শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
25 C
Dhaka

এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১২

0

শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি অজ্ঞাত গাড়ির পেছনে যাত্রীবাহী স্বপ্নতরী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি গাড়ির পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

কোন সমঝোতা ছাড়াই ফেরত যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল 

0
দুই দিনের মধ্যে পাকিস্তানে ফের শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
দুই দিনের মধ্যে পাকিস্তানে ফের শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর আলোচনা কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের দেওয়া শর্তসমূহ গ্রহণে অস্বীকৃতি জানানোয় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

জেডি ভ্যান্স জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধি দল অত্যন্ত নিবিড় ও সরাসরি কথা বললেও শেষ পর্যন্ত মৌলিক বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি। আলোচনার ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী না করে তিনি বলেন, “পাকিস্তান চমৎকার কাজ করেছে। তারা দুই দেশের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করেছে। আমরা সরাসরি কথা বলেছি, যা একটি ইতিবাচক দিক।”

তবে সমঝোতা না হওয়াকে ইরানের জন্য বড় দুঃসংবাদ হিসেবে দেখছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা আমাদের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমার বিষয়ে স্পষ্ট ছিলাম। কিন্তু ইরানি পক্ষ আমাদের শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।”

আলোচনার মূল কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা। ভ্যান্স স্পষ্ট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তারা যাতে প্রয়োজনীয় সরঞ্জাম বা প্রযুক্তিও জোগাড় করতে না পারে—এমন একটি স্থায়ী ও মৌলিক প্রতিশ্রুতি আমাদের প্রয়োজন ছিল। কিন্তু তাদের কাছ থেকে দীর্ঘস্থায়ী সদিচ্ছার প্রমাণ আমরা এখনো পাইনি।”

উল্লেখ্য, ২১ ঘণ্টার এই আলোচনার সময় মার্কিন প্রতিনিধি দল অন্তত ১২ বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত এবং সর্বোত্তম’ প্রস্তাব দেওয়া হয়েছে, যা গ্রহণ করার জন্য এখন তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ।

এর আগে, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। হামলার প্রথম ধাক্কাতেই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা। যুদ্ধে ইরানের তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারসহ অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন।

অন্যদিকে, ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছিল। হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় মার্কিন তেল বাণিজ্যে বড় ধরণের ধস নামে। এই কঠিন পরিস্থিতির প্রেক্ষাপটে গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসলামাবাদের এই আলোচনা চলাকালেই লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলা পুরো প্রক্রিয়ায় বিষ ঢেলে দিয়েছে। সমঝোতার ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ইসরায়েলের হামলায় ৩০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গেই বোঝাপড়া করে এই হামলা চালানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই দ্বিমুখী আচরণের কারণে ইরান এখন চরম সতর্ক অবস্থানে রয়েছে। সমঝোতা ব্যর্থ হওয়ায় এবং লেবাননে হামলা অব্যাহত থাকায় যেকোনো সময় অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা যেকোনো পরিস্থিতির জন্য সামরিকভাবে প্রস্তুত। ফলে ইসলামাবাদ থেকে মার্কিন প্রতিনিধিদের খালি হাতে ফিরে যাওয়া মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিল কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

 

বাংলাদেশের ৩ পেসার আগুন ঝড়ালেন পাকিস্তানের সুপার লিগে

0

শনিবারের (১১ এপ্রিল) এই ম্যাচে পেশোয়ারের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় লাহোর।

ম্যাচে বিশেষভাবে নজর কেড়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজ, শরিফুল ও নাহিদ রানা। লাহোরের হয়ে ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। শাহিন আফ্রিদির পরে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।

অন্যদিকে, লাহোরকে ৯৭ রানে গুটিয়ে দিতে বিশাল ভূমিকা ছিল নাহিদ ও শরিফুলের। লাহোরের ইনিংসের প্রথম উইকেটটাই এনে দেন শরিফুল। যদিও ম্যাচে ২ ওভারের বেশি বল করতে হয়নি তাকে। ১২ বলে তিনি খরচ করেন ১৭ রান।

অন্যদিকে, আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও গতির আগুনে প্রতিপক্ষকে পুড়িয়ে দিয়েছেন নাহিদ। ম্যাচে ৩ ওভার বলে করে ১৫ রান খরচায় ২ উইকেট নেন তিনি। আব্দুল্লাহ শফিক আর উসাম মীর তার বল বুঝেই উঠতে পারেননি।

পেশোয়ারের হয়ে এদিন ব্যাট হাতে আবারও নায়কোচিত ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। ৪৮ বলে ৭৪ রান করেছেন এই শ্রীলঙ্কান। ৪০ বলে ৪৩ রানের ধীরগতির ইনিংসেও তাতে খুব একটা সমস্যা হয়নি পেশোয়ারের।

বিজিবি এবার জব্দ করল ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান 

0
জব্দ হল ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান 
জব্দ হল ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান 

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে নাফ নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত হলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, একদল চোরাকারবারি নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

এ সময় বিজিবির হ্নীলা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে অ্যাম্বুশ স্থাপন করে। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাকেট থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, একইদিন দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। গত দুই মাসে উখিয়া ব্যাটালিয়ন প্রায় ৩ হাজার ৪০০ কেজি সারসহ উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধ করেছে।

সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা

0
দুই দিনের মধ্যে পাকিস্তানে ফের শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
দুই দিনের মধ্যে পাকিস্তানে ফের শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথমবারের মতো ওয়াশিংটন ও তেহরান সরাসরি আলোচনায় বসেছে— যা আন্তর্জাতিক অঙ্গনে ‘ঐতিহাসিক’ হিসেবে বিবেচিত হচ্ছে।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-ও শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই আলোচনা এমন এক সময় শুরু হলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৫৭ জনে। তবে আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতরা ফোনে কথা বলেছেন— যা দুই দেশের মধ্যে বিরল সরাসরি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা আয়োজনের কথাও জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের এই বৈঠক সফল হলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে বড় ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও কৌশলগত মতপার্থক্যের কারণে সমঝোতা সহজ হবে না বলেও মনে করছেন তারা। সূত্র: আল-জাজিরা

 

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
হাটহাজারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হাটহাজারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় হাটহাজারীর ডাকবাংলো মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মোঃ আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে শুরু থেকেই গণভোটের দাবি জানানো হয়েছিল এবং এ বিষয়ে বিএনপিও সম্মতি দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে পূর্বের সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গণভোট বাস্তবায়ন না করে, বরং তা বাতিলের কৌশল গ্রহণ করছে।

তিনি আরও বলেন, “চার কোটি মানুষের দেওয়া গণরায় জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পক্ষে ছিল। এই গণরায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”

বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি এখন আর বাস্তবায়িত হচ্ছে না, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। এ সময় তিনি খালেদা জিয়ার নেতৃত্বে দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন।

চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা সেক্রেটারি সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির, জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, রাউজান উপজেলা আমীর শাহজাহান মঞ্জু, জেলা সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, হাটহাজারী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, ফটিকছড়ি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ এবং রাউজান উপজেলা সেক্রেটারি রিদুয়ান শাহসহ ১১ দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা ও শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

হঠাৎ পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন সৌদিতে কেন ?

0
পাকিস্তানের যুদ্ধবিমান
পাকিস্তানের যুদ্ধবিমান

শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ পাকিস্তানের যুদ্ধবিমানের বহর মোতায়েনের ব্যাপারে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে এই যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য হলো যৌথ সামরিক সমন্বয় জোরদার করা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি করা, যাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

এদিকে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে এই যুদ্ধবিমান মোতায়েন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তেহরান-ওয়াশিংটন শান্তি আলোচনা কোনও কারণে ভেস্তে গিয়ে নতুন করে যুদ্ধ শুরু হলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে লড়বে।

এরই মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠেয় শান্তি আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে বিস্তর সংশয় তৈরি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অতীত বিশ্বাসঘাতকতার কথা মাথায় রেখে লড়াইয়ের প্রস্তুতিও নিয়ে রাখার ঘোষণা দিয়েছে ইরান।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে ইরান। অতীতে বারবার কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র। তাই নিজেদের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পূর্ণ ক্ষমতা নিয়ে লড়াই করবে ইরান।

এর আগে, একই কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও। শুক্রবার স্থানীয় সময় রাতে (১০ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছে এক বিবৃতিতে ইরানের প্রতিনিধিদলের প্রধান গালিবাফ বলেন, তেহরানের সদিচ্ছা আছে, কিন্তু ওয়াশিংটনের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।

এসময় তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীতের বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেন। গালিবাফ বলেন, ইরানের সদিচ্ছা থাকার পরও এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে দুইবার তারা আমাদের ওপর হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।

ইরানের প্রতিনিধিদলের প্রধান আলোচক অবশ্য এও বলেছেন, যদি আমেরিকান পক্ষ একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জাতির অধিকার মেনে নিতে রাজি হয়, তবে তারা ইরানের পক্ষ থেকেও একটি চুক্তির জন্য প্রস্তুতি দেখতে পাবে।

এদিকে ইরানের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি নিয়ে নতুন এক তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দারাও। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে অস্ত্রের একটি বড় চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এই অস্ত্রের মধ্যে থাকবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও।

মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ব্যবহার করে বিদেশি মিত্রদের মাধ্যমে তাদের কিছু নির্দিষ্ট অস্ত্র আবারও পুনরায় মজুদ করছে ইরান। তারা ইঙ্গিত পেয়েছেন চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যেন অস্ত্রগুলো কোথা থেকে আসছে সেটি শনাক্ত না করা যায়।

তারা বলেছেন, এ মুহূর্তে চীন কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী মিসাইল ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছে। এই মিসাইল ব্যবস্থা দিয়েই যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল ইরান, যার দুই ক্রুকে উদ্ধার করতে বিশাল অভিযান চালাতে হয় মার্কিন সৈন্যদের। এ উদ্ধারকাজ চালাতে গিয়ে আরও দুটি পরিবহন বিমান ও দুটি হেলিকপ্টার হারায় যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যৌথ হামলার প্রথম ধাক্কাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। ৩৮ দিন ধরে চলা এই যুদ্ধে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে হারায় ইরান। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ও ধ্বংস হয় দেশটির বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা। সেইসঙ্গে প্রাণ হারায় ইরানের ২ হাজারের বেশি মানুষ।

যুদ্ধ চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট তার এক বক্তব্যে জানান, এই যুদ্ধ শুরুর জন্য তাকে অব্যাহতভাবে চাপ দিয়েছিল ইসরায়েল ও সৌদি আরব।

এদিকে, ৩৮ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শক্ত জবাব দেয় ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। ইরানের লাগাতার হামলার মুখে করুণভাবে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও। এ অবস্থায় আবার ইরানের পক্ষে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বাহিনী; যা ইরানের শক্তি অনেকটাই বাড়িয়ে দেয় যুদ্ধে। এছাড়া, প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় ইরানের হামলায় ভয়ংকর বিপদের মুখে পড়ে যায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। একইসঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় ধস নামে মার্কিন তেল বাণিজ্যেও।

এ অবস্থায় ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য শেষ পর্যন্ত পাকিস্তানের দ্বারস্ত হয় যুক্তরাষ্ট্র। গত ৭ এপ্রিল কার্যকর হয় ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু, যুদ্ধবিরতি লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতার কলঙ্ক এবারও মুছতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। তেহরান-ওয়াশিংটনের সমঝোতা হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে নারকীয় এক হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি বিমান নিয়ে একশোরও বেশি গোলাবর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। অল্প সময়ের এই হামলায় প্রাণ হারান তিনশো জনেরও বেশি বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্র প্রথমে এই হামলার দায় এড়াতে চাইলেও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করে বসেন, লেবাননে চালানো ভয়াবহ ওই হামলা তারা করেছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোঝাপড়া করেই।

ফলে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতীত বিশ্বাসঘাতকতা ও শর্তভঙ্গের ইতিহাস মাথায় রেখে বেশ সতর্ক অবস্থানেই আছে ইরান। এমনকি, আবারও যুদ্ধের আশঙ্কায় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটি।

 

শিশুর টিকা কেন জরুরি? কখন কোন টিকা দিতে হবে

0

শিশু জন্মের পর থেকেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল থাকে। তাই এই সময় থেকেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, টিকা শিশুর শরীরে রোগ প্রতিরোধের ভিত্তি তৈরি করে এবং মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা শুধু ব্যক্তিগত সুরক্ষা নয়, বরং একটি জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই জন্মের পর থেকেই নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়া হয়।

  • সরকারি টিকা: বিনামূল্যে সুরক্ষার ব্যবস্থা

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পোলিও, পিসিভি, এমআর এবং ডিপিটিসহ বিভিন্ন টিকা। বিসিজি টিকা শিশুকে যক্ষ্মা থেকে সুরক্ষা দেয়। পেন্টাভ্যালেন্ট টিকা ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি ও হিব সংক্রমণ থেকে রক্ষা করে। পোলিও টিকা শিশুকে স্থায়ী পক্ষাঘাতের ঝুঁকি থেকে বাঁচায়। পিসিভি টিকা নিউমোনিয়া, মেনিনজাইটিস ও রক্তে সংক্রমণ প্রতিরোধে কাজ করে। এমআর টিকা হাম ও রুবেলা থেকে সুরক্ষা দেয়, যা শিশু ও গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ। এছাড়া ডিপিটি, টিটি ও টিডি টিকা ধনুষ্টংকার ও ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়। জলাতঙ্কের ঝুঁকিতে থাকা শিশুদের জন্য সরকারি হাসপাতালে র‌্যাবিস টিকাও দেওয়া হয়।

  • বেসরকারি টিকা: অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা

সরকারি টিকার পাশাপাশি কিছু বেসরকারি টিকা অতিরিক্ত সুরক্ষা হিসেবে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রোটা ভাইরাস, ভারিসেলা, হেপাটাইটিস এ, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, এমএমআর, এইচপিভি এবং মেনিনজোকক্কাল টিকা। এই টিকাগুলো শিশুদের ডায়রিয়া, জলবসন্ত, টাইফয়েড, ফ্লু এবং বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  • কখন কোন টিকা দিতে হবে

বিশেষজ্ঞদের মতে, জন্মের পর প্রথম ছয় মাসে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পোলিও ও পিসিভি টিকার নির্ধারিত ডোজ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ ও ১৪ সপ্তাহে এসব টিকার বাকি ডোজ সম্পন্ন করা হয়। ৯ মাসে এমআর টিকা এবং ১৫ মাসে এর বুস্টার ডোজ দেওয়া হয়। এক বছর বয়সের পর হেপাটাইটিস এ টিকা, ১৮ মাসে ডিপিটি ও পোলিও বুস্টার ডোজ দেওয়া হয়। দুই বছর বয়সের পর টাইফয়েডসহ অন্যান্য বেসরকারি টিকা দেওয়া যেতে পারে। ৫ বছর বয়সে স্কুলে যাওয়ার আগে ডিটি টিকা দেওয়া হয়। ১০ বছর বয়সের পর থেকে কিশোরীদের জন্য এইচপিভি টিকা দেওয়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  • বিশেষজ্ঞদের পরামর্শ

চিকিৎসকরা বলছেন, টিকা গ্রহণের নির্দিষ্ট সময়সূচি মেনে চলা অত্যন্ত জরুরি। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এছাড়া দীর্ঘমেয়াদে বিভিন্ন মারাত্মক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।

সব মিলিয়ে, টিকা শুধু একটি চিকিৎসা নয়, বরং শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি বাংলা

উচ্চ রক্তচাপে কারণে দুপুরে এড়িয়ে চলুন ৩ খাবার

0

উচ্চ রক্তচাপ এখন অনেকেরই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেও সচেতন হওয়া জরুরি। বিশেষ করে দুপুরের খাবারে কিছু খাবার এড়িয়ে চললে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে কয়েকটি অভ্যাস বদলালেই উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

  • অতিরিক্ত লবণযুক্ত খাবার

অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ানোর অন্যতম বড় কারণ। আচার, চিপস, ভাজা বাদাম বা বিভিন্ন ধরনের সংরক্ষিত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। এসব খাবার শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে রক্তচাপ দ্রুত বেড়ে যেতে পারে।

  • ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার

ফ্রাই করা খাবার, পুরি, পরোটা বা বেশি চর্বিযুক্ত মাংস নিয়মিত খেলে রক্তনালীর ওপর চাপ পড়ে। এসব খাবারে চর্বির পরিমাণ বেশি থাকায় রক্তনালী সংকুচিত হতে পারে। ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

  • অতিরিক্ত ভাত বা মিষ্টি জাতীয় খাবার 

দুপুরে অনেক বেশি ভাত বা মিষ্টি খাওয়ার অভ্যাসও উচ্চ রক্তচাপের জন্য ক্ষতিকর হতে পারে। এতে শরীরের ওজন দ্রুত বাড়ে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।

  • তাহলে দুপুরে কী খাবেন?

চিকিৎসকরা বলছেন, দুপুরের খাবারে লবণ কম দিয়ে রান্না করা সবজি রাখা ভালো। এর সঙ্গে শসা, টমেটো ও গাজরের সালাদ খাওয়া যেতে পারে। এছাড়া ডাল, মাছ বা মুরগির মতো হালকা প্রোটিনযুক্ত খাবার শরীরের জন্য উপকারী। ভাত খেতে চাইলে অল্প পরিমাণে খাওয়াই ভালো।

সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত খাবারই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার অন্যতম সহজ উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গরমের মাঝেও ঢাকায় হঠাৎ কুয়াশা নিয়ে যা জানা গেলো 

0

শনিবার (১১ এপ্রিল) সকালে এক আবহাওয়া পর্যবেক্ষণ টিম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, কুয়াশা সাধারণত তখনই সৃষ্টি হয়, যখন বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়ে বাতাসে ভাসতে থাকে। এই প্রক্রিয়া ঘটে যখন তাপমাত্রা কমে গিয়ে শিশিরবিন্দুর কাছাকাছি পৌঁছে যায়।

তারা আরও জানায়, গরমের দিনে সূর্যের তাপে প্রচুর পানি বাষ্পে পরিণত হয়ে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। পরে রাতের শেষভাগ বা ভোরে তাপমাত্রা কমে গেলে এই আর্দ্রতা ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, কুয়াশা তৈরির জন্য কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে, বাতাসে উচ্চমাত্রার আর্দ্রতা, তাপমাত্রা কমে শিশিরবিন্দুতে পৌঁছানো ও বাতাসের গতি কম বা হালকা থাকা।

এছাড়া বৃষ্টির পর কিংবা নদী, খাল বা পুকুরের আশপাশে কুয়াশা বেশি দেখা যায়। কারণ এসব এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক বেশি থাকে। গরমকালে বৃষ্টির পর ভোরে মাটি ও পানির তাপমাত্রা দ্রুত কমে গেলে ভূমির কাছাকাছি স্তরে কুয়াশা তৈরি হতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, গরমকালে সাধারণত ঘন কুয়াশা কমই দেখা যায়। এ সময় হালকা কুয়াশা বা জলাশয়ের কাছে ‘স্টিম ফগ’ তৈরি হওয়াই স্বাভাবিক। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এমন পরিস্থিতির অন্যতম প্রধান কারণ।

তারা আরও জানান, এই ধরনের কুয়াশা সাধারণত স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় এবং সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত মিলিয়ে যায়।

গরমের মধ্যেও কুয়াশা দেখা দিলেও এটি অস্বাভাবিক কোনো দুর্যোগ নয়। বরং আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তনের অংশ হিসেবেই এটিকে দেখছেন বিশেষজ্ঞরা।