Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
25 C
Dhaka
Homeখেলালোকেশ রাহুল গড়লেন টেস্ট ইতিহাস

লোকেশ রাহুল গড়লেন টেস্ট ইতিহাস

প্রকাশ: November 21, 2026 10:43

টেস্ট ক্রিকেটে অনন্য এক ইতিহাস গড়লেন ভারতের ওপেনার লোকেশ রাহুল।

শনিবার (২১ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টে নিজের ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে বিরল এক কীর্তি গড়েছেন তিনি। চারটি ‘এসইএনএ (সেনা)’ দেশ; দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার এখন রাহুল। খবর এনডিটিভির।

২০৭ বল মোকাবিলা করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ৩৪ বছর বয়সী এই ব্যাটার। এ কীর্তির মধ্য দিয়ে এশিয়ার অষ্টম ব্যাটার হিসেবে চারটি সেএনএ দেশে টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি। এর আগে এই তালিকায় ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। সব মিলিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রাহুল।

তবে রাহুলের অর্জনকে আরও বিশেষ করে তুলেছে একটি পরিসংখ্যান। চারটি সেএনএ দেশে ওপেনার হিসেবে টেস্ট সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় সাঈদ আনোয়ারের পর দ্বিতীয় ক্রিকেটার তিনি। অর্থাৎ, চার দেশে ওপেনিংয়ে নেমে শতকের দেখা পেয়েছেন এই দুজনই।

নিউজিল্যান্ডের মাটিতে এটিই রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় শতক করেছিলেন তিনি। ওয়েলিংটনের ইনিংসের মধ্য দিয়ে চার দেশের মাটিতেই সেঞ্চুরির স্বাদ পূর্ণ হলো তার।

১৩টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১০টিই বিদেশের মাটিতে করেছেন রাহুল। দেশের মাটিতে তার সেঞ্চুরি তিনটি। বিদেশের মাটিতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দিলেন এই ভারতীয় ওপেনার।

২০২১ সাল থেকে ওপেনার হিসেবে টেস্ট ক্রিকেটে সাতটি সেঞ্চুরি করেছেন রাহুল। এই সময়ে ওপেনারদের মধ্যে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুনারত্নে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রেও ওপেনারদের মধ্যে চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। একই সংখ্যক শতক আছে টম ল্যাথাম ও ট্রাভিস হেডের।

ভারতীয় ওপেনারদের মধ্যে টেস্টে রাহুলের সেঞ্চুরি এখন ১২টি। এই পরিসংখ্যানে মুরালি বিজয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তালিকার শীর্ষে সুনীল গাভাস্কার, তার সেঞ্চুরি ৩৩টি। দ্বিতীয় স্থানে থাকা বীরেন্দর শেবাগের শতক ২২টি। গৌতম গম্ভীর ও রোহিত শর্মার সেঞ্চুরি রয়েছে ৯টি করে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর