সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তিনি এই আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে সংসদে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহন অনুষ্ঠানের কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানাল তারেক রহমান
প্রতিবেদক :কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃজনতা মেইল।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়ির বাবুনগর মাদরাসা মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


