Friday, November 20, 2026
Friday, November 20, 2026
22 C
Dhaka
Homeজেলার খবরজামায়াত প্রার্থী দোয়া নিলেন হেফাজতের আমিরের

জামায়াত প্রার্থী দোয়া নিলেন হেফাজতের আমিরের

প্রকাশ: January 30, 2026 6:20

উপমহাদেশের বর্ষীয়ান আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকালে দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি, স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং জনকল্যাণমুখী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “ফটিকছড়িকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে কেন্দ্র করেই, একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ন্যায়পরায়ণ নেতৃত্ব, জনসেবামূলক রাজনীতি এবং আদর্শ সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।
এসময় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম ওলামাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং উভয় পক্ষই দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর