সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
26 C
Dhaka

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি মিলল নির্মাণাধীন ভবনে 

0
রাজধানীর পল্লবী থানা
রাজধানীর পল্লবী থানা

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।

পুলিশ জানায়, সোমবার রাতে পল্লবী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠন হওয়া ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, সোমবার রাতে সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে লুণ্ঠনকৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৮২১ চিকিৎসকের পদোন্নতি বঞ্চিত সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি।

এর আগে ৫ নম্বর ফটকের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সম্বলিত তাদের লিখিত আবেদনটি সে সময় গ্রহণও করেন প্রধানমন্ত্রী।

অবৈধ জ্বালানি তেলসহ খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় আটক ৪

0

মঙ্গলবার ((৩১ মার্চ) রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তেলসহ তাদেরকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক চারটি যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার ও চারজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে সর্বমোট ডিজেল ২৫৫০ (দুই হাজার পাঁচশত পঞ্চাশ) লিটার এবং অকটেন ২৪৫ (দুইশত পঁয়তাল্লিশ) লিটার, অর্থাৎ মোট ২৭৯৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন: মো. কামরুল ইসলাম (লঞ্জনিপাড়া, খিলক্ষেত), মোহাম্মদ ইসমাইল (নদ্দাপাড়া, দক্ষিণখান), মিরাজ (পূর্ব নামাপাড়া, খিলক্ষেত) ও জিতু খান (নোয়াপাড়া আমতলা, দক্ষিণখান)।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন, যার ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযান শেষে আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকার জানাল জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা

0
জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত)’ আলোকে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা ও অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা ও প্রতি লিটার কেরোসিনের দাম ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, জ্বালানি তেলের এই হার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই অপরিবর্তিত মূল্যহার এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে।

 

সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে সাপ্তাহিক ছুটি 

0

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে কমপক্ষে আটটি পদক্ষেপ আলোচনায় রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভায় ঠিক করা হবে কোন পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে।

তিনি বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে ৫৫ শতাংশ মানুষ একমত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয় সন্তানের মা হলেন 

0
অভিনেত্রী সোনম কাপুর
অভিনেত্রী সোনম কাপুর

রোববার (২৯ মার্চ) ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যা সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই তারকা জুটি এক পোস্টে জানিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে আপনাদের জানাতে পেরে আনন্দিত যে, ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। আমাদের পরিবার আরও বড় হলো, নতুন অতিথির আগমনে আমাদের জীবনে এক অপার সুখের আলো নেমে এসেছে।

এছাড়া এই জুটি জানিয়েছেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে স্বাগত জানাতে ভীষণ উচ্ছ্বসিত ভাইউ কাপুর আহুজা। এই ছোট্ট প্রাণ আমাদের ঘর আলোকিত করেছে আনন্দ আর ভালোবাসায়। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে সত্যিই ধন্য আমরা।

এদিকে প্রিয় তারকার এমন সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা শুরু হয়েছে মন্তব্যের ঘরে। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন। কারিনা কাপুর থেকে শুরু করে কাজল আগরওয়াল, দিয়া মির্জা, হুমা কুরেশি, অনুরাগ কাশ্যপ, বাণী কাপুর-সহ অনেকেই শুভ কামনা জানিয়েছেন।

এর আগে ২০২২ সালের ২০ আগস্ট মুম্বাইতে প্রথম সন্তানের জন্ম দেন সোনম কাপুর। প্রথম সন্তানের নাম ভাইউ কাপুর আহুজা। এর ক’বছর পর ২০২৫ সালের নভেম্বরেই দ্বিতীয় সন্তান আগমনের খবর জানান তারা। তখন বেবি বাম্পের ছবি শেয়ার করে লিখেছিলেন ‘মাদার’। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬-এর বসন্তেই আসতে যাচ্ছে নতুন অতিথি।

২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম-আনন্দ আহুজা। পাঞ্জাব রীত অনুযায়ী মুম্বাইতে বেশ আয়োজন করে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের মার্চে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা।

২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার হলো ২৬ দিনে

0

সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সর্বাধিক ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

অবৈধ মজুতের সঙ্গে জড়িতদের কাছ থেকে মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অবৈধ মজুত রোধে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

এর আগে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সরকার।

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারি রোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি জোরদার করার বিষয়টি উল্লেখযোগ্য।

এছাড়া, জ্বালানি তেলের কার্যকর তদারকি নিশ্চিত করতে সারা দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিমের সঙ্গে জনগণের যোগাযোগ সহজ করতে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরান অনুমোদন দিলো হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় 

0
হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

পরিকল্পনায় আরও বলা রয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশকেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষিদ্ধ করা হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন টোল ব্যবস্থা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, ওমানের সহযোগিতা নিয়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হয়। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমতে শুরু করেছে। যুদ্ধের মধ্যে তেহরান এটিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করায়, এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

ইরানের জলসীমা হরমুজ প্রণালি পর্যন্ত বিস্তৃত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর দেশটির উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের অন্যান্য দেশে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যা যুদ্ধের আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে এশিয়ার দেশগুলো জ্বালানি বিতরণ সীমিত করতে ও শিল্প উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানের কাছে দেনদরবার করছে। কারণ, উপসাগরীয় বেশির ভাগ দেশ থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটাই একমাত্র সমুদ্রপথ। যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরান পাঁচটি দাবির একটি হিসেবে হরমুজ প্রণালির ওপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে।

ইরানের পার্লামেন্ট সদস্য আলায়েদ্দিন বোরৌজারদি গত রোববার যুক্তরাজ্যভিত্তিক পার্সি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন, হরমুজ প্রণালি পেরোতে কিছু কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান।

বোরৌজারদি বলেন, এখন যেহেতু যুদ্ধের একটা খরচ আছে, তাই স্বাভাবিকভাবেই আমাদের এটা করতে হবে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি নিতে হবে।

 

আজ নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম 

0
জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মঙ্গলবার (৩১ মার্চ)নিয়মিত মাসিক সমন্বয় নীতির ধারাবাহিকতায় নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে, যাতে দেশের বাজার বাস্তবতার সঙ্গে বৈশ্বিক প্রবণতার একটি ভারসাম্য বজায় থাকে।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, চলমান পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে আজই জ্বালানি তেলের নতুন মূল্য চূড়ান্ত করা হবে। সরকারের এই পদক্ষেপকে জ্বালানি খাতে একটি নিয়মতান্ত্রিক ও পূর্বানুমেয় নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সহায়ক হতে পারে।

বর্তমান মজুত পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই। সরকারি ভাণ্ডারে ৩০ মার্চ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি এপ্রিল মাসের জন্য আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশের জ্বালানি ব্যবহারের কাঠামো তুলে ধরে মুখপাত্র জানান, মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। কৃষি সেচ ও গণপরিবহন খাতে এই জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় এর দাম ও সরবরাহ স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। অন্যদিকে, অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে কম হওয়ায় সেগুলোর ব্যবস্থাপনা কিছুটা সহজ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিকল্প কিছু পদক্ষেপও বিবেচনায় নিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগ নিয়ে নীতিগতভাবে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জ্বালানি ব্যবহারে একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি হতে পারে।

স্পেন আকাশসীমা বন্ধ করল মার্কিন বিমানের জন্য 

0
আকাশসীমা বন্ধ করল স্পেন
আকাশসীমা বন্ধ করল স্পেন

সোমবার(৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। এবার সেই অবস্থান আরও কঠোর করে, ইরান যুদ্ধ-সংশ্লিষ্ট মার্কিন সামরিক তৎপরতায় নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল দেশটি।

সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গারিটা রবেলস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটিই ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতির ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানা গেছে।

এ বিষয়ে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, একতরফাভাবে এবং ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ শুরু করা একটি যুদ্ধে সমর্থন না দেওয়ার স্প্যানিশ নীতিরই প্রতিফলন এই সিদ্ধান্ত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন। এদিকে, স্পেনের এমন অবস্থানের জেরে দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, স্পেনের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে ক্রমবর্ধমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা।