Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
23 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যএক লাফে সোনার দাম বাড়ল ১৬২১৩ টাকা, ভরি কত

এক লাফে সোনার দাম বাড়ল ১৬২১৩ টাকা, ভরি কত

প্রকাশ: January 29, 2026 1:08

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। এতে এক ভরি সোনার দাম হয় ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর এখন আবার দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ১৬ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। যেখানে ১৩ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল সোনার দাম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর