মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬
22 C
Dhaka
Homeরাজধানীচিরচেনা যানজটের রাজধানী ঢাকা, ঈদের ছুটিতে ফাঁকা

চিরচেনা যানজটের রাজধানী ঢাকা, ঈদের ছুটিতে ফাঁকা

প্রকাশ: মে ২৬, ২০২৬ ১২:০৮

ঈদুল আজহা উপলক্ষে (২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত) টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হতেই অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছেড়েছেন বিপুলসংখ্যক মানুষ। ফলে ব্যস্ত নগরী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট।

আজ মঙ্গলবার (২৬ মে) ঈদ উপলক্ষে সাধারণ সরকারি ছুটির দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর গুলিস্তান, মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা এখন অনেকটাই নিরিবিলি। সাধারণ সময়ে যেসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়, সেসব সড়কের অধিকাংশই ছিল প্রায় ফাঁকা।

বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাসে আসন ফাঁকা রেখেই চলাচল করতে হয়েছে। বাসের চালক ও হেলপাররা বলছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে বেশির ভাগ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। বিশেষ করে প্রাইভেটকার ও মোটরসাইকেলের চলাচল ছিল চোখে পড়ার মতো।

গুলিস্তান-উত্তরা রুটে চলাচলকারী বাসের হেলপাররা জানান, অন্যসময় সকালে বাসে দাঁড়ানোরও জায়গা থাকে না। কিন্তু এখন যাত্রী অনেক কম। দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও বাস ভর্তি হচ্ছে না। ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে। মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এখন আগের মতো চাপ নেই।

সড়কে গাড়ির চাপ কম থাকায় অধিকাংশ সিগন্যালেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছেন। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে তাদেরকে অতিরিক্ত চাপের মুখোমুখি হতে হয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর