শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
24 C
Dhaka
Homeস্বাস্থ্যদুই চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায়: স্বাস্থ্যমন্ত্রীর শোকজ

দুই চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায়: স্বাস্থ্যমন্ত্রীর শোকজ

প্রকাশ: মার্চ ১০, ২০২৬ ১০:০৯

বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কর্মস্থলে সময়মতো উপস্থিত না হওয়ার অভিযোগে কৈফিয়ত তলব (শোকজ) করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ প্রদান করা হয়।অভিযুক্ত ২ চিকিৎসক হলেন- বরিশাল জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক (ইনসিটু) ডাঃ সালাহ-আল-দীন-বিন নাসির এবং জুনিয়র কনসালটেন্ট (অর্থোসার্জারি) ডাঃ মোঃ মাহমুদুল্লাহ।

গত ৫ মার্চ অফিস চলাকালীন সময়ে উক্ত দুই চিকিৎসক ডিউটিতে অনুপস্থিত ছিলেন বলে দৈনিক কালবেলা অনলাইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে অভিযুক্ত দুই চিকিৎসককে আগামী ২ কর্ম দিবসের মধ্যে তাদের অনুপস্থিতির কারণ দর্শাতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর