টমেটো খুব সহজলভ্য সবজী। টমেটো সসের পাশাপাশি অথবা বিকল্প হিসেবে আপনারা তৈরী করতে পারেন এই ধরনের টমেটোর চাটনী। তাহলে জেনে নিন কিভাবে তৈরী করবেন টমেটোর চাটনী।
উপকরনঃ
১- ২ টি বড় সাইজের টমেটো (কিউব করে কাটা)
২- আখের গুঁড় চার টেবিল চামচ
৩- সাদা সিরকা ২ টেবিল চামচ
৪- আস্ত জিরা ১/৪ চা চামচ
৫- তেজপাতা ২ টি
৬- শুকনা মরিচের খাকী ১ চা চামচ
৭- চিনি ৩ টেবিল চামচ
৮- সরিষার তেল ২ টেবিল চামচ
৯- লবন।
প্রস্তুত প্রনালিঃ
প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এরপর গরম তেলে আস্ত জিরা, তেজপাতা ও শুকনা মরিচের খাকী দিয়ে দিন। মাঝারি আঁচে এগুলো বাদামি করে ভেঁজে নিন। এরপর এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিন। টমেটো গুলো ভালো করে মসলার সাথে মিশিয়ে নিন এবং ৫ মনিট রান্না করুন। এরপর এর মধ্যে গুঁড়, চিনি ও হালকা একটু লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ৭ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা তুলে আর একটু নেরে এর মধ্যে দিয়ে দিন সিরকা। এরপর সিরকাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর ঢেকে চুলার হাই হিটে আরো ৩ মিনিট রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন টক ঝাল মিষ্টি টমেটোর চাটনী।


