎসক বলেন, রমজানে দিনে অন্তত ২ বার দাঁত ব্রাশ করা উচিত। একবার সাহরির পর এবং আরেকবার ইফতার করার পর। এতে দাঁতে জমে থাকা খাবারের কণা ও ব্যাকটেরিয়া দূর হয়। এই সময় ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করলে দাঁত আরও শক্ত থাকে।

ডা. সায়মা আরিফ বলেন, রমজানে অনেকেই মিসওয়াক ব্যবহার করেন। যারা মিসওয়াক ব্যবহার করেন, তাদের জন্য এই পরামর্শ হচ্ছে- মিসওয়াক ব্যবহার করলে তা যেন সতেজ এবং নরম হয়। রমজানে মিসওয়াক খুবই জনপ্রিয় ও উপকারী। এটি প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার করে এবং মুখের দুর্গন্ধ কমায়। তবে মিসওয়াক যেন খুব শক্ত না হয় এবং দিনে ২-৩ বারের বেশি জোরে ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর