মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাএখন ভারত-বাংলাদেশ ম্যাচেই দর্শকদের আগ্রহ বেশি

এখন ভারত-বাংলাদেশ ম্যাচেই দর্শকদের আগ্রহ বেশি

প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৫৪

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতি, কূটনীতি ও বিপুল অর্থনৈতিক হিসাব। এক সময় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ মানেই ছিল টানটান উত্তেজনা। তবে সময়ের বিবর্তনে ভারত-পাকিস্তান লড়াই এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। ২২ গজের লড়াইয়ে ভারতের সামনে বারবার পাকিস্তানের অসহায় আত্মসমপর্ণে হারিয়েছে মাঠের উত্তাপও।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, উপমহাদেশে বর্তমানে বাংলাদেশ ও ভারতর ম্যাচই বেশি আকর্ষণ তৈরি করছে। তার এই মন্তব্য আসে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের পরদিন, যেখানে আরও একবার ভারতের একপেশে দাপটের সামনে নত স্বীকার করেছে পাকিস্তান। সালমান আলী আঘার দলকে ৬১ রানে সহজেই হারিয়ে সুপার এইটে পা রাখে সূর্যকুমার যাদবের দল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিসিবির প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মনে হয় উপমহাদেশে ভারত-বাংলাদেশ ম্যাচগুলোই বেশি প্রাণবন্ত। মানুষের মনোযোগও এখন ভারত–বাংলাদেশ ম্যাচের দিকে বেশি, ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায়।’

অন্যদিকে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ যেন দূর থেকেই দেখা এক টুর্নামেন্ট। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় ২০ দলের আসরে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড। এর প্রতিবাদে প্রথমে ভারতকে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান, তবে পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আশ্বাস পাওয়ার পর তারা সিদ্ধান্ত বদলায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও কথা বলেন নান্নু। তার মতে, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো স্থিতিশীলতা ও সমঝোতা প্রতিষ্ঠা। তিনি বলেন, “নতুন নির্বাচিত সরকার শপথ নিতে যাচ্ছে, আমরা আশা করি সবকিছু এখন স্বাভাবিকভাবে এগোবে। ক্লাবগুলোর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো সমাধান করতে হবে।”

সাবেক নির্বাচক নান্নু জোর দিয়ে বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে দেশের ক্রিকেটকে। তার ভাষায়, “আমরা চাই ক্রিকেটই সবার আগে থাকুক, বাংলাদেশ সবার ঊর্ধ্বে। সেই লক্ষ্য নিয়েই এগোতে হবে। খেলাধুলার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। সবার জন্য সর্বোত্তম ফলই আমরা চাই।”

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর