শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
24 C
Dhaka
Homeস্বাস্থ্যআপনার হার্ট দুর্বল থাকলে ৯ লক্ষণে সতর্ক হয়ে নিন

আপনার হার্ট দুর্বল থাকলে ৯ লক্ষণে সতর্ক হয়ে নিন

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:৩০
প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:৪০

হার্ট অ্যাটাক বা হৃদরোগের ক্ষেত্রে সবসময় লক্ষণ দেখা যায় না। এ জন্য কিছু সূক্ষ্ম লক্ষণগুলো চিনতে ও জানতে পারা গুরুত্বপূর্ণ। তবে লক্ষণগুলো জানতে পারলে একটি জীবন বাঁচাতে এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহজ হয়। হঠাৎ করেই যে কারও হার্ট অ্যাটাক হতে পারে এবং যা প্রায়ই দীর্ঘমেয়াদী হৃদরোগের কারণে হয়।এ ক্ষেত্রে জীবনযাত্রার ধরন যেমন- খারাপ খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার কারণ যুক্ত থাকতে পারে। একটি সুস্থ জীবনধারা অনুসরণ করা হলে হার্টের লুকানো দুর্বল কারণগুলো জানা সহজ হয়। এসব ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদানকারী প্লাটফর্ম হেলথ শটস। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে বিশ্বজুড়ে মৃত্যুর একটি প্রধান কারণ হৃদরোগ। প্রতি বছর প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ মারা যায়। তবে স্বাস্থ্যকর জীবনধারা থাকলে এই ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। তাহলে ছোট ছোট লক্ষণগুলো সম্পর্কে এবার জেনে নেয়া যাক-

  • বুকে অস্বস্তি:
    হৃদরোগের প্রধান সতর্কতামূলক লক্ষণ হচ্ছে বুকে চাপ, টানটান ভাব বা অস্বস্তি। এই অনুভূতি কখনো হালকা মনে হতে পারে, তবে তা উপেক্ষা করা ঠিক নয়। আপনি যদি এমন অনুভব করেন, বিশেষ করে শ্বাসকষ্টের সঙ্গে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • অনিয়মিত হৃদস্পন্দন:
    আপনি যদি উত্তেজিত বা উদ্বিগ্ন বোধ করেন, তখন হৃদস্পন্দন স্বাভাবিক। কিন্তু হৃদস্পন্দন অনিয়মিত, খুব দ্রুত বা ধীর হলে এটি কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে। পরিবর্তনগুলো ঘন ঘন দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • বাহুতে ব্যথা ছড়িয়ে পড়া:
    অনেকেই মনে করেন, বাম বাহুতে ব্যথা মানে হার্ট অ্যাটাক। যদি বুকে ব্যথা বা অস্বস্তি অনুভব করেন, তাহলে আগেই চিকিৎসকের সহায়তা নিন।
  • শ্বাসরোধের অনুভূতি:
    কখনো কখনো মনে হতে পারে, কেউ একজন আপনার গলা চেপে ধরেছে, যাকে বলা হয় ‘এনজাইনা’। এর অর্থ, আপনার হৃৎপিণ্ডে রক্ত পেতে বা পাম্প হতে সমস্যা হচ্ছে। নিয়মিত যদি এই সমস্যা হয়, তাহলে সতর্ক থাকুন।
  •  বদহজম বা পেট ব্যথা:
    ক্ষেত্র বিশেষ হৃদরোগের লক্ষণ অন্যান্য লক্ষণের আড়ালে থাকতে পারে। হৃদরোগের সময় নারীরা প্রায়ই সমস্যাগুলো জানান। লক্ষণগুলোর সঙ্গে যদি অস্বাভাবিক হজমের সমস্যা থাকে, তাহলে মোটেও অবহেলা করবেন না।
  •  মাথা ঘোরা বা হালকা ব্যথা:
    বুকে ব্যথা বা শ্বাসকষ্টের সঙ্গে অজ্ঞান বা মাথা ঘোরা একটি সতর্কতামূলক লক্ষণ। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা বা হঠাৎ মুড সুইংয়ের মতো বিষয়গুলো সংক্ষিপ্ত মাথা ঘোরার কারণ হতে পারে। এসব যদি অবিরত হতে থাকে, তাহলে হৃৎপিণ্ড দুর্বল হতে পারে। এ জন্য চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।
  • ভীষণ ক্লান্তি:
    এমন কিছু দিন থাকে, যখন ক্লান্ত বোধ করে থাকি আমরা। যা সাধারণত স্বাভাবিক মনে করা হয়। যদি খুব ক্লান্তি বোধ করেন, যা বিশ্রাম নেয়ার পরও কাটিয়ে উঠা না যায় বা সঙ্গে অন্যান্য লক্ষণ থাকে, তাহলে এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। এই ক্লান্তি নারীরা বেশ তীব্রভাবে অনুভব করতে পারেন।
  •  নাক ডাকা:
    নাক ডাকা সাধারণ হলেও যদি তা জোরে এবং দম বন্ধ হয়ে যাওয়ার মতো বা হাঁপানিসহ হয়, তাহলে স্লিপ অ্যাপনিয়া হতে পারে। যা হার্টের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে ঘুমের বিষয়টি পর্যবেক্ষণ বা পরীক্ষা করলে লুকানো সমস্যাগুলো শনাক্ত করতে পারেন।
  •  ক্রমাগত কাশি:
    দীর্ঘস্থায়ী কাশি যা সাদা বা গোলাপি শ্লেষ্মা তৈরি করলে, এর অর্থ হতে পারে আপনার হৃৎপিণ্ড রক্ত ভালোভাবে পাম্প করছে না। ফলে ফুসফুসে তরল জমা হতে পারে। কাশি দীর্ঘস্থায়ী হলে, বিশেষ করে এই ধরনের শ্লেষ্মা থাকলে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর