বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাকে ও তার সন্তানদের উদ্দেশ্য করে অনলাইন হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছেন সাববা। সামাজিক যোগাযোগমাধ্যমে মানজার লেখেন, ‘পাকিস্তানি সমর্থকরা, আমাকে বা আমার নিষ্পাপ
সন্তানকে গালিগালাজ করে আপনারা বিশ্বকাপ জিততে পারবেন না, পাকিস্তানি সমর্থকরা।’ তবে পোস্টটি কিছুক্ষণ পর মুছে দিয়ে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন তিনি।
এদিকে ম্যাচ শেষে অধিনায়ক সালমান আগা স্বীকার করেন, ভালো শুরু করেও দল প্রত্যাশামতো শেষটা করতে পারেনি। তিনি বলেন, ‘ব্যাট হাতে আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু যেভাবে শেষ করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। কিছু দিনে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। হ্যারি ব্রুক অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের সংগ্রহ কিছুটা কম ছিল, আর ব্রুক ম্যাচটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা সব চেষ্টা করেছি।’
ক্যান্ডিতে অনুষ্ঠিত সুপার এইটের এই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ১৬৪ রান তোলে। সাহিবজাদা ফারহান ৬৩ রানের ইনিংস খেলেন। তবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে পাকিস্তানের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।


