বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবরবিদেশি পিস্তল গুলি-কার্তুজ সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

বিদেশি পিস্তল গুলি-কার্তুজ সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:১৫
প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৫৯

চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজসহ মোঃ নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩ টার দিকে এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযান চলাকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএমের নির্দেশক্রমে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে আভিযানিক দল নাছির উদ্দীনের বসতবাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে আইনানুগ তল্লাশি পরিচালনা করা হয়।
তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ।
উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে SHAKTIMAN EXPRESS MADE IN INDIA লেখা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন জানায়, রাউজানের তার বন্ধু মোঃ তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদ গুলো তার হেফাজতে রেখে যায়। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ও পলাতক মোঃ তৈয়বের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর