সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka
Homeরাজনীতিবাবরের স্ত্রী শ্রাবণী প্রত্যাহার করলেন তার মনোনয়ন 

বাবরের স্ত্রী শ্রাবণী প্রত্যাহার করলেন তার মনোনয়ন 

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৬ ৮:৫১

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। এর ফলে এই আসনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শ্রাবণীর পক্ষে তার প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাহারের আবেদন জমা দেন।Advertisementনেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে। তবে কী কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন। এবারের নির্বাচনে তিনি শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

শ্রাবণী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও এই আসনে তার স্বামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বহাল রয়েছেন। বর্তমানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চার প্রার্থী হলেন- বিএনপি মনোনীত লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান ও সিপিবির প্রার্থী জলি তালুকদার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর