মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
31.3 C
Dhaka

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

0

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ দিয়ে গোসল করে জামায়াত ইসলামী ত্যাগের ঘোষণা দিয়েছেন খালিদ হাসান তারেক (৩০) নামে এক যুবক।

খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে।

শনিবার (১৩ জুন) দুপুরে আরটিভিকে তিনি জানান, তিনি ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি মন্দির পাহারা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। এরপর দলীয় বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা দেন।

খালিদ হাসান তারেক বলেন, সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধের কারণে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈয়েবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিনেত্রীকে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

0

শনিবার (১৩ জুন) ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

এসি সাদ্দাম হোসাইন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তবে আসমা ঝিলিককে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনাবশত পড়ে নিহত হয়েছেন তা তদন্তের পর বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা যায়, শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মারা যান ঝিলিক। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে তার স্বামী।

এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই মোজাম্মেল হক। ওই মামলায় সাইফুল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার ৫০০ মামলা: শিক্ষামন্ত্রী

0
শিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন
শিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন

শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা জানান তিনি।

এসময় দেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টারের অভাব রয়েছে। এই সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে। এ জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে মামলা জটিলতার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর ভাইভা অতি শিগগিরই শুরু হবে। আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক।

এছাড়া, শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত শিক্ষকদের বদলি সহজ করতে সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু একদিনে হয় না, তবে আমরা দ্রুত সময়ের মধ্যে এ ব্যবস্থা চালু করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বাজেট ঘোষণার পর কোনও জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সকালে যখন আমি ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন প্লেনে পত্রিকা থাকে, আমি পত্রিকাগুলো দেখলাম কী কী নিউজ আছে। পত্রিকাগুলোর মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।

তিনি বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি।

ফটিকছড়িতে জীপ ও অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু

0

শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে নানুপুর ইউনিয়নের সুলতানিয়া রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন আক্তার নানুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়ালিয়াহাট এলাকার মৌলভী আবদুল্লাহ সাহেবের বাড়ির বাসিন্দা এবং ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার ৫নং ওয়ার্ডের আবদুস সালামের স্ত্রী।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর দেশে ফেরা তার দুই প্রবাসী ভাইকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা হয়েছিলেন পারভিন আক্তার। পথে নানুপুরের সুলতানিয়া রাইস মিলের সামনে ধানবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই চান্দের গাড়ির (জীপ) সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পারভিন আক্তার গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পারভিন আক্তারের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই বিবাহিত ছেলে, এক বিবাহিত মেয়ে এবং কয়েকজন নাতি-নাতনি রেখে গেছেন।

পারভীন আকতারের স্বামী ও পরিবারের সদস্যরা জানান, প্রবাস থেকে দেশে ফেরা ভাইদের সঙ্গে দেখা করার আনন্দ নিয়েই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা।

এ দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে।

ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে বিএনপির আনন্দ মিছিল

0
শুক্রবার (১২ জুন) বিকেলে ফটিকছড়ি সদর বিবিরহাটস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়।
সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে বিজয়ী সরোয়ার আলমগীরের নেতৃত্বে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে বাস স্টেশন সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্ত্বরের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, সরোয়ার আলমগীর বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং অত্যন্ত সময়োপযোগী। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক মন্দার মাঝেও এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করছাড় দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে একটি সাধারণ মানুষের বাজেট হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, বিশাল এ বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে এবং ফটিকছড়িসহ সারা দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। ফটিকছড়ির উন্নয়নে এই বাজেট বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনন্দ মিছিলে অংশ নেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন, শহিদুল আজম চেয়ারম্যান, আবু আজম তালুকদার, খালেদ বাবুল, ওসমান চৌধুরী, হান্নান চৌধুরী, মোহাম্মদ এনাম, কামাল উদ্দিন, নুরু উদ্দিন  এস এম মুনসুর, জালাল চৌধুরী, আজিজ উল্লাহ, দৌলত মিয়া, মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মোহাম্মদ সাইফুদ্দীন,  মোজাহারুল ইকবাল লাভলু, জাহেদুল আলম মেম্বার, প্রিঞ্চ ওমর ফারুক, আহমদ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, শামীম আলমগীর রুবেল, মোহাম্মদ সোলেমান, মহিন উদ্দিন মেসি, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নাসহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী নেতা এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির নৈশপ্রহরীর

0

তাঁর এই ব্যতিক্রমী মানবিক ও নৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসন ও নাজিরহাট পৌরসভা তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সমাজে অর্থের লোভে মানুষ যখন নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তখন একজন সাধারণ নৈশপ্রহরীর এমন সততা নিঃসন্দেহে অনুকরণীয়। তাঁর এই কাজ শুধু একজন ব্যবসায়ীর অর্থ ফেরত দেওয়ার ঘটনা নয়, বরং সমাজে নৈতিক মূল্যবোধের একটি শক্তিশালী বার্তা।
তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নুরুল আলম বাচাকে ‘সততার সম্মাননা’ দেওয়া হবে। পাশাপাশি নাজিরহাট পৌরসভাও তাকে আর্থিক সহায়তা প্রদান করবে।
জানা যায়, গত বুধবার গভীর রাতে নাজিরহাট পৌর এলাকায় দায়িত্ব পালনকালে রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান বাচা। ব্যাগটি খুলে তিনি বিপুল পরিমাণ টাকা দেখতে পান। পরে বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে তিনি টাকার প্রকৃত মালিক স্থানীয় ব্যবসায়ী দুর্লভ ধর-এর সন্ধান পান এবং রাতেই তার হাতে পুরো অর্থ তুলে দেন।
টাকা ফেরত পাওয়ার পর ব্যবসায়ী দুর্লভ ধর বাচার সততা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, “এমন মানুষ সমাজে খুব বেশি নেই। তিনি চাইলে টাকাগুলো নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু তা না করে সততার পরিচয় দিয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।”
ঘটনাটি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ফটিকছড়িসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর প্রশংসা করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও বাচা যে সততার পরিচয় দিয়েছেন, তা বর্তমান সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাঁর মাসিক আয় সীমিত হলেও তিনি কখনো অসৎ পথে হাঁটেননি।
নুরুল আলম বাচা নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত কবির আহাম্মদের ছেলে।
সে দীর্ঘদিন ধরে নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং একমাত্র ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়দের মতে, নুরুল আলম বাচার এই সততা শুধু একটি হারানো টাকা ফেরত দেওয়ার ঘটনা নয়, এটি সমাজে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ হয়েই থাকবে।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশী সঞ্জয়

0

জমকালো আয়োজনে মেক্সিকো সিটি স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কানাডার টরেন্টোতে। সে মঞ্চেই পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।

ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, কানায় অনুষ্ঠিত উদ্বোধনী মঞ্চে কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চ মাতাবেন বাংলাদেশের এই সন্তান।

বৃহস্পতিবার (১১ জুন) মেস্কিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক মেক্সিকো। এবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়ার বিপক্ষে মাঠে লড়াইয়ে নামবে স্বাগতিক কানাডা। তবে তার আগে টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

এ আয়োজনে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও বৈচিত্র্য প্রদর্শিত হবে। এমন বিশ্বমঞ্চে সঞ্জয় পারফর্ম করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। অনুভূতি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন,

এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করছি, ভালো লাগছে।

সঞ্জয়ের পাশাপাশি দ্বিতীয় উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা ও এলিয়ানা। জমকালো এ আয়োজন দেখতে মুখিয়ে আছে বিশ্বের সকল ফুটবল প্রেমীরা।

কানাডায় বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ৯০ মিনিটের জমকালো এ আয়োজনেও থাকছে দেশীয় সংস্কৃতি ও বিশ্বখ্যাত তারকাদের ঝলমলে উপস্থিতি।

প্রসঙ্গত, মেক্সিকো, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—তিন শহরের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ও উপস্থাপনা আলাদা হলেও এবারের বিশ্বকাপে মূল বার্তা একটাই। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভেদ ভুলে মানুষকে এক সুতোয় গাঁথার শক্তিকেই তুলে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে।

ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী

0
ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (১৩ জুন) রাজধানীর বেসরকারি এক হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‌‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন’, ‘ ঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপকতার সদ্ব্যবহার’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিল বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরশীল গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা। বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তিই হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলে বাংলাদেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে সরকার।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে টেকসই, স্বচ্ছ এবং পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এ সময় প্রথাগত খাতের বাইরে গিয়ে সরকার দেশের অর্থনীতিকে বহুমুখী করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা- এআই, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো উদীয়মান বৈশ্বিক ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট সরকারি নীতিমালা ও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বমঞ্চে সফলভাবে তুলে ধরতে হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্র নীতির অধীনে জাতীয় উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে সম্মেলনে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতি অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলন গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিষয়ে অর্থবহ সংলাপ ও মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

সম্মেলনে তিনটি বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ অধিবেশন (থিমেটিক প্লেনারি সেশন) অনুষ্ঠিত হবে।

প্রথম অধিবেশন ‘দ্য পলিসি কম্পাস’এ বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নীতিগত দিক নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশন ‘ক্যাপিটাল ফর গ্রোথ’-এ বিনিয়োগ ও অর্থায়ন বিষয়ক আলোচনা হবে। তৃতীয় অধিবেশন ‘দ্য নিউ স্টেজ- এআই, ক্রিয়েটিভ ইকোনমি অ্যান্ড স্পোর্ট’-এ নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি এবং উদ্ভাবননির্ভর উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের লক্ষ্য হলো সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধি এজেন্ডাকে এগিয়ে নেয়া।

প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

0
প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি
প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

প্রশাসনে গতিশীলতা আনতে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সেই সঙ্গে আরও ২ যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ ও প্রেষণ-১ শাখা থেকে জারি করা পৃথক ১১টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. সাবেত আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত যুগ্ম-সচিব এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া প্রেষণে দায়িত্ব পালন শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা যুগ্ম-সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের’ মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক এবং রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে।