৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে কিনে নিয়েছে রাওয়ালপিন্ডি। নিলামে বাংলাদেশি এই স্পিনারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে।
জিও সুপারের তথ্য অনুযায়ী, পিএসএলের ঐতিহাসিক এই নিলামে নিবন্ধন করেছেন ৮৭৯ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার। তাদেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে – প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং ইমার্জিং।
আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের এই 5 ক্যাটাগরি থেকে বেছে নিয়ে দল গঠন করবে। যেখানে একটি দলের সর্বোচ্চ বাজেট সীমা ১.৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
পিএসএলের স্কোয়াড সাইজ ন্যূনতম ১৬ এবং সর্বাধিক ২০ জন খেলোয়াড়। ১৬ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৫ জন বিদেশি নেয়া যাবে। ১৭–১৮ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৬ জন বিদেশি এবং ১৯–২০ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৬ জন বিদেশি নেয়া যাবে।
এদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে ফয়সাল আকরামকে। ইসলামাবাদ ইউনাইটেড ১.২ কোটি রুপিতে মেহরান মুমতাজকে, নবাগত দল সিয়ালকোট স্ট্যালিয়নজ ৫ কোটি ৭০ লাখ রুপিতে সাহিবজাদা ফারহানকে, করাচি কিংস ৩ কোটি ২৫ লাখ রুপিতে আজম খানকে, রাওয়ালপিন্ডি ৮ কোটি ৬৫ রাখ রুপিতে নাসিম শাহকে এবং লাহোর কালান্দার্স ৭ কোটি ৬০ লাখ রুপিতে হারিস রউফকে দলে ভিড়িয়েছে।


