বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
26 C
Dhaka
Homeখেলাসাকিবের পাকিস্তান সিরিজে দলে ফেরার সম্ভাবনা নেই

সাকিবের পাকিস্তান সিরিজে দলে ফেরার সম্ভাবনা নেই

প্রকাশ: মার্চ ৫, ২০২৬ ৫:২৫

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সম্প্রতি বেশ জোরেশোরেই আলোচনা শুরু হয়েছে। এমনও গুঞ্জন উঠেছিল, ঘরের মাঠে ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়েই বাংলাদেশের জার্সিতে আবারওখেলতে যাচ্ছেন তিনি। তবে সেই সম্ভাবনা আপাতত নেই।

শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের নামে বেশ কয়েকটি মামলাও হয়েছে। সেগুলো সুরাহা করেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।

সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে বিসিবি। তারকা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’

যদিও সাকিবকে দলে ফেরানোর পরিস্থিতি এখনো হয়নি। এদিকে, দুয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে, পাকিস্তান সিরিজের দল। জানা গেছে, সাকিবকে সেই স্কোয়াডে রাখার ব্যাপারে নির্বাচকদের কাছে কোনো নির্দেশনাও আসেনি।

সাকিব দেশে ফিরলেও যে হঠাৎ করে দলে জায়গা পাবেন, বিষয়টি এমনও নয়। আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর