সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
26 C
Dhaka

স্পেন আকাশসীমা বন্ধ করল মার্কিন বিমানের জন্য 

0
আকাশসীমা বন্ধ করল স্পেন
আকাশসীমা বন্ধ করল স্পেন

সোমবার(৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। এবার সেই অবস্থান আরও কঠোর করে, ইরান যুদ্ধ-সংশ্লিষ্ট মার্কিন সামরিক তৎপরতায় নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল দেশটি।

সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গারিটা রবেলস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটিই ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতির ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানা গেছে।

এ বিষয়ে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, একতরফাভাবে এবং ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ শুরু করা একটি যুদ্ধে সমর্থন না দেওয়ার স্প্যানিশ নীতিরই প্রতিফলন এই সিদ্ধান্ত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন। এদিকে, স্পেনের এমন অবস্থানের জেরে দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, স্পেনের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে ক্রমবর্ধমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা।

 

উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

0
উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করবে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রীর। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত কোন ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটিনি।

 

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের 

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি হরমুজ প্রণালি দ্রুত ব্যবসার জন্য উন্মুক্ত না করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

তার হুমকির মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপ, যা ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

ট্রাম্প তার পোস্টে বলেন, আলোচনা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি মনে করেন। তবে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, এ ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ—যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।

চাহিদার চেয়েও সরকারের বেশি প্রস্তুতি ও জ্বালানি মজুত রয়েছে: মন্ত্রী 

0

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে দেশবাসীকে আশ্বস্ত করে এ কথা জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় ও মজুত করার কারণেই মূলত বাজারে একটি কৃত্রিম চাপ তৈরি হচ্ছে।

জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ দূর করতে এ বিবৃতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জ্বালানি খাতের সঙ্গে আমাদের অর্থনীতি, স্থিতিশীলতা, দৈনন্দিন জীবন ও উৎপাদন ব্যবস্থা সামগ্রিকভাবে জড়িত। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি তেলের মজুত ও অগ্রিম প্রস্তুতির বিষয়টি দেশবাসীর সামনে উপস্থাপন করা জরুরি মনে করেছি।

আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ চাপের মুখে থাকার কথা জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছি। দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করা হয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে টুকু জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দিন (১৭ ফেব্রুয়ারি) সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন। আজ মজুত আছে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন। এই ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন ডিজেল বিক্রি হয়েছে। বিপুল সরবরাহের পরও মজুত বৃদ্ধি প্রমাণ করে, সরকার আগাম প্রস্তুতি ও ধারাবাহিক আমদানির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সুদৃঢ় রেখেছে।

পরিবহন, কৃষি ও শিল্প উৎপাদন সচল রাখতে ডিজেল, অকটেন ও পেট্রোলের মজুত আরও বাড়ানোর কথা জানান মন্ত্রী। তিনি বলেন, গত বছরের মার্চ মাসের চাহিদাকে ভিত্তি ধরে এবার ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রকৃত চাহিদা সে অনুপাতে বাড়েনি। জনমনে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা দেখা যাচ্ছে।

মন্ত্রী বলেন, গত বছর মার্চে ডিজেলের দৈনিক চাহিদা ছিল ১২ হাজার মেট্রিক টন, অকটেন ১ হাজার ২০০ এবং পেট্রোল ১ হাজার ৪০০ মেট্রিক টন। অথচ চলতি বছরের ১ থেকে ২৯ মার্চ পর্যন্ত অকটেন বিক্রি হয়েছে ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন (দৈনিক গড়ে ১ হাজার ২৫৮ মেট্রিক টন)। তেজগাঁওয়ের একটি পেট্রোল পাম্পের উদাহরণ দিয়ে তিনি জানান, সেখানে গত বছরের চেয়ে অকটেন বিক্রি প্রায় ৯৬ শতাংশ বেড়েছে।

মোট ব্যবহৃত জ্বালানির ৬৫ শতাংশই ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও বলেন, অকটেন (৬ দশমিক ৮ শতাংশ) ও পেট্রোলের (৬ দশমিক ৭৭ শতাংশ) জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন জ্বালানি ব্যবস্থাপনার সঠিক চিত্র নয়। প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের প্রবণতায় এই সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এ সংকট উত্তরণে ইতোমধ্যে ৩ হাজার ১৬৮টি অভিযান চালিয়ে ১৫৩টি মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি।

এপ্রিলে ৫০ হাজার টন অকটেন আমদানির উদ্যোগ এবং দেশীয় উৎস থেকে ৩০ হাজার মেট্রিক টন পাওয়ার কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের মজুতে আরও দুই মাসের চাহিদা অনায়াসে পূরণ হবে।

জ্বালানি খাতে সরকারের বিশাল ভর্তুকির চিত্র তুলে ধরে তিনি বলেন, মার্চ-জুন প্রান্তিকে ডিজেল ও অকটেনে ১৬ হাজার ৪৫ কোটি এবং এলএনজি আমদানিতে ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। বৈশ্বিক সংকটেও দেশের পরিবহন, শিক্ষা ও শিল্পকারখানা সচল রাখার চেষ্টার কথা তুলে ধরে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

সীমান্তে পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, সবাই মিলে সাশ্রয়ী ও সচেতন হলে এ পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ ব্যবহারে সংযত হওয়া এখন সময়ের দাবি। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। ব্যক্তি নয়, দেশ; অপচয় নয়, সাশ্রয়; বিভক্তি নয়, ঐক্য— সবার আগে বাংলাদেশ।

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

0
নির্বাচন ভবন
নির্বাচন ভবন

সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমান সরকার বাস্তবভিত্তিক উন্নয়নে কাজ করছে

0
সংসদ ভবন
সংসদ ভবন

রোববার (২৯ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে  সংসদ সদস্যরা বলেন জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার, যেখানে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতিতে লিপ্ত ছিল।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মাধ্যমে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ১৫ মার্চ রোববারের অধিবেশন শেষে সংসদ ১৩ দিনের জন্য মুলতবি করা হয় এবং ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা সমর্থন করেন হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

অন্যদিকে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য খন্দকার মোহাম্মদ আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩৭ হাজার পরিবারে কার্ড বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে সারা দেশের মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ইমামদের জন্য ভাতা বিতরণ করা হয়েছে এবং আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে।

চট্টগ্রাম-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন এবং এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

গত ১৭ বছরের আন্দোলনে জীবন উৎসর্গকারী দলীয় নেতাকর্মী ও জুলাই যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের ফলেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোচনায় আরও অংশ নেন নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান, নাটোর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল আজিজ এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালেক।

তফসিল ঘোষণা হল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের 

0
ঢাকা আইনজীবী সমিতি ভবন
ঢাকা আইনজীবী সমিতি ভবন

রোববার (২৯ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির মূল ভবন (৩ তলা) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রার্থী পরিচিত সভা ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

 

মুস্তাফিজ-ইমনরা ৫ রানের জরিমানা হজম করে হারলেন ম্যাচ 

0

রোববার (২৯ মার্চ) প্রথম ম্যাচে দল জিতলেও তার দল লাহোর কালান্দার্স হেরে যায় ৪ উইকেটে। অবশ্য এদিন শেষ মুহূর্তে ৫ রানের জরিমানা হজম করতে হয় লাহোরকে।

গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে লাহোরের দেয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় করাচি। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে এক উইকেট শিকার করেন মুস্তাফিজ। আর ১২ বলে ১২ রান করে আউট হন ইমন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি করাচির। মাত্র ১০ রানে দুই ওপেনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও সালমান আলি আগাকে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি।

এরপর ইনিংসের হাল ধরেন ওয়াসিম। তরুণ সাদ বেগ (১৯) এবং মঈন আলির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ রানের মাথায় সাদকে ফেরান মুস্তাফিজ। আর শেষ পর্যন্ত ৩৭ বলে ৩৮ রানের লড়াকু ইনিংস খেলে আবারও শাহিনের শিকার হন ওয়াসিম। একই ওভারে মঈন (১৮) আউট হলে করাচির স্কোর দাঁড়ায় ৮৮/৫। এরপর খুশদিল শাহ ও আজম খানের ৩২ রানের জুটি গড়ে ম্যাচে ফেরায় দলকে।

শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। তবে বলের অবস্থা পরিবর্তনের কারণে ফিল্ডিং দল লাহোরের ওপর ৫ রানের পেনাল্টি আরোপ করলে সমীকরণ নেমে আসে ৯ রানে।শেষ ওভার করতে গিয়ে হারিস রউফ প্রথম বলেই খুশদিলকে (১৩) ফিরিয়ে দিলেও, পরের ব্যাটার আব্বাস আফ্রিদি টানা চার ও ছক্কা হাঁকিয়ে দলকে নাটকীয় জয় এনে দেন। লাহোরের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শাহিন, ৪ ওভারে মাত্র ১৮ রানে নেন ৪ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লাহোর ২০ ওভারে ১২৮/৯ রান সংগ্রহ করে। আব্দুল্লাহ শফিক ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলে দলের সর্বোচ্চ রান করেন। এছাড়া সিকান্দার রাজা ১৯ রান এবং হাসিবুল্লাহ খান যোগ করেন ২৮ রান। করাচির হয়ে অ্যাডাম জাম্পা, মির হামজা ও মঈন নেন দুটি করে উইকেট।

তিন কর্মকর্তার পদায়ন হলও ডিএমপিতে,নাসিরুদ্দিন নতুন মুখপাত্র 

0
ডিএমপি সদরদপ্তর
ডিএমপি সদরদপ্তর

রোববার (২৯ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

ইরানের খারগ দ্বীপ ও জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

0
ইরানের খারগ দ্বীপ
ইরানের খারগ দ্বীপ

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

একে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। গত জানুয়ারিতে দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের বাসভবনে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী।

ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউইয়র্কে আটক রাখা হয়েছে। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন।

ইরান যুদ্ধ নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, “আপনি এটা কেন করছেন?” ওরা আসলেই বোকা।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেবো, কিংবা হয়তো নেবো না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে।’— তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’

খারগ দ্বীপে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প চটজলদি বলেন, ‘আমার মনে হয় না তাদের (ইরান) কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজে এটি নিয়ন্ত্রণে নিতে পারি।’

সূত্র: আল–জাজিরা