বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
35.9 C
Dhaka
Homeজাতীয়বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: জুন ১১, ২০২৬ ১২:১৩

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। এ উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর