সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka
Homeরাজনীতিআজ দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

আজ দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১০:২৪
প্রকাশ: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৪২

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

এদিন বেলা ১১টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টায় পৌঁছাবেন জনসভাস্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতা-কর্মীদের। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগজুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আর ক’দিন পরই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।

তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়।

নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।

রাজধানী ঢাকার নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে হেল্থ কেয়ারার নিয়োগের ঘোষণা দিয়েছেন তারেক রহমান।

ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চল ভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি।

জনমানুষ বলছে, নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা।

জানা গেছে, শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে, নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইশতেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক-স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে-বিএনপির ইশতেহার।

এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন তারেক রহমান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর