বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
32 C
Dhaka

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এক শুভেচ্ছা বার্তায় জাপানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন, ভারত, ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, ব্রুনাই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন ও মরক্কোসহ অনেক দেশ।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন। এছাড়াও জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এর আগে, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ এবং প্রতিবারই প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ফলে টানা পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন আওয়ামী লীগ সভাপতি।

টিসিবির জন্য কেনা হচ্ছে তেল ও মসুর ডাল

0

টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকার রাইস ব্রাণ অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রাণ অয়েল এবং ২০ হাজার টন মসুর ডাল রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ কোটি ২০ লাখ লিটার (+৫%) রাইস ব্রান তেল ক্রয় করার প্রস্তাব অনুমোদন দিয়েছে। টিসিবি কর্তৃক ৩টি লটে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের জন্য স্থানীয় ৩টি প্রতিষ্ঠান (১) মজুমদার প্রোডাক্টস লি. (২) মজুমদার ব্রান অয়েল মিলস লি. এবং (৩) আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠান ৩টি দরপ্রস্তাব দাখিল করে।

টিইসি কর্তৃক দরপ্রস্তাব ৩টি পরীক্ষান্তে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত (১) মজুমদার প্রোডাক্টস লি. (২) মজুমদার ব্রান অয়েল মিলস লি. এবং (৩) আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি.-এর কাছ থেকে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল ১৮৯ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

অর্থ মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার (+৫%) মে. টন মসুর ডাল ক্রয় করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র ১টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান উমা এক্সপো প্রা. লিমিটেড, ভারত -এর কাছ থেকে ১০ হাজার মে. টন মসুর ডাল প্রতি কেজি ১০১.১৩ টাকা হিসেবে সর্বমোট ৯৬ কোটি ১৪ লাখ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার (+৫%) মে. টন মসুর ডাল ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মে. টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপ্রস্তাব জমা পড়ে। ২টি দরপ্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান (১) রায় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড, বগুড়া; এবং (২) নাবিল নাবা ফুডস লিমিটেড, ঢাকা-এর কাছ থেকে ১০ হাজার টন মসুর ডাল প্রতি কেজি ১০৫.৪৫ টাকা হিসেবে সর্বমোট ১০৫ কোটি ৪৫ লাখ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন : ইসি

0

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরুর আশা করছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, এসএসসি পরীক্ষা ও রোজার বিষয়টি চিন্তা করে এবার এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন শেষ করতে চাই।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, উপজেলা নির্বাচন করার সময় যেটা, সে সময়টা চলে এসেছে। সামনে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এরপর রোজা। রোজার মধ্যে তো নির্বাচন করা সম্ভব না। ঈদের পরপরই যাতে নির্বাচন হয় সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে শেষ করবো।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যালটেও হতে পারে আবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হতে পারে। আবার ব্যালট-ইভিএম দুটোর সমন্বয় থাকতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ইভিএম কী পরিমাণ ব্যবহারযোগ্য সে হিসাব এখনও পাইনি। এটা পেলে হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারবো।

রোজার শেষের দিকে তফসিল হতে পারে জানিয়ে ইসি আলমগীর বলেন, ঈদের কিছুদিন আগে তফসিল হতে পারে। আর নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন ঈদের পরে হবে।

ক্ষমতাসীন দল দলীয় প্রতীকে মনোনয়ন দেবে কি না জানতে চাইলে মো. আলমগীর বলেন, কোনো রাজনৈতিক দল যদি মনে করে দলীয় প্রতীকে মনোনয়ন দেবে না, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, তারা নিতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই, সমস্যাও নেই। আইন অনুযায়ী দুইভাবে মনোনয়ন দেয়ার নিয়ম আছে। রাজনৈতিক দলের মনোনয়ন বা স্বতন্ত্র নিয়ে।

নির্বাচন কমিশনার বলেন, স্বতন্ত্র হিসেবে যদি কেউ উপজেলা পরিষদে ভোট কর‍তে চান, উনি যদি ইতোপূর্বে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে না থাকেন তাহলে ওনাকে ২৫০ জন ভোটারের সমর্থন রয়েছে এই মর্মে কাগজপত্র জমা দিতে হবে। যদি আগে নির্বাচিত হয়ে থাকেন তাহলে ওনার ২৫০ জনের স্বাক্ষর লাগবে না।

দলীয় প্রতীকে ভোট সহজ নাকি প্রতীকে সহজ—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য প্রতীক থাকলেও যে অবস্থা, না থাকলেও একই অবস্থা। কমিশনের আলাদা কোনো দায়-দায়িত্ব নেই। এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই।

সরকারি দলের হুইপ হচ্ছেন মাশরাফি

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

উল্লেখ্য, চিফ হুইপ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। তার সঙ্গে সংসদ সদস্যদের মধ্য থেকে আরও কয়েকজন হুইপ থাকেন। তাদের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা, নিজ দলের এমপিদের সংসদে নিয়মিত হাজির করার ব্যবস্থা করা, সংসদে কোনও বিল উঠলে দলীয় সব সদস্য যেন দলের পক্ষে ভোট দেন তা নিশ্চিত করা ইত্যাদি। চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন, আর হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান।

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ।তাতে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সামনে হয়ে দাঁড়িয়েছে ডু অর ডাই। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।বাংলাদেশ সময় বেলা দুইটায় ম্যাচটি শুরু হবে।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে ৮৪ রানে হারলেও আয়ারল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তারা। সুপার সিক্সে যেতে হলে এই ম্যাচে রাব্বিদের জয় পাওয়াটা খুব জরুরি।

খুশির খরব হলো, বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আয়ারল্যান্ড যুবাদের। আগের সাতবারের মুখোমুখি সব কয়বারই জিতেছে বাংলাদেশ। যদিও ১৪ বছর ধরে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়নি। সবশেষ ২০১০ সালে নেপিয়ারে খেলেছিল তারা। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৯৫ রানের বিশাল ব্যবধানে।

বাংলাদেশ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, রাফি উজ্জামান রাফি ও মারুফ মৃধা।

শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় পেত্র ফিয়ালা বলেন, চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং আমি বিশ্বাস করি আমরা আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।

তিনি শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার (শেখ হাসিনা) দাবিকৃত কাজের সর্বাত্মক সাফল্য কামনা করেন পেত্র ফিয়ালা।

সূত্র : বাসস

তীব্র শীতে কাঁপছে ঢাকা, তাপমাত্রা সর্বনিম্ন

0

গ্রামাঞ্চলের মতো রাজধানীতেও ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। দেশের অন্যান্যা জেলার মতো আজ সোমবার সকাল থেকেই কুয়াশায় মোড়ানো রাজধানী। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছে বেশিরভাগ চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

এছাড়া দিনমজুররা হয়ে পড়েছে অসহায়। কাজে বের হতে না পেরে দিন চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য।

একদিনের মধ্যে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। ঢাকায় কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। ফলে সকালে অফিসে যাওয়ার পথে বেগ পেতে হয়েছে সিংহভাগ চাকরিজীবীদের। যানবাহন পেতে যেমন কষ্ট হচ্ছে তাদের, তেমনি এতো শীতে দুরূহ হয়ে পড়েছে তাদের পক্ষে অফিস-আদালত করা।

মৃদু শৈত্যপ্রবাহের কারণে দেশের অনেক জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে। তবে ঢাকায় এর ব্যতিক্রম। ফলে সাতসকালে স্কুলমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে অভিভাবকদের।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এ নগরীর। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেই জানিয়ে রেখেছিল তাপমাত্রা কমবে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়বে।

গতকাল দেশের ছয় জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল। আজ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এবং সেই সঙ্গে টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছীতে।

দেশজুড়েই, আগামী এক সপ্তাহ মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এমন ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, ঘন কুয়াশার কারণে ফেরি ও নৌযান চলাচলও ব্যাহত হয়েছে।

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : মঈন খান

0

গত ৭ তারিখের নির্বাচন জনগণ ও বহির্বিশ্ব প্রত্যাখ্যান করায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রবিবার (২১ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, এ সরকার যদি মনে করে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে তাহলে এটা তাদের ভুল। কারণ, ৭ জানুয়ারির নির্বাচনে সরকার চরমভাবে পরাজিত হয়েছে। দেশের মানুষ ও বহির্বিশ্ব নির্বাচন প্রত্যাখ্যান করেছে। মিথ্যাচার দিয়ে দেশের নেতা হওয়া যায় না, দেশও চালানো যায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে রূপান্তরিত করে, আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জিয়াউর রহমান দেশে উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি খুবই সাধারণ জীবন কাটিয়েছেন। রাজকীয় খাবার ফিরিয়ে দিয়ে ভাত-ডাল চেয়ে খেয়েছেন। বাংলাদেশের মানুষ কখনোই জিয়াউর রহমানকে ভুলতে পারবে না।

তিনি দাবি করে বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত কেউ জিয়াউর রহমানের নাম শোনেননি? এমন লোক বাংলাদেশ নেই। তিনি কৃষিতে বিপ্লব এনেছিলেন। তার আমলে চাল-ডাল-পেঁয়াজের দাম কখনো মানুষের নাগালের বাইরে যায়নি। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তিনি দ্রব্যমূল্য স্বাভাবিক রেখেছিলেন।

দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

0
অনলাইন ডেস্ক । জনতা মেইল
অনলাইন ডেস্ক । জনতা মেইল

আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

রবিবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অশোক কুমার দেবনাথ জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা সদর পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

পৌরসভাগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইসির এ অতিরিক্ত সচিব।

এর আগে আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।

প্রবাসীরা বন্ধু হিসেবে দেশের পাশে থাকে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

0

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভুমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীরা সব সময় বন্ধু হিসেবে দেশের পাশে থেকেছেন। দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে।

রবিবার (২১ জানুয়ারি) ঢাকার তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক অভিবাসী দিবস—২০২৩ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভিবাসী কর্মীদের প্রেরিত অর্থের উপর প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিক। প্রবাসীদের যাতায়াতে বিমানবন্দরে সদাচরণ ও নিরাপত্তা প্রদানসহ তাদের মর্যাদা সমুন্নত রাখা উচিৎ। প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে কোন দেশে কি ধরণের কর্মীর দরকার সে অনুযায়ী দক্ষ কর্মী প্রেরণের উপর জোর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না হলে বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেত। অভিবাসী শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। আমরা এখনো পর্যন্ত অভিবাসী কর্মীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারিনি। অভিযোগ রয়েছে বিদেশে বাংলাদেশী দূতাবাসগুলো থেকে তারা কাঙ্খিত সেবা পাচ্ছে না। অথচ আমাদের অভিবাসী কর্মীরা তাদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ দেশে প্রেরণ করে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি প্রদানে সরকারকে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শুভময় দত্ত, সিমস্ প্রজেক্ট— হেলভেটাস বাংলাদেশ এর প্রকল্প পরিচালক মো. আবুল বাসার ও ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক অধ্যাপক আবু মুহাম্মদ রইস।

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে নগদ ১ লক্ষ ও ৭৫ হাজার ও শ্রেষ্ঠ বক্তাকে ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।