বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
27 C
Dhaka
Homeজাতীয়মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি-দাওয়া থাকলে যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিছিল, সমাবেশ করতে পারবে, ডেমোক্র্যাটিক কালচার অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক আটকে মব করে বন্ধ করা যাবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। আরও যে সংস্থা আছে এখানে এটা মানুষ কম জানে। আমি বলেছি পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেইন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটালি করাপশন ফ্রি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সবার অ্যাকাউন্টিবিলিটি ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর