চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ধলইপুল এলাকায় কৃষিজমির টপ সয়েল কর্তনের অভিযোগের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারী সোমবার গভীর রাত ২টায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা খবর পেয়ে পালিয়ে যায়।

অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে এক ব্যক্তি (নাম- মোঃ জুয়েল মিয়া, পিতা- মোঃ মাহবুব আলী, সাং- শফিনগর, ধলই) ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করতে থাকেন এবং অপরাধীদের তথ্য দিতে থাকেন যা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন।
কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


