বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বার্ধক্য জনিত কারণে রাজধানীর নিজ বাসাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। যুক্তরাজ্যে থাকা তার একমাত্র ভাইও দেশে ফিরছেন।
দুই ভাই–বোন দেশে পৌঁছানোর পরই দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন বন্যা মির্জা। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বিভিন্ন ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। অভিনয় দক্ষতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য তিনি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন। শুধু নাটকেই নয়, বড় পর্দাতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন বন্যা মির্জা। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ এবং ‘পিতা’। এসব কাজের মাধ্যমে তিনি অভিনয়জগতে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছিলেন।


