Monday, November 23, 2026
Monday, November 23, 2026
24 C
Dhaka
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয় : আব্বাস আরাঘচি

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কঠিন কিছু নয় : আব্বাস আরাঘচি

প্রকাশ: November 22, 2026 8:19

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ‘কঠিন কিছু নয়’, তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে কেবল ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ যুক্তিসঙ্গত শর্তাবলি মেনে নিতে হবে’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, আরাঘচি আরও বলেছেন- যুক্তরাষ্ট্র যতক্ষণ না ‘নিজেদের ভুল স্বীকার করছে’ ও ‘পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলো পূরণ করছে’, ততক্ষণ হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির ‘কোনো সমাধান নেই’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছেন। গাজার এই পরিস্থিতিকে তিনি ‘নীরব গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন- দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধকে ‘যুদ্ধের শামিল’ বলে বিবেচনা করছে তেহরান। তিনি বলেন, ‘আমরা এই অর্থনৈতিক অবরোধকে একটি শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করি ও এই অবরোধ ভাঙতে আমরা যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি বলেও উল্লেখ করেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বা পারমাণবিক উপাদান ‘কোনো অবস্থাতেই’ দেশের বাইরে রপ্তানি করা হবে না।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর