বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
30.4 C
Dhaka

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ১১ দেশের ৮০ প্রতিনিধি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১১টি দেশের ৮০ জন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে আগামী কয়েকদিনে বাড়তে পারে পর্যবেক্ষকের সংখ্যা।

এছাড়া আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের খবর সংগ্রহের জন্য বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীর বাংলাদেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবার প্রায় ১৫০ বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। ওই আবেদনে সাড়া দিয়ে এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, মরিশাসসহ ১১টি দেশের প্রায় ৮০ জন নির্বাচনী পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। বাংলাদেশে যেসব বিদেশি পর্যবেক্ষক আসছেন এদের একটি অংশ আমন্ত্রিত এবং বাকিরা নিজেদের উদ্যোগে আসছেন।

সূত্র জানায়, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকেরা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে ভারত, রাশিয়া, মরিশাস, শ্রীলংকার নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবেন।

সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), কমনওয়েলথ, ইসলামী সহযোগিতা সংস্থা, আরব পার্লামেন্ট এবং আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।

সূত্র আরও জানায়, নির্বাচন কমিশনের আমন্ত্রণে যে সব বিদেশি পর্যবেক্ষণে আসবেন তাদের বাংলাদেশে থাকার সময় থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ বাংলাদেশ বহন করবে। আর যারা নিজেদের উদ্যোগে আসবেন তাদের নিজেদেরই পুরো খরচ বহন করতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সব মিলিয়ে ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন। এদের মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক। আবেদনকৃত বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে চিঠি পাঠিয়েছিল সরকার।

রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ 

0

রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) একটি ১০ কাঠার প্লট পেয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। রাজউকের পূর্বাচল নিউটাউন প্রজেক্টে এই প্লট বরাদ্দ পেয়েছেন তিনি।

রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

রাজউক সূত্র আরও নিশ্চিত করেছে, গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠান।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেয়ার মতো আর কোনও জায়গা নেই।’

তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না শুভ। তার ভাষায়, ‘মধ্যে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। কিন্তু সেটা রাজউকের প্লট বরাদ্দ বা এমন কিছু নয়। যদি প্লট বরাদ্দ পেয়ে থাকি, তখন আমি নিজেই সবাইকে জানাব। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’

এদিকে শুভর পাশাপাশি প্লট পেয়েছেন প্রযোজক লিটন হায়দার। তার নামে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ করা হয়েছে। ‘চিরঞ্জীব মুজিব’সহ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন তিনি।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তান। সিনেমার সঙ্গেও জড়িত। সেই হিসেবে প্লটের জন্য আবেদন করেছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের সিদ্ধান্ত এসেছে।’

মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় আছে। আমরা ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। ২০০৮ সালের নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ৮ হাজারের ওপরে ডিজিটাল সেন্টার আজকে আমাদের দেশের মানুষকে সেবা দিচ্ছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, মাথা নত করব না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমরা জয়ী হই। আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর এই বিএনপি বড় বড় কথা বলে, লম্পঝম্প করে, তারা পেয়েছিল মাত্র ৩০টি সিট। যে কারণে তারা ২০১৪ তে নির্বাচন করেনি। ২০১৮ তে নির্বাচনে প্রার্থী বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য করে নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় শুধু অংক আর উর্দুতে পাস করেছেন, তাই ফেয়ারে পাকিস্তান বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা ভোট পেলে আমি ক্ষমতায় আসতে পারবো। দেশে-বিদেশে অনেক চক্রান্ত আছে। সব মোকাবিলা করতে হবে। ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। আর আ.লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। ১৯৮১ সালে দেশে ফিরে দেশ গড়তে নামি আমি।

জনসভায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা , রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।

জনসভায় সভাপতিত্ব করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী শামীম হক।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ।

সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক।

নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।

নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি।

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামীকাল ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে ‍উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

আগামীকাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী।

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে।

সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।

সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সমতলে সীমান্তবর্তী ৪৫ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে; এছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ৪টি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ বিমান বাহিনী দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমনন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

 

সাকিবকে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী।

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় এ কথা বলেন শেখ হাসিনা।

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসানকে। সে বলেছে বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি বক্তৃতা দেওয়ার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবার ইলেকশনেও ছক্কা মেরে দিও।

জনসভায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষ করে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।

ইতিহাস গড়ে দেশে ফিরছেন টাইগাররা।

0
খেলাধুলা ডেস্ক । জনতা মেইল
খেলাধুলা ডেস্ক । জনতা মেইল

সোমবার (১ জানুয়ারি) ঐতিহাসিক সিরিজ শেষ করে রাতে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল স্বাগতিকরা। এরপর তাসমান পাড়ের দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা। সেখানে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে দেয় বাংলাদেশ দল।

প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে রূপকথার মতো এক জয় পায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ব্ল্যাক ক্যাপসদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় শরীফুল-তানজিম সাকিবরা। ৮ উইকেটের জয়ে প্রথমবার স্বাগতিক নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কৃতিত্ব গড়ে বাংলাদেশ।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডের ভেন্যু নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় টাইগাররা। কিউইদের ১৩৫ রানের জবাবে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়। এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরছে বাংলাদেশ দল।

বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা 

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

 বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে আসছিলো। এরপর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় আরও তিন দিন একই কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘স্বাধীন বাংলাদেশের জনগণ এখন নিজ দেশেই পরাধীন। সরকার অবৈধ ক্ষমতালিপ্সার খায়েশ মেটাতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব ধুলায় মিশিয়ে দিয়ে এখন বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে।’

বিএনপির ৬ নেতা বহিষ্কার

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

বহিষ্কৃত ছয় নেতা হলেন নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোমিনুর রহমান, সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি কছির আলী, ঢাকার দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল, ফরিদপুরের সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী। এ ছাড়া ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদকেও সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কিছু বলা হয়নি।

৭ জানুয়ারি ফাইনাল খেলা: ওবায়দুল কাদের

0

আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, লুটপাট, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। সাম্প্রদায়িকতা ও অবরোধের বিরুদ্ধে খেলা হবে। খেলতে হবে একসঙ্গে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে? হবে খেলা? বিএনপি কোথায়? মাঠে আছে? পালিয়ে গেছে। লালকার্ড খেয়ে বাদ। ফাউল করে লালকার্ড খেয়েছে। ২৮ তারিখেই বাদ হয়ে গেছে। ২৮ তারিখে গভীর খাদে পড়ে গেছে বিএনপি। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। সেদিন এদের চিরতরে লালকার্ড দিয়ে বিদায় জানাতে হবে।

তিনি বলেন, ৭ তারিখে জিতবে কারা? শেখ হাসিনার কর্মীরা। ৭ তারিখ ফাইনাল খেলা।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজায় যখন গণহত্যা চলে, এদেশের ইসলামপন্থিদের কোনো মিছিল দেখলাম না। বিএনপির কোনো মিছিল দেখলাম।

বিএনপির মহাসচিব ও তারেকের কথোপকথনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ফখরুল বলেন- ফিলিস্তিনের পক্ষে সোচ্চার বক্তব্য রেখে আওয়ামী লীগ সভাপতি মাঠ নিয়ে নিলো। জবাবে তারেক বলে, রাখো আমার দরকার আমেরিকা-ইউক্রেন। তোমার ফিলিস্তিন রাখো।

এদিন সোয়া ৩টায় কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ সভায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় স্লোগান স্লোগানে আওয়ামী লীগ সভাপতিকে স্বাগত জানান নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে স্লোগানের জবাব দেন তিনি। পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজালুর রহমান পৃথকভাবে আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ঢাকার আসনগুলোর দলীয় সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন। এছাড়া অংশ নেন আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, সকাল থেকে উৎসবের আমেজে ঢাক ঢোল পিটিয়ে গান বাজিয়ে সভায়স্থলে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মীর। জনসভা উপলক্ষে সোমবার সকাল ১১টার পর থেকেই কলাবাগান মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।