শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
25 C
Dhaka

হৃদরোগ ইনস্টিটিউটে ভোগান্তির শেষ নেই রোগীদের,মিলছেনা বিনামূল্যের ওষুধও

0

হৃদরোগে দেশের সর্বোচ্চ এই চিকিৎসাকেন্দ্রে শুধু এনোক্সাপারিন ইনজেকশন নয়, জরুরি বিভাগ ও বহির্বিভাগে বিনামূল্যে পাওয়ার কথা এমন প্রায় ৭০ শতাংশ ওষুধই মেলে না, অভিযোগ করলেন রোগীরা।

লক্ষ্মীপুরের মির্জা রফিক ১০ দিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি। সরকারি হাসপাতাল, তাই ভেবেছিলেন অন্তত কিছু ওষুধ ফ্রি পাবেন। কিন্তু তার চিকিৎসার জন্য জরুরি ‘এনোক্সাপারি ইনজেকশন’ কিনতে হচ্ছে বাইরে থেকে। রক্ত জমাট বাধা প্রতিরোধ করা এই ইনজেকশনটির প্রতিটি ডোজের দাম প্রায় ৫০০ টাকা। নিতে হবে চার থেকে ছয়টি। রফিক বলছেন, এটি তার চিকিৎসা ব্যয় বাড়িয়ে দিচ্ছে অনেকখানি।

তারা জানান, মেডিসিন তো বাইরে থেকে কিনতে হচ্ছে। কোনোটি হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না। ৫ থেকে ৬ টাকা পাতার দু-একটি ওষুধ দিচ্ছে, এটি তো কোনো ব্যাপারই না।

আরও খতিয়ে দেখতে হাসপাতালের একটি ওয়ার্ডে কথা হলো দায়িত্বরত একজন নার্সের সঙ্গে। তিনিও জানালেন এই ঘাটতির কথা। বললেন, এখন আমাদের সাপ্লাই নেই, এ জন্য রোগীদের ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। সাপ্লাই থাকেল উভয় পক্ষের সুবিধা—রোগীদের এবং এখানে কর্মরতদেরও।

কী ওষুধ আছে, কী নেই, তা জানতে গেলে হাসপাতাল স্টোরে মেলেনি দায়িত্বশীল কাউকে। জানানো হয়, স্টোরকিপার নেই।

হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় সব রোগীকে ওষুধ দেয়া সম্ভব হয় না তাদের পক্ষে। আছে দরপত্রের দীর্ঘসূত্রিতাও।

তিনি বলেন, ক্রয়, স্টোরে জমা, সেখান থেকে রোগীদের কাছ পর্যন্ত যাওয়া—এই প্রক্রিয়াটি আসলে দীর্ঘ। আমি অতি উৎসাহী হয়ে কোম্পানির কাছ থেকে অগ্রিম এনে রোগীদের দিলাম, পরবর্তীতে অডিটে আমি বিপদে পড়ে যাব। মূলত, চাহিদার থেকে যখন বেশি রোগী এসে পড়ে তখনই গ্যাপটা সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে কথা হয় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের সঙ্গেও। তিনি জানান, জরুরি ভিত্তিতে জীবনরক্ষাকারী ওষুধ আনার ব্যবস্থা করছে সরকার।

হৃদরোগী ও তাদের স্বজনরা চান, দ্রুত গুরুত্বপূর্ণ এই হাসপাতালে ওষুধের প্রাপ্যতা নিশ্চিত হোক, বাড়ানো হোক বরাদ্দ।

৪ নভোচারী চন্দ্রাভিযান শেষে ফিরে আসলেন পৃথিবীতে

0
৪ নভোচারীর চন্দ্রাভিযান শেষ
৪ নভোচারী চন্দ্রাভিযান শেষে

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।

প্যারাস্যুটের সাহায্যে ওরিয়ন ক্যাপসুলটি সমুদ্রে নামার পর আর্টেমিস-২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কী অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি এবং চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন।’

সমুদ্রে অবতরণের পর নভোচারীদের প্রথমে ওরিয়ন ক্যাপসুল থেকে একটি বিশেষ নৌযানে নেওয়া হয়, যাকে মহাকাশ বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ফ্রন্ট পোর্চ’। সেখান থেকে হেলিকপ্টারযোগে তাদের মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’র মেডিক্যাল বে-তে নিয়ে যাওয়া হয়।

জাহাজে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকেরা নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করছেন। মহাকাশে দীর্ঘ সময় ভারহীন অবস্থায় থাকার পর শরীরের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য এটি একটি নিয়মিত প্রক্রিয়া। প্রাথমিক পরীক্ষা শেষে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে।

১০ দিনের লক্ষ্যমাত্রা থাকলেও নাসা জানিয়েছে, ৯ দিন ১ ঘণ্টা ৩২ মিনিট ১৫ সেকেন্ডেই সফলভাবে শেষ হয়েছে এই অভিযান। গত ১ এপ্রিল রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশযাত্রা। এই অভিযানে অ্যাপোলো-১৩ মিশনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে আর্টেমিস-২।

চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা ১৯৭০ সালের রেকর্ডকে (২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) পেছনে ফেলেছে। এছাড়া অভিযানের সময় নভোচারীরা চন্দ্রপৃষ্ঠে অন্তত ছয়টি উজ্জ্বল উল্কাপাতের বিরল দৃশ্য সরাসরি দেখার অভিজ্ঞতা অর্জন করেন।

আর্টেমিস-২ মিশনটি মহাকাশ গবেষণায় বৈচিত্র্যের এক নতুন উদাহরণ তৈরি করেছে। ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন নাগরিক হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের অনন্য গৌরব অর্জন করেছেন। ওরিয়ন ক্যাপসুল থেকে বের হয়ে নভোচারীরা যখন নৌযানে ওঠেন, তখন হিউস্টনের নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত বিজ্ঞানীরা করতালির মাধ্যমে এই সাফল্য উদযাপন করেন।

মূলত ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার যে পরিকল্পনা নাসার রয়েছে, এটি ছিল তারই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। সফল এই মিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে মানুষের মঙ্গল গ্রহ অভিযানের স্বপ্নকেও আরও গতিশীল করবে।

সূত্র: এএফপি ও সিএনএন

 

এইচএসসি পরীক্ষার জন্য প্রকাশ হল কেন্দ্র তালিকা 

0

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এটি প্রকাশ করেছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন।

এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ও গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। পরীক্ষা পরিচালনার যাবতীয় নিয়মাবলি যথাযথভাবে পালনের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইভাবে অন্যান্য উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর ব্যবস্থা করতে হবে।

যেসব ভেন্যু কেন্দ্র রয়েছে, তারা মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও নথিপত্র গ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত কেন্দ্র তালিকা দেখে নিতে পারবেন।

আকস্মিক মৃত্যু হল তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপা

0
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপা
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপা

গত ৫ এপ্রিল জানানো হয়েছে বিষয়টি। কিন্তু মৃত্যুর স্পষ্ট কারণ জানানো হয়নি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর

মার্কিন ট্যাবলয়েট সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, জেপার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ঘোষণায় মৃত্যুর তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জেপা।’ এ দুঃখজনক খবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানানোর জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে পোস্টটিতে।

এতে বলা হয়েছে, জেপার অন্ত্যোষ্টিক্রিয়া পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই কঠিন সময় ভালোবাসা ও সমর্থনের জন্য জেপার সব ভক্ত-শুভাকাঙক্ষীদের ধন্যবাদ।

ধারণা করা হচ্ছে, কিছু গুরুতর সমস্যায় ভুগছিলেন জেপা, বিশেষ করে মদ্যপানের ক্ষেত্রে। কেননা, গত ২০ মার্চ একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে তার বাহু কালশিরায় ঢাকা দেখা যায় এবং তিনি দাবি করেন, মাদকের কারণে এমন হয়েছে। কয়েকদিন পর ৩১ মার্চ তিনি লিখেছিলেন, ‘মনে হচ্ছে অ্যালকোহল নির্ভরতার গড় আয়ু প্রায় ৫০ বছর… তবে আমি কি এরইমধ্যে অর্ধেক পথ পেরিয়ে গেছি…?’

এ তরুণী কনটেন্ট ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়াজুড়ে ১০ লাখেরও বেশি ফলোয়ার ছিল। প্ল্যাটফর্মগুলোয় কমেডি ও লাইফস্টাইল কনটেন্ট শেয়ার করে রাতারাতি পরিচিতি ও খ্যাতি লাভ করেছিলেন জেপা।

যুবকের পা উড়ে গেল কক্সবাজার সীমান্তে মাইন বিস্ফোরণে

0
কক্সবাজার সীমান্ত
কক্সবাজার সীমান্ত

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার অভ্যন্তরে জেগে ওঠা চর ‘নারিকেল বাগান’ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১০) এফ ১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটা পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

কক্সবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শান্তনু ঘোষ বলেন, মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে, শরীরের অন্যান্য জায়গাতেও জখম আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়েছিলেন ওই যুবক। ফেরার সময় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

 

ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে পাস

0
জাতীয় সংসদ
জাতীয় সংসদ

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এরপর সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বিলটির বিষয়ে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের আহ্বান জানান এবং সংসদ সদস্যরা তাতে অংশ নেন।

পরবর্তীতে বিলটি পাসের পক্ষে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে বলে ঘোষণা দেন ডেপুটি স্পিকার।

ট্রাম্প এবার মুখ খুললেন বাংলাদেশি নারীকে হাতুড়িপেটায় হত্যার

0
নীলুফার ইয়াসমিন ও হাতুড়িপেটার দৃশ
নীলুফার ইয়াসমিন ও হাতুড়িপেটার দৃশ

গত ২ এপ্রিলের এই ঘটনা নিয়ে শুক্রবার (১০ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টের সঙ্গে হত্যাকাণ্ডের ভিডিও-ও সংযুক্ত করেছেন তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত জো বাইডেন এবং কংগ্রেসের কট্টরপন্থী ডেমোক্র্যাটরা হাইতি থেকে আসা একজন অবৈধ বিদেশি অপরাধীকে আমাদের দেশে ছেড়ে দিয়েছিল। সে ফ্লোরিডার একটি গ্যাস স্টেশনে একজন নিরপরাধ নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তার এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি নিশ্চিতভাবেই অন্যতম ভয়াবহ এক দৃশ্য।’

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘এই জানোয়ারটিকে এখানে থাকতে দেয়া হয়েছিল কারণ বাইডেন প্রশাসন তাকে এবং সমস্ত হাইতিবাসীকে টেম্পোরারি প্রোটেক্টিভ স্ট্যাটাস প্রদান করেছিল। এটি একটি ব্যাপকভাবে অপব্যবহৃত এবং প্রতারণামূলক কর্মসূচি। আমার প্রশাসন এটি বাতিল করার জন্য কাজ করছে, কিন্তু উম্মাদ উদারপন্থী ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকরা আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন।’

‘এই একটি হত্যাকাণ্ডই এই কট্টরপন্থী বিচারকদের জন্য যথেষ্ট হওয়া উচিত। তারা যেন আমার প্রশাসনের অভিবাসন নীতিতে বাধা দেয়া বন্ধ করে এবং আমাদের এই প্রতারণা চিরতরে শেষ করার সুযোগ দেয়’-যোগ করেন ট্রাম্প।

তিনি আরও লিখেছেন, ‘আমার সহযোগী রিপাবলিকান এবং সত্যি বলতে সাধারণ জ্ঞানসম্পন্ন সকল আমেরিকানদের বলছি, জো বাইডেন এবং ডেমোক্র্যাট পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ময়লার ভাগাড়ে পরিণত করেছে। তারা সারা বিশ্বের কোটি কোটি অপরাধী, উন্মাদ এবং মানসিকভাবে বিকৃত মানুষদের আমাদের সম্পূর্ণ উন্মুক্ত সীমান্ত দিয়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই এ দেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে।’

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি, আপনি যদি তৃতীয় বিশ্বকে আমদানি করেন, তবে আপনি নিজেই তৃতীয় বিশ্বে পরিণত হবেন। ডেমোক্র্যাটদের গত চার বছরের শাসনামলে ঠিক সেটিই ঘটেছে। আমরা নির্বাসনের মাধ্যমে দ্রুত এই অধঃপতন রোধ করার চেষ্টা করছি। কিন্তু ডেমোক্র্যাটরা যদি আবারও ক্ষমতায় আসার সুযোগ পায়, তবে তারা সাথে সাথে সীমান্ত পুনরায় খুলে দেবে এবং আমেরিকাকে আবারও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করবে।’

পোস্টের শেষ অংশে ট্রাম্প লিখেছেন, ‘অনুগ্রহ করে এই নিরপরাধ মহিলার পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমরা নিশ্চিত করব যেন এই ঘটনায় দ্রুত এবং কঠোর বিচার নিশ্চিত করা হয়। আমি আপনাদের এই ভিডিওটি দেখার পরামর্শ দেব না, কারণ এটি অত্যন্ত ভয়াবহ। কিন্তু ডেমোক্র্যাটরা কাদের সুরক্ষা দিচ্ছে এবং এত কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরেও তারা কাদের আমাদের দেশে ঢুকাতে চায়, তা মানুষকে দেখানোর জন্য এই ভিডিওটি প্রকাশ করা আমি আমার দায়িত্ব বলে মনে করেছি।’

দীর্ঘ এই পোস্টে নিলুফার ইয়াসমিনের নাম এবং তার বাংলাদেশি পরিচয়ের কথা উল্লেখ করেননি ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, আসন্ন মিডটার্ম ইলেকশনের রায় রিপাবলিকানদের পক্ষে আনতেই এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তিনি। ইরান যুদ্ধের কারণে এই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মোবাইল সঙ্গে থাকায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বহিষ্কার

0
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আজ শুক্রবার (১০ এপ্রিল ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৭৮.৬০ শতাংশ। ৪,৪৫২ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩,৩৯৯ জন। অনুপস্থিত ছিলো ৯৫৩ জন এবং একজন শিক্ষার্থীর কাছে মোবাইল থাকায় তাকে বহিষ্কার করা হয়।

এছাড়াও বিজ্ঞান শাখার অধীনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা শুরুর পূর্বে ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকে বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শেষ হলো। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহায়তায় আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পেরেছি।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি তেহরান

0
হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালির উদ্দেশে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

জানা যায়, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

 

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

0

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

এদিন রুহুল কবির রিজভী জানান, আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা।

মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান রিজভী। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা।

আগামী ১২ মে ভোটের দিন রেখে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।