মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
28.2 C
Dhaka

এআই মামলার প্রতারণার ফাঁদ এড়াতে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

0
এআই মামলার ভুয়া মেসেজ পেয়েছেন, প্রতারণার ফাঁদ এড়াতে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
এআই মামলার ভুয়া মেসেজ পেয়েছেন, প্রতারণার ফাঁদ এড়াতে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

সম্প্রতি অনেকের মুঠোফোনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বা ট্রাফিক বিভাগের নামে জরিমানার নোটিশসংবলিত খুদে বার্তা পৌঁছাচ্ছে। বার্তাগুলোতে দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব বার্তার অনেকগুলোই প্রতারক চক্রের ফাঁদ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে আগে সত্যতা যাচাই করা জরুরি।

অনেকেই এমন একটি খুদে বার্তা পাচ্ছেন। এমনকি নিয়ম মেনে গাড়ি বা মোটরসাইকেল চালানোর পরেও। এমন কি যাদের কোনও মোটরসাইকেল বা গাড়ি নেই তারাও এমন মামলা পেয়েছেন। আর এটা থেকেই ভুয়া মেসেজ আসার বিষয়টি আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজের অভিজ্ঞতা বলছেন। এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। গত ২৫ মে প্রকাশিত এক সতর্কবার্তায় তারা জানিয়েছে, ভুয়া খুদে বার্তার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে একটি চক্র।

এআই মামলা নিয়ে যা জানা জরুরি

১. এআই প্রযুক্তিতে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হচ্ছে

গত ৭ মে থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ব্যবহার শুরু করেছে ডিএমপি। এসব ক্যামেরায় বিশেষ সফটওয়্যার যুক্ত করা হয়েছে, যা সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে সক্ষম।

২. মামলা হলেও প্রথমে ডাকযোগে তথ্য পাঠানো হয়

বর্তমানে এআই ক্যামেরায় শনাক্ত হওয়া ঘটনাগুলো ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে গাড়ির মালিকের নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে মামলার তথ্য পাঠানো হয়।

৩. সরকারি নোটিশে কর্মকর্তার স্বাক্ষর থাকে

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী পাঠানো নোটিশে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। কোনো স্বাক্ষরবিহীন বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

৪. নির্দিষ্ট নম্বর থেকে বার্তা পাঠানো হতে পারে

প্রয়োজনে ডিএমপির ট্রাফিক বিভাগ ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে খুদে বার্তা পাঠাতে পারে।

৫. জরিমানা পরিশোধের নির্ধারিত পদ্ধতি রয়েছে

ট্রাফিক বিভাগের জরিমানা অনুমোদিত অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধ করা যায়। অপরিচিত কোনো ওয়েবসাইটে প্রবেশ করে অর্থ লেনদেন করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

৬. কখনোই ওটিপি বা পাসওয়ার্ড চাইবে না

ডিএমপি বা ট্রাফিক বিভাগ কোনো অবস্থাতেই আপনার পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চাইবে না। এমন অনুরোধ এলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করতে হবে।

৭. সন্দেহ হলে সরাসরি যোগাযোগ করুন

ট্রাফিক এআই বা ভিডিও মামলার বিষয়ে তথ্য জানতে ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যেতে পারে।

সাইবার প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হচ্ছে। তাই অপরিচিত লিংকে ক্লিক করা, তড়িঘড়ি করে জরিমানা পরিশোধ করা কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করুন। সামান্য সচেতনতাই আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

হরমুজ প্রণালি বন্ধের মধ্যেই তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিলো ওপেক

0
হরমুজ প্রণালি বন্ধের মধ্যেই ওপেকের তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত
হরমুজ প্রণালি বন্ধের মধ্যেই ওপেকের তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত

আজ রোববার (৭ জুন) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর রয়টার্সের।

ইউএস-ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যা বিশ্ববাজারে এ যাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকটের জন্ম দিয়েছে। গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে সৌদি আরবসহ ওপেকের শীর্ষ সদস্য দেশগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ তেল সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। এর মাঝেই দীর্ঘ ৬০ বছর পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেকের সদস্যপদ ত্যাগ করলে এই সংকট আরও ঘনীভূত হয়।

বর্তমানে রাশিয়া ও সৌদি আরবসহ ওপেক প্লাসের প্রধান ৭টি দেশ চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রতিদিন প্রায় ৬ লাখ ব্যারেল করে তেলের উৎপাদন কোটা বৃদ্ধি করেছে।

কাগজে-কলমে লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও ওপেকের নিজস্ব তথ্য অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর রপ্তানি হ্রাসের কারণে মূলত তেলের সামগ্রিক উৎপাদন অনেকটাই ধসে পড়েছে। গত ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৪২ দশমিক ৭৭ মিলিয়ন ব্যারেল, সেখানে এপ্রিলে তা নেমে এসেছে গড়ে ৩৩ দশমিক ১৯ মিলিয়ন ব্যারেলে।

ওপেকের বিবৃতিতে জানানো হয়েছে, জোটের ৭টি সদস্য দেশ আগামী জুলাই মাস থেকে দৈনিক আরও ১ লক্ষ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধির পরিমাণ জুন মাসের সমান, যা মূলত আরব আমিরাতের জোট ত্যাগের বিষয়টি মাথায় রেখে মে ও এপ্রিলের (দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল) তুলনায় কিছুটা কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

জ্বালানি বিশ্লেষক ও ওপেকের সাবেক কর্মকর্তা হোর্হে লিওন এই বিষয়ে বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকা পর্যন্ত ওপেক প্লাসের এই উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তের বাস্তব কার্যকারিতা খুবই সামান্য। তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে গেলে বাজার খুব দ্রুতই তেলের ঘাটতির শঙ্কা কাটিয়ে উল্টো উদ্বৃত্তের আশঙ্কায় রূপ নিতে পারে।

এদিকে যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৭২ ডলার ছিল। যুদ্ধ শুরুর পরপরই রেকর্ড উচ্চতায় পৌঁছায় তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র-ইরানের নতুন করে সংঘাতের আশঙ্কা কমে আসায় তেল ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফেরে। গত শুক্রবার (৫ জুন) তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৯৩ ডলারে নেমে আসে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, আমিরাতের ওপেকের সদস্যপদ ত্যাগের বিষয়টি আমলে নিয়ে আগামী জুলাই মাস থেকে এই সাতটি দেশের মূল কোটার আরও প্রায় ৫ লাখ ৬৭ হাজার ব্যারেল তেল বাজারে সরবরাহ করার কথা রয়েছে। যদি ওপেক প্লাস আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসেও দৈনিক ১ লাখ ৮৮ হাজার ব্যারেল করে উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখে, তবে সেপ্টেম্বরের শেষ নাগাদ ২০২৩ সালের সেই হ্রাসকৃত কোটা পুরোপুরি সমন্বয় হয়ে যাবে।

রোববারের নীতিনির্ধারণী বৈঠকে ওপেক প্লাসের ২১টি সদস্য দেশের মধ্যে কেবল ৭টি দেশ অংশ নেয়। দেশগুলো হলো- সৌদি আরব, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান, রাশিয়া ও ওমান।

একই দিনে অনুষ্ঠিত ওপেক প্লাসের অপর একটি পৃথক বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের শেষ নাগাদ পর্যন্ত জোটের সাধারণ তেল উৎপাদন নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বর্তমানে জোটটি ২০২৭ সালের তেল উৎপাদনের ভিত্তি (বেসলাইন) নির্ধারণের জন্য সদস্যদের উৎপাদন সক্ষমতা পর্যালোচনা করছে, যা কোটা নির্ধারণে ব্যবহৃত হবে।

ভূমিকম্প অনুভূত হলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে

0
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার পর এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।

মাটির গভীরে হওয়া এই কম্পনের ফলে ভূটান ছাড়াও বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভুটানে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎসসংক্রান্ত তথ্য এখনও ভূকম্পনবিদদের দ্বারা পুরোপুরি পর্যালোচনা করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভেও (ইউএসজিএস) ভুটানে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প হয়।

ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলে

0
ইসরায়েলের আকাশে সাইরেন, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
ইসরায়েলের আকাশে সাইরেন, ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে।

ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঘটেছে এ হামলা। তাৎক্ষণিকভাবে কতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি; তবে আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেছে।

এর কিছুক্ষণ পরে আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে।

এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। সেই সঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছে।

শনিবার (৬ জুন ২০২৪) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে আহত হয়েছে ৪ জন শিশুসহ কমপক্ষে ২০ জন।

একই দিন দক্ষিণ লেবাননেও বিমান অভিযান পরিচালনা করেছে আইএএফ। এতে লেবানিজ সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, “আমরা বার বার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলাম।”

“তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক এবং এজন্য আগ্রাসনকারীদের চড়া মূল্য দিতে হবে।”

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের উগ্র ডানপন্থি রাজনীতিবিদ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এক এক্সবার্তায় বলেছেন, “তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।”

সূত্র : টাইমস অব ইসরায়েল, আল জাজিরা, সিএনএন

 

আগামী ১১ জুন শুরু হচ্ছে নতুন সরকারের বাজেট উপস্থাপন

0
নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন
নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়।

অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

মূলত, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতিকে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা পরে সংশোধিত হয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। সে সময় উন্নয়ন খরচ কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছিল। সেই হিসাবে বিএনপি সরকারের আসন্ন বাজেট চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বড় হতে যাচ্ছে। অতীতে সাধারণত বাজেটের আকার ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ানো হতো।

 

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ জন এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

0
সংসদ ভবন
সংসদ ভবন

রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদে এই অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

এদিন অধিবেশন শুরুর আগে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ জন এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই সঙ্গে নারী সদস্যদের কারণে এবারের সংসদ পূর্ণতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শোক প্রস্তাবে যাদের স্মরণ করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

এছাড়াও শোক প্রস্তাবে স্মরণ করা অন্যরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওইদিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। তার আগে রীতি অনুসারে সংসদ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জেট ফুয়েলের দাম কমলো

0
দাম কমলো জেট ফুয়েলের
দাম কমলো জেট ফুয়েলের

রোববার (৭ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৫০ টাকা ২১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ৯৮০৮ ডলার।

এর আগে সবশেষ গত ২৩ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ : শিশির মনির

0
সন্তানহারা প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ
সন্তানহারা প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ

রোববার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান আইনজীবী শিশির মনির।

তিনি জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। ৬ শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এ সময় সন্তানহারা প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না, স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।

এদিকে শোকজের জবাব দিতে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির আবেদনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, শোকজের জবাব দিতে নির্ধারিত সময় রোববার বিকেল ৫টা। এরপর জবাব পাওয়া না গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার বিষয়টি জানানো হবে।

টানা নবম ম্যাচ জিতে ভয়ংকর রূপে জার্মানি

0
জার্মানি ফুটবল দল
জার্মানি ফুটবল দল

যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত এক হাইভোল্টেজ প্রীতি ম্যাচে জুলিয়ান নাগেলসমানের দল ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে টানা নবম ম্যাচে জয় উদযাপনে মাতল চারবারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

জার্মানদের হয়ে এই ম্যাচে গোল দুটি করেন কাই হাভার্টজ ও লেরয় সানে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে লেফট-ব্যাক অ্যান্টনি রবিনসনের পা থেকে। শেষ ৯ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৯টি গোল করার বিপরীতে জার্মানি হজম করেছে মাত্র ৬টি গোল। ফলে বিশ্বকাপ শুরুর আগে প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় এক সতর্কবার্তা দিয়ে রাখল নাগেলসমানের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের নেওয়া এক নিখুঁত ফ্রি-কিক থেকে চমৎকার হেডে বল জালে পাঠান আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ। শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পর আবারও বল জালে জড়িয়েছিলেন হাভার্টজ। তবে আক্রমণ গড়ার সময় বল মাঠের দাগের বাইরে চলে যাওয়ায় রেফারি গোলটি বাতিল করেন।

প্রথমার্ধের শেষ দিকে এসে ম্যাচে দারুণভাবে ফিরে আসে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে রক্ষণভাগের খেলোয়াড়দের ক্লিয়ার করা বল বক্সের বাইরে পেয়ে যান অ্যান্টনি রবিনসন। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর দুর্দান্ত এক ভলিতে পরাস্ত হন জার্মান গোলরক্ষক অলিভার বাউমান। রবিনসনের সেই জোরালো শটে ১-১ সমতায় ফেরে স্বাগতিকেরা।

বিরতির পর আবারও চড়াও হয়ে খেলতে শুরু করে জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে এক চোখধাঁধানো দলীয় আক্রমণ থেকে আসে জয়সূচক গোলটি। বক্সের ভেতরে হাভার্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন লেরয় সানে। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের শট থেকে গোলের মোক্ষম সম্ভাবনা তৈরি হলেও দুর্দান্ত সব সেভে দলকে রক্ষা করেন জার্মান গোলরক্ষক।

অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম সহআয়োজক যুক্তরাষ্ট্র ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচগুলোতে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। সর্বশেষ ১০টি প্রীতি ম্যাচে তারা জিতেছে ৫টিতে, হেরেছে ৪টিতে এবং ড্র করেছে একটি ম্যাচ। আসন্ন বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচ খেলবে গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিপক্ষে। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হবে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জেতা।

 

রামিসাকে ধর্ষণ ও হত্যা ও মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

0
রামিসার হত্যা ও ধর্ষণ মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসার হত্যা ও ধর্ষণ মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে ধর্ষণ ও বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় বোঝা যায়, সোহেল স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে। স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না।

এর আগে রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। এরপর তাদের দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়। মাত্র চার কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

গত ১ জুন সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২ জুন শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ওই দিন ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে ৩ জুন আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা ঘর থেকে বের হয়। এ সময় তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান।

পরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।