Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
23 C
Dhaka
Homeসারাদেশঅবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা

অবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা

প্রকাশ: November 21, 2026 7:37

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে চলা অবরোধ, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতার কারণে ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেকের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। তালাবদ্ধ রয়েছে অধিকাংশ হোটেল-রিসোর্ট ও দোকানপাট; ফাঁকা পড়ে আছে পাহাড়ি সড়ক ও পর্যটন স্পটগুলো। মাঝখানে কৃষিপণ্য ও শিক্ষার্থীদের চলাচলে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটন কার্যক্রম এখনো পুরোপুরি বন্ধ।

সাজেকের অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র, পর্যটক পরিবহন ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ এখন কর্মহীন। আয় বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালক ও শ্রমিকরা।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে সাজেকে রিসোর্ট আছে প্রায় ১৩৫টি। যেখানে রুম রয়েছে ২ শতাধিকের বেশি। ছুটির দিনগুলোতে প্রায় তিন হাজার পর্যটক সেখানে বেড়াতে যায়। এতে প্রতিটি রুম ভাড়া তিন হাজার টাকা করে ধরা হলে দৈনিক এক কোটি টাকার আর্থিক ক্ষতি। অপরদিনে চাঁদের গাড়ি সহ বিভিন্ন যানবাহন হয়েছে প্রায় ৫ শাতাধিক। গাড়ি ভাড়া পড়ে ১২ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।গড়ে গাড়ি ভাড়া প্রায় ৪০ লাখ টাকা। রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায় ক্ষতি আরও কয়েক টাকা টাকা। প্রতিদিন অনুমানিক ক্ষতি প্রায় ২ কোটি টাকা। সেই হিসেবে একমাসে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা।

 

সাজেকের রুইলুই রিসোর্টে পরিচালক সুব্রত দে বলেন, সাজেকে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসাব করলে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার লেনদেন হতো, যা এখন পুরোপুরি বন্ধ।

তিনি আরও বলেন এখন কর্মচারীদের বেতন, ব্যাংক ঋণের টাকা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে।

সাজেকের পর্যটন উদ্যোক্তা মো. শাহীন রেজা বলেন, সাজেকে আমার তিনটি রিসোর্টে ১২ জন কর্মচারী কাজ করেন। গত মাস পর্যন্ত বেতন দিতে পারলেও চলতি মাসে এখনো দিতে পারিনি। ব্যাংকঋণের মাসিক ৬০ হাজার টাকার কিস্তিও এ মাসে বকেয়া পড়েছে। কীভাবে খরচ সামলাব, সেই চিন্তায় আছি। অবরোধ প্রত্যাহারে এখনো আশানুরূপ কোনো অগ্রগতি দেখছি না।

আন্দোলনকারীদের দাবি, সাজেক থেকে জেএসএস কে সরিয়ে দেওয়াসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি হেডম্যানদের নিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তবে স্থানীয় নেতৃত্ব ও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।

সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গনকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে। জেএসএস এর কারনে এই সংকট ও সমস্যা সৃষ্টি হয়েছে। তাদের সরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছে স্থানীয় মানুষ। জেএসএস সশস্ত্র সদস্যরা নিয়মিত স্থানীয়দের হুমকি ধামকি দিচ্ছি। সরকার তাদের সারিয়ে নিলে অবরোধ তুলে নেওয়া হবে।

 

 

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, সাজেক বন্ধ যত দীর্ঘ হচ্ছে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির চাপ ততই বাড়ছে। যতদ্রুত সমস্যার সামাধান হবে, ততই দ্রুত স্থানীয়দের আর্থনৈকি চাকা সচল হবে। সরকারের কাছে জোর দাবি যাতে সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেকে পর্যটক প্রবেশে বাধার প্রধান কারণ নিরাপত্তা। অবরোধের কারণে সেখানে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পেলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর