Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
24 C
Dhaka
Homeসারাদেশগাজীপুর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ২

গাজীপুর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশ: November 21, 2026 8:07

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের টাকা ডাকাতির ঘটনায় জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত ১৯ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে গাজীপুর জেলা ডিবির একটি দল ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করে।

এছাড়াও একই ঘটনায় ২০ নভেম্বর অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিমখন্ড চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ তার সহযোগী মো. রবিন আহম্মেদকেও (২২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কের কর্ণপুর এলাকায় এক বিকাশ এজেন্টের ১ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা ডিবির একটি দল গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেপ্তার করে।

একই দল গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিমখন্ড চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে উল্লিখিত বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ মো. রবিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার সাতটি মামলা এবং রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমরান শেখ ও রবিন আহম্মেদকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর