বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
18 C
Dhaka
Homeস্বাস্থ্যপ্লাস্টিকের কাপে চা পান শরীরের জন্য মারাত্মক ঝুঁকি

প্লাস্টিকের কাপে চা পান শরীরের জন্য মারাত্মক ঝুঁকি

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬ ১০:৫৬

সারাদিনের ব্যস্ততার মাঝে এক কাপ চা যেন অনেকের কাছেই স্বস্তির মুহূর্ত। তবে চায়ের দোকান থেকে কেনা সেই চা যদি প্লাস্টিকের কাপে পান করেন, তাহলে অজান্তেই শরীরের জন্য বড় বিপদ ডেকে আনছেন।

চিকিৎসকদের মতে, প্লাস্টিকের কাপে কোনো ধরনের পানীয় পান করা একেবারেই অনুচিত। শুধু বড়দের ক্ষেত্রেই নয়, শিশুদের জন্যও প্লাস্টিকের দুধের বোতল বা খাবারের পাত্র ব্যবহার করা বিপজ্জনক। কারণ, প্লাস্টিকের সংস্পর্শে এলে ক্ষতিকারক রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে। প্লাস্টিকের পাত্রে খাবারও খাওয়া ঠিক নয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্লাস্টিকের পাত্রে বিসফানল-এ নামে একটি মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক থাকে। গরম খাবার বা পানীয়ের সংস্পর্শে এলে সেই রাসায়নিক শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে। এর ফলে নারীদের দেহে ইস্ট্রোজেন হরমোনের স্বাভাবিক ক্ষরণ বিঘ্নিত হয়। প্রভাব পড়তে পারে হরমোনের কাজেও। এর পাশাপাশি ক্ষতি হতে পারে হার্ট, লিভার, ফুসফুস ও ত্বকেরও।

প্লাস্টিকের পাত্র তৈরি করতে ব্যবহার হয় পলিভিনাইল ক্লোরাইড। এটিকে নরম করতে ব্যবহৃত হয় থ্যালেট। আমাদের শরীরে এই থ্যালেট প্রবেশ করলে ক্ষতি হতে পারে মারাত্মক। বাড়তে পারে শ্বাসকষ্ট, স্থূলতা, অটিজম, স্তন ক্যানসারের মতো রোগ।

তাই চিকিৎসকরা বলছেন, প্লাস্টিকের বদলে মাটির ছোট পাত্রে চা খান। এতে খাবার বা পানীয়ের খাদ্যগুণ নষ্ট হয় না। উপরন্তু পরিবেশও দূষিত হয় না।

প্লাস্টিকের কাপ থেকে মুখে ও লিভারে ক্যানসার ছড়ানোর কথা জানিয়েছেন ‘আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিন’-এর মুখ্য গবেষকরা। তাদের মতে, এ সব চায়ের কাপ মূলত মাইক্রোপ্লাস্টিক দিয়েই তৈরি হয়। এতে থাকা টক্সিক পদার্থ বিসফেনল-এ ক্যানসারের অন্যতম কারণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর