শুক্রবার (২২ মে) সিরিজটি উপলক্ষে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
কাকতালীয় ব্যাপার হচ্ছে, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালের দিন বাংলাদেশের খেলাও আছে। সেদিন বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের সফর শুরু হবে ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে। এরপর সেখানেই ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়েতে টি-টুয়েন্টি সিরিজ।
বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ২০২২ সালের জুলাই-আগস্টে। সেই সময়ে কোনো টেস্ট ম্যাচ না থাকলেও হারারেতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ও ওয়ানডে; দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত ২০ টেস্টে মুখোমুখি হয়েছে। সর্বশেষ গত বছর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা ছিল।


