মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
31.3 C
Dhaka

ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে বিএনপির আনন্দ মিছিল

0
শুক্রবার (১২ জুন) বিকেলে ফটিকছড়ি সদর বিবিরহাটস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়।
সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে বিজয়ী সরোয়ার আলমগীরের নেতৃত্বে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে বাস স্টেশন সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্ত্বরের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, সরোয়ার আলমগীর বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং অত্যন্ত সময়োপযোগী। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক মন্দার মাঝেও এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করছাড় দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে একটি সাধারণ মানুষের বাজেট হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, বিশাল এ বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে এবং ফটিকছড়িসহ সারা দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। ফটিকছড়ির উন্নয়নে এই বাজেট বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনন্দ মিছিলে অংশ নেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন, শহিদুল আজম চেয়ারম্যান, আবু আজম তালুকদার, খালেদ বাবুল, ওসমান চৌধুরী, হান্নান চৌধুরী, মোহাম্মদ এনাম, কামাল উদ্দিন, নুরু উদ্দিন  এস এম মুনসুর, জালাল চৌধুরী, আজিজ উল্লাহ, দৌলত মিয়া, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মোহাম্মদ সাইফুদ্দীন,  মোজাহারুল ইকবাল লাভলু, জাহেদুল আলম মেম্বার, প্রিঞ্চ ওমর ফারুক, আহমদ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, শামীম আলমগীর রুবেল, মোহাম্মদ সোলেমান, মহিন উদ্দিন মেসি, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নাসহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী নেতা এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির নৈশপ্রহরীর

0

তাঁর এই ব্যতিক্রমী মানবিক ও নৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসন ও নাজিরহাট পৌরসভা তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সমাজে অর্থের লোভে মানুষ যখন নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তখন একজন সাধারণ নৈশপ্রহরীর এমন সততা নিঃসন্দেহে অনুকরণীয়। তাঁর এই কাজ শুধু একজন ব্যবসায়ীর অর্থ ফেরত দেওয়ার ঘটনা নয়, বরং সমাজে নৈতিক মূল্যবোধের একটি শক্তিশালী বার্তা।
তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নুরুল আলম বাচাকে ‘সততার সম্মাননা’ দেওয়া হবে। পাশাপাশি নাজিরহাট পৌরসভাও তাকে আর্থিক সহায়তা প্রদান করবে।
জানা যায়, গত বুধবার গভীর রাতে নাজিরহাট পৌর এলাকায় দায়িত্ব পালনকালে রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান বাচা। ব্যাগটি খুলে তিনি বিপুল পরিমাণ টাকা দেখতে পান। পরে বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে তিনি টাকার প্রকৃত মালিক স্থানীয় ব্যবসায়ী দুর্লভ ধর-এর সন্ধান পান এবং রাতেই তার হাতে পুরো অর্থ তুলে দেন।
টাকা ফেরত পাওয়ার পর ব্যবসায়ী দুর্লভ ধর বাচার সততা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, “এমন মানুষ সমাজে খুব বেশি নেই। তিনি চাইলে টাকাগুলো নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু তা না করে সততার পরিচয় দিয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।”
ঘটনাটি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ফটিকছড়িসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর প্রশংসা করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও বাচা যে সততার পরিচয় দিয়েছেন, তা বর্তমান সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাঁর মাসিক আয় সীমিত হলেও তিনি কখনো অসৎ পথে হাঁটেননি।
নুরুল আলম বাচা নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত কবির আহাম্মদের ছেলে।
সে দীর্ঘদিন ধরে নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং একমাত্র ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়দের মতে, নুরুল আলম বাচার এই সততা শুধু একটি হারানো টাকা ফেরত দেওয়ার ঘটনা নয়, এটি সমাজে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ হয়েই থাকবে।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশী সঞ্জয়

0

জমকালো আয়োজনে মেক্সিকো সিটি স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কানাডার টরেন্টোতে। সে মঞ্চেই পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।

ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, কানায় অনুষ্ঠিত উদ্বোধনী মঞ্চে কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চ মাতাবেন বাংলাদেশের এই সন্তান।

বৃহস্পতিবার (১১ জুন) মেস্কিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক মেক্সিকো। এবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়ার বিপক্ষে মাঠে লড়াইয়ে নামবে স্বাগতিক কানাডা। তবে তার আগে টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

এ আয়োজনে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও বৈচিত্র্য প্রদর্শিত হবে। এমন বিশ্বমঞ্চে সঞ্জয় পারফর্ম করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। অনুভূতি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন,

এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করছি, ভালো লাগছে।

সঞ্জয়ের পাশাপাশি দ্বিতীয় উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা ও এলিয়ানা। জমকালো এ আয়োজন দেখতে মুখিয়ে আছে বিশ্বের সকল ফুটবল প্রেমীরা।

কানাডায় বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ৯০ মিনিটের জমকালো এ আয়োজনেও থাকছে দেশীয় সংস্কৃতি ও বিশ্বখ্যাত তারকাদের ঝলমলে উপস্থিতি।

প্রসঙ্গত, মেক্সিকো, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—তিন শহরের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ও উপস্থাপনা আলাদা হলেও এবারের বিশ্বকাপে মূল বার্তা একটাই। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভেদ ভুলে মানুষকে এক সুতোয় গাঁথার শক্তিকেই তুলে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে।

ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী

0
ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (১৩ জুন) রাজধানীর বেসরকারি এক হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‌‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন’, ‘ ঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপকতার সদ্ব্যবহার’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিল বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরশীল গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা। বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তিই হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলে বাংলাদেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে সরকার।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে টেকসই, স্বচ্ছ এবং পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এ সময় প্রথাগত খাতের বাইরে গিয়ে সরকার দেশের অর্থনীতিকে বহুমুখী করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা- এআই, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো উদীয়মান বৈশ্বিক ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট সরকারি নীতিমালা ও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বমঞ্চে সফলভাবে তুলে ধরতে হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্র নীতির অধীনে জাতীয় উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে সম্মেলনে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতি অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলন গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিষয়ে অর্থবহ সংলাপ ও মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

সম্মেলনে তিনটি বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ অধিবেশন (থিমেটিক প্লেনারি সেশন) অনুষ্ঠিত হবে।

প্রথম অধিবেশন ‘দ্য পলিসি কম্পাস’এ বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নীতিগত দিক নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশন ‘ক্যাপিটাল ফর গ্রোথ’-এ বিনিয়োগ ও অর্থায়ন বিষয়ক আলোচনা হবে। তৃতীয় অধিবেশন ‘দ্য নিউ স্টেজ- এআই, ক্রিয়েটিভ ইকোনমি অ্যান্ড স্পোর্ট’-এ নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি এবং উদ্ভাবননির্ভর উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের লক্ষ্য হলো সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধি এজেন্ডাকে এগিয়ে নেয়া।

প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

0
প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি
প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

প্রশাসনে গতিশীলতা আনতে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সেই সঙ্গে আরও ২ যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ ও প্রেষণ-১ শাখা থেকে জারি করা পৃথক ১১টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. সাবেত আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত যুগ্ম-সচিব এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া প্রেষণে দায়িত্ব পালন শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা যুগ্ম-সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের’ মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক এবং রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থের দাবি তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে।

তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতীয় গুরুত্বপূর্ণ এসব দাবি প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে বিবেচনা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নামে নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। সেখানে একটি থানা প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কক্সবাজারে আসছেন। নির্বাচনের আগে তিনি আসতে পারেননি। তাই জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এ অঞ্চলের মানুষ তাকে সরাসরি দেখবেন, তার বক্তব্য শুনবেন। এটিই আমাদের জন্য বড় প্রাপ্তি।’

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা তার কাছে তুলে ধরব। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।’

১১ জেলায় ঝড়ের শঙ্কা

0

ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

0
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

0
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। পরে, জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্টোরিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাইমা রহমান লিখেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

0
প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের
প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

স্বাগতিক যুক্তরাষ্ট্র ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুর্দান্ত এক জয় দিয়ে। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী বার্তা দিয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে ওয়েস্টন ম্যাককেনি ও ক্রিশ্চিয়ান পুলিসিকের দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আত্মঘাতী ওই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর ম্যাচের ৩১ মিনিটে পুলিসিকের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোলারিন বালোগান। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। বালোগানের দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে মিগুয়েল আলমিরন ও হুলিও এনসিসোর আক্রমণ থেকে বদলি খেলোয়াড় মাউরিসিও গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আমেরিকার এই দল।

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে জিওভানি রেইনা বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে চতুর্থ গোল করেন। তার সেই গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন দাপুটে জয়ে গ্রুপ পর্বে নিজেদের অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে যুক্তরাষ্ট্র। বালোগানের জোড়া গোল, পুলিসিকের সৃজনশীলতা এবং দলগত আধিপত্যে উজ্জ্বল এই জয়ে স্বাগতিক সমর্থকদের স্বপ্ন আরও বড় হয়েছে।