শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়ির সন্তান বিএডিসির চট্টগ্রাম জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

ফটিকছড়ির সন্তান বিএডিসির চট্টগ্রাম জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬ ৭:১৬

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চট্টগ্রাম জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নাজিম উদ্দীন ইমু।একই নির্বাচনে সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাশখালীর মুহাম্মদ নুরুল কবির।
১৩ অক্টোবর কক্সবাজারে বিএডিসির হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ আলী। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএডিসির চট্টগ্রাম জোনের চুক্তিবদ্ধ চাষিরা উপস্থিত ছিলেন।

নাজিম উদ্দীন ইমু ফটিকছড়ির একজন ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা।তিনি
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত আছেন।

নাজিম উদ্দীন ইমু কাঞ্চননগর মানিকপুর আহম্মদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে কাঞ্চননগর মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে তার নির্বাচিত হওয়ার খবরে স্থানীয়দের মধ্যেও আনন্দ দেখা গেছে।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন ইমু বলেন, “বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। চাষিদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চাষি কল্যাণ সমিতি কাজ করবে।”

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর