শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
27.3 C
Dhaka

আল ইত্তিহাদেই থাকছেন বেনজেমা

0

চলতি মৌসুমে আল ইত্তিহাদেই থাকছেন করিম বেনজেমা। যদিও বেশ জোড়ালো হয়ে উঠেছিল ২০২২ ব্যালন ডি’অর বিজয়ীর সৌদি প্রো লিগের ক্লাব ছাড়ার গুঞ্জন। সৌদি ক্লাবটির ঘনিষ্ঠ একটি সূত্র  ইএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে।

জানুয়ারির শুরুতে বেনজেমাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ধারণা করা হয়েছিল ছয় মাসেই সৌদি আরবের ক্যারিয়ার শেষে আবারো ইউরোপে ফিরতে যাচ্ছেন সাবেক এই রিয়াল তারকা।

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে এক্ষেত্রে ইউরোপের অনেক শীর্ষ ক্লাবই কাজে লাগাতে আগ্রহী ছিল। যদিও ফরাসি এই তারকা ভালভাবেই বুঝতে পেরেছিলেন আল ইত্তিহাদ কোনভাবেই তাকে ছাড়বে না।

চেলসি ও লিঁও বেনজেমাকে পেতে কাজ শুরু করেছিল বলে ইএসপিএন জানিয়েছে। যদিও শেষ পর্যন্ত আল ইত্তিহাদ বেনজেমাকে মধ্যপ্রাচ্য ছাড়ার অনুমতি দেয়নি। বরং তাকে সৌদি লিগের অন্য কোন ক্লাবে ধারে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

বেনজেমা সেই প্রস্তাবে সাড়া দেননি। এদিকে ৩৬ বছর বয়সী বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের তিন বছরের চুক্তি হয়েছে। গত গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে বেনজেমা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু প্রথম মৌসুমে তিনি আল ইত্তিহাদকে সন্তুষ্ট করতে পারেননি।

এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে আল ইত্তিহাদ। লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের থেকে ২৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে বেনজেমার দল। এ মৌসুমে ২৪ ম্যাচে ১৫ গোল করার পরও সৌদি গণমাধ্যমে সমলোচনার শিকার হয়েছেন বেনজেমা।

বিনা পারিশ্রমিকে শেখ রেহানার চরিত্রে মিষ্টি জান্নাত

0

বর্তমান প্রজন্মের ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। মাঝে কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও নতুন কাজ নিয়ে আবারও সরব হচ্ছেন। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় তিনি অভিনয় করবেন শেখ রেহানার চরিত্রে।

বৃহস্পরিবার (১ ফেব্রুয়ারি) বিনা পারিশ্রমিকে শেখ রেহানার চরিত্র রূপায়ণের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

সিনেমাটির ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামরণ হয়েছে। এরমধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার।

এ সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার জানান, ২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ‘সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয় গুণকে প্রাধান্য দিয়েছি।

মিষ্টি জান্নাত বলেন, আসলে দীর্ঘদিন নিজের পারিবারিক কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যার কারণে চলচ্চিত্র সময় দিতে পারিনি। এবার বেশ কিছু কাজ নিয়ে ফিরতে যাচ্ছি। যা মাঝে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমা অন্যতম। চলচ্চিত্রটিতে আমি অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।

এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এ ছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

প্রসঙ্গত, কিছুদিন আগে চলচ্চিত্রটিতে নায়িকা অপু বিশ্বাস ১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

কমছে কর্মঘণ্টা, সপ্তাহে ছুটি ৩ দিন!

0

ইউরোপের অধিকাংশ দেশই ভুগছে কর্মী সংকটে। নানা পদক্ষেপেও সমাধান মিলছে না। এজন্য নেয়া হয়েছে নতুন পদক্ষেপ। কমিয়ে আনা হয়েছে কর্মঘণ্টা। একইসঙ্গে ছুটিও বাড়িয়ে দেয়া হয়েছে। যার মাধ্যমে না কি মিলবে কর্মী সংকটের সমাধান!

বুধবার (৩১ জানুয়ারি) জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

উৎপাদনশীলতা ঠিক রেখে কর্মীদের ওপর চাপ কমানোসহ নানা বিষয়কে মাথায় রেখে বিভিন্ন কোম্পানি নানা পদক্ষেপ নেয়। প্রচলিত নিয়মকেও অনেক সময় পিছনে রেখেও নতুন ব্যবস্থা নেয়া হয়। যুগের সঙ্গে তাল মেলাতেও পরিবর্তন হয় চাকরির ক্ষেত্রে।

তবে জার্মানির এবারের গল্পটা একটু ভিন্ন। দীর্ঘ সময় ধরে তারা কর্মী সংকটে রয়েছে। এজন্য নানা পদক্ষেপ নেয়া হলেও তা তেমন ফলপ্রসূ হয়নি। ফলে দেশটিতে এবার নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটিতে এবার পরীক্ষামূলকভাবে কর্মীদের কাজের সময় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেশকিছু কোম্পানি এমন সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। এতে করে একদিকে উৎপাদনশীলতা বাড়বে, অন্যদিকে বেশি সংখ্যক কর্মীকে কাজে সম্পৃক্ত করা যাবে। আর তাতে করেই মিলবে সংকটের সমাধান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই দেশটির ৪৫টি কোম্পানি ও সংস্থা এ সিদ্ধান্ত চালু করছে।

ডয়েচে ভেলে জানিয়েছে, আগামী ছয় মাসের জন্য এসব কোম্পানি সপ্তাহে চার দিনের কর্মদিবসের সপ্তাহ চালু করতে যাচ্ছে। সময় কমিয়ে দিলেও কর্মীদের বেতনে এর কোনো প্রভাব পড়বে না। কর্মীদের প্রাপ্য বেতনের সবটাই প্রদান করবে কোম্পানি।

ফোর ডে উইক গ্লোবাল’র (৪ ডিডব্লিউজি) সঙ্গে উদ্যোগে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এন্ট্রারপ্রেনার। প্রতিষ্ঠানটি বলছে, সপ্তাহে চারদিনের কর্মদিবসের ফলে কর্মীদের উৎপাদনশীলতা বাড়বে। এতে করে দেশের কর্মী সংকট সমস্যার সমাধান হবে।

দেশটি এমনিতে পরিশ্রম ও দক্ষতার জন্য বিখ্যাত হলেও কয়েক বছর ধরে তাদের উৎপাদশীলতা কমে গেছে। উদ্যোগের পক্ষের লোকরা বলছেন, সপ্তাহে পাঁচ দিনের বদলে চার দিন কাজ করলে কর্মীরা বেশি চঞ্চল থাকেন। এর ফলে কাজে উৎপাদনশীলতা বাড়ে।

এ ছাড়া যারা পাঁচ দিন কাজে আগ্রহী না তারাও এর মাধ্যমে কর্মক্ষেত্রে যুক্ত হবেন। ফলে কর্মী সংকট অনেকটাই কমে আসবে।

কেমব্রিজ ও বোস্টনের গবেষকরা চার দিনের কর্মঘণ্টা নিয়ে যুক্তরাজ্যে প্রায় তিন হাজার কর্মীর ওপর গবেষণা চালিয়েছিলেন। এতে দেখা গেছে, এমন পদক্ষেপের কারণে ৪০ শতাংশ কর্মী কাজে কম চাপ অনুভব করছেন। এ ছাড়া কর্মীদের মাঝে চাকরি ছাড়ার প্রবণতাও প্রায় ৫৭ শতাংশ কমেছে।

গবেষণায় আরো দেখা গেছে, কর্মঘণ্টা কমানোর ফলে কর্মীদের অসুস্থতাজনিত ছুটি নেয়ার প্রবণতাও কমেছে। এতে অংশ নেয়া ৬১টি কোম্পানির মধ্যে ৫৬টি কর্মীর আয় বেড়েছে। অধিকাংশ কোম্পানিই পরীক্ষামূলক সময়ের পরও এ কার্যদিবস চালু রাখতেও আগ্রহ প্রকাশ করেছে।

রিজার্ভ নামলো ১৯ বিলিয়নের ঘরে

0

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে। বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে রিজার্ভের এ চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জানুয়ারি গ্রস রিজার্ভ ২৫ দশমিক ০৯ বিলিয়ন ডলারে এসেছে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত অনুযায়ী বিপিএম-৬ ম্যাথোডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫ দশমিক ১৫ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। অর্থাৎ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে রিজার্ভ কমেছে ১৯১ কোটি ডলার কমে গেছে।

২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসেবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের নিচে। প্রতি মাসে প্রায় ৬ বিলিয়ন ডলার করে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য।

সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে।

উল্লেখ্য, রেমিট্যান্স, রফতানি আয়, বিদেশি বিনিয়োগ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয়। আবার আমদানি ব্যয়, ঋণের সুদ বা কিস্তি পরিশোধ, বিদেশি কর্মীদের বেতন-ভাতা, পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনাসহ বিভিন্ন খাতে যে ব্যয় হয়, তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায়। এভাবে আয় ও ব্যয়ের পর যে ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যোগ হয়। আর খরচ বেশি হলে রিজার্ভ কমে যায়।

চতুর্থবারের মতো নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প

0

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া বলে পরিচিত ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চুক্তির মধ্যস্থতা করার উদ্যোগ নেওয়ার কারণে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন ক্লডিয়া টেনি নামে দেশটির রিপাবলিকান এক জনপ্রতিনিধি। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

গত মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান এমপি ক্লডিয়া টেনির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ বছর ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কার্যকর ভূমিকা নিয়েছিলেন। দশকের পর দশক ধরে আমলা, বিদেশি নীতি-সংক্রান্ত পেশাদাররা, আন্তর্জাতিক সংগঠনগুলো বার বার দাবি করছিল ইসরায়েল ও প্যালেস্টাইন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করা সম্ভব নয়। কিন্তু প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল, বাহরাইন, মরক্কো, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে উদ্যোগ নেন। তিনি দেখিয়েছিলেন কীভাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়।

মূলত আব্রাহাম চুক্তির জন্যই তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হচ্ছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই চুক্তি হয়েছিল।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গেছে, রিপাবলিকান জনপ্রতিনিধি ক্লডিয়া টেনির দাবি, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত দুর্বল নেতৃত্ব দিচ্ছেন। এই দুর্বল নেতৃত্ব আমেরিকার সামনে আতঙ্কের ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

টেনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পেরে নিজে সম্মানিত বোধ করছি। সেইসঙ্গে মনে করছি এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনি।

তবে এবারই প্রথম নয়, আব্রাহাম চুক্তির জন্য ট্রাম্প এর আগেও মনোনীত হয়েছিলেন। এর আগে ২০২০ সালে নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য খ্রীসটান টাইব্রিং জেড্ডে এই পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিলেন। তার যুক্তি ছিলো ট্রাম্প ইসরায়েল ও সংযুক্ত আরব আমির-শাহীর মধ্যে শান্তি রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন।

জনগণ নির্বাচনে সাড়া দিয়ে বিএনপিকে লালকার্ড দেখিয়েছে: নানক

0

পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ব‌লে‌ছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের চক্রান্ত করে দেশবিরোধী কাজ করেছে। তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে জনগণ সাড়া দিয়ে বিএনপিকে লালকার্ড দেখিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

নানক বলেন, বিএনপি-জামায়াত যতই দেশবিরোধী ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ।

শুরুর আগেই ভরে গেছে ইজতেমা মাঠ

0

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি)। তবে এর একদিন আগেই ভরে গেছে ইজতেমার মাঠ। সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে তুরাগ তীরে। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে দেশের নানা প্রান্ত থেকে আসছেন তারা। নিজ নিজ আমিরের তত্ত্বাবধানে অবস্থান নিয়েছেন ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায়। আগত মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, মুসল্লিরা গতকাল থেকেই আসতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়ক, মহাসড়কে দেখা গেছে ইজতেমায় আগত মুসল্লিদের ঢল।

১০৫টি খিত্তায় বিভক্ত ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। মুসল্লিদের সুযোগ-সুবিধায় পানি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট ও পয়ঃনিষ্কাশনসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও মুসল্লিদের চিকিৎসায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

মুসল্লিরা বলছেন, ইজতেমার সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। মহান আল্লাহকে রাজি-খুশি করে পরকালে যেন শান্তি পেতে পারেন এই নিয়তে তারা ইজতেমায় এসেছেন।

শীতের প্রকোপের মধ্যে গতকাল রাতে এক পসলা বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ইজতেমায় আসা মুসল্লিদের। বিশেষ করে ময়দানের পূর্ব পাশে ও মহাসড়কে পাশে অবস্থান নেওয়া মুসল্লিরা বেশি বিপাকে পড়েন।

মুসল্লিরা বলছেন, গতকাল রাতে প্রায় আধ ঘণ্টা বৃষ্টিপাতে তাদের অনেকের জামা কাপড় ভিজে গেছে। পরে পলিথিন টাঙিয়ে বৃষ্টি থেকে তাদের মালপত্র রক্ষা করেন।

এদিকে মূল ময়দানে জায়গা না পেয়ে ইজতে মাঠের প্রবেশপথের দুই পাশে অবস্থান নিয়েছেন অনেকে। কেউ কেউ কামারপাড়া সড়কে অবস্থান করছেন।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, দেশ-বিদেশের লাখো মুসলিম জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদের তীর। ইতোমধ্যে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। জিকির-আসকারে সময় পার করছেন মুসল্লিরা। তাদের ধর্মীয় কাজে মনোনিবিষ্ট করতে ও ময়দানে উপস্থিত মুসল্লিদের জমিয়ে রাখতে মুরব্বিরা বৃহস্পতিবার বাদ ফজর থেকে প্রাথমিক বয়ান দিচ্ছেন। আজ বাদ ফজর দিল্লির মাওলানা আহমদ লাট বয়ান করেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. মাহফুজ জানান, বিশ্ব ইজতেমার মূল পর্ব শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। তারা নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান করছেন।

লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। বাস, ট্রাক, ট্রেন ও হেঁটে টুপি-পাঞ্জাবি পরিহিত মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে আসছেন। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা বলছেন, বিশ্ব ইজতেমার প্রথম দিন দেশের বৃহত্তম জুমার নামাজ হবে। দুপুর দেড়টার দিকে কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের এই জুমার নামাজে ইমামতি করবেন। বৃহত্তম জুমার এই নামাজে অংশ নিতে প্রতি ইজতেমায় তবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিতে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতেও কাতারবদ্ধ হয়ে জুমার নামাজে অংশ নেবেন মুসল্লিরা। ময়দানের পশ্চিমে তুরাগ নদের পূর্ব পাশে নামাজের মিম্বর এবং উত্তর-পশ্চিম পাশে বিদেশি মুসল্লিদের কামড়ার পাশে বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। নামাজের মিম্বর থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম এবং বয়ানের মঞ্চে বয়ানকারী অবস্থান করেন। বয়ান মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

প্রায় এক বর্গকিলোমিটার আয়তনের মাঠটিতে বাঁশের খুঁটির ওপর ছাউনির মধ্যে মুসল্লিদের বয়ান শোনার জন্য লাগানো হয়েছে বিশেষ ছাতা মাইক। লাগানো হয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি। দেশীয় তবলিগের মুসল্লিদের জন্য জেলাওয়ারি আলাদা খিত্তায় ভাগ করা হয়েছে।

বিদেশি তবলিগ অনুসারী মুসল্লিদের জন্য মাঠের উত্তর-পশ্চিম কোণে আধুনিক সুবিধাসংবলিত আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, তাবলিগ জামাতের নিজেদের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এখন যারা মাঠে আছেন বা আসছেন তারা সবাই আলেম-উলামাপন্থী, যাদেরকে গণমাধ্যমে মাওলানা জুবায়েরপন্থী বলে অভিহিত করা হয়। ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইজতেমা। এরপর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ফেব্রুয়ারির ৯, ১০ ও ১১ তারিখে।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

0

ঠান্ডাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন অভিনেতা জাহিদ হাসান। তাঁকে ২৯ জানুয়ারি বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘শীতের সময় জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়।

জানা গেছে, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।

পরে গত ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালো জান্তা সরকার

0

আবারও মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক সরকার। ফলে অভ্যুত্থানের পর জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের দেয়া নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও বিলম্ব হতে পারে।

বুধবার (৩১ জানুয়ারি) দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নেয়। তবে বিলম্বে হলেও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিয়ানমার জান্তা এক বিবৃতিতে বলেছে, মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য জরুরি অবস্থা জারি রাখতে হবে।

দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতার মোকাবিলার অজুহাত দিয়ে বিভিন্ন সময় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জান্তা সরকার। বিলম্ব হলেও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে জান্তা সরকার বলেছে, নির্বাচন হবে।

যদিও ২০০৮ সালের মিয়ানমারের সামরিক খসড়া সংবিধান অনুসারে, জরুরি অবস্থা তুলে নেওয়ার ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে।

একটি স্থানীয় পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, সামরিক বাহিনীর দমন অভিযানে চার হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ কঠোরভাবে দমন করে জান্তা।

 হয়। সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ হয় চলচ্চিত্র উৎসবটির সমাপনী দিন।

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র সার্বক্ষণিক চলছে: তথ্য প্রতিমন্ত্রী

0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র সার্বক্ষণিক চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে অনেক জায়গায় আছে। তারা ঘাপটি মেরে থাকে, লুকিয়ে থাকে। সুযোগ পেলেই মাথাচাড়া দেয়। আবারও মুক্তিযুদ্ধের চেতনার অন্তরাত্বায় তারা আঘাত করতে চায়। তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ৩১ জানুয়ারি মিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে এ দেশকে আমরা হানাদার মুক্ত করতে পারতাম না। বাংলাদেশ স্বাধীন না হলে এখনো আমাদের দাসত্ব করতে হতো এবং আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম সেটা আমরা কল্পনাও করতে পারিনা।

প্রতিমন্ত্রী বলেন, এদেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প বলতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে এত সহজে এ দেশ, এ স্বাধীনতা আমরা পাইনি। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কিছুর পর আমরা এ দেশ পেয়েছি। এ অনুধাবন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এদেশের স্বাধীনতাকে এত সহজে অন্য কারো হাতে হরণ করতে দেবো না।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়। তারপর যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার বিপরীত দিকে দেশকে পরিচালনা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবার দেশের দখল নিয়েছিল মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, এ যুগেও আমাদের একেক জনের মুক্তিযোদ্ধা হিসাবে তৈরি হতে হবে। যে কোন পরিস্থিতিতে, যে কোন বাস্তবতায় দেশের শত্রুর বিপক্ষে যাতে শক্তভাবে আমরা দাঁড়াতে পারি, দেশের স্বাধীনতার পক্ষে, অগ্রগতির পক্ষে শক্তভাবে যাতে আমরা দাঁড়াতে পারি সে প্রত্যয় ও প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব না থাকলে অনেকের ষড়যন্ত্র-চক্রান্তে এ দেশের শান্তি বিনষ্ট হতো। তার কারণেই আমরা সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশের শান্তি বজায় রাখতে পেরেছি।

মিরপুর শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল।

এছাড়াও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।