মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
25 C
Dhaka
Homeস্বাস্থ্যহামে  আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হামে  আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৬ ৭:২১

দেশে হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকাদান কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে গঠিত কমিটির কার্যক্রম নিয়ে দুই সপ্তাহ পর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিট আবেদনে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে দুর্বলতা এসব বিষয় সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের ক্ষেত্রে হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর