বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.5 C
Dhaka

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের আবেদন

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান এবং সেনা সদস্যদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করতে তৃণমূল বিএনপি ইসিতে আবেদন করেছে। সেই সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে সিইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময়ের আবেদন করেছে দলটি।

সোমবার (২৫ ডিসেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের সই করা চিঠিতে এ আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল মাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা। ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত ছিল এবং ভোটকেন্দ্রে অবস্থান নেয়নি। ফলে ভোটকেন্দ্রের ভেতরের জালিয়াতি এবং জোরপূর্বক ভোট ছিনিয়ে নেয়াসহ কেন্দ্র দখলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সেনাবাহিনী কোনো আইনগত অধিকার পায়নি।

এমতাবস্থায় সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করার লক্ষ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানসহ ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশিকা জারি হওয়া আবশ্যক বলেও দাবি করে তৃণমূল বিএনপি।

তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ ডিসেম্বর। এদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। আর আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

facebook sharing button

কেন্দ্রে ভোটার আনতে কাউন্সিলরদের সহায়তা চেয়েছে ডিএমপি

0
কেন্দ্রে ভোটার আনতে কাউন্সিলরদের সহায়তা চেয়েছে ডিএমপি। ছবি: সংগৃহীত
কেন্দ্রে ভোটার আনতে কাউন্সিলরদের সহায়তা চেয়েছে ডিএমপি। ছবি: সংগৃহীত

সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে দুই সিটির কাউন্সিলরদের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ভোটার আনা ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সভায় নির্বাচনে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ভোটারদের কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ মনে করছে ডিএমপি। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরা ভোটারদের কেন্দ্রে আনার কাজ করবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন পুলিশ সদস্যরা। ভোটারদের ভোট দিতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আলোচনা হয়।

সভায় আরও যেসব বিষয়ে আলোচনা হয়

১। এলাকা ভিত্তিক অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য প্রদান।

২। মাদক কারবারি ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সম্পর্কে তথ্য প্রদান।

৩। ছিনতাইকারী ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সম্পর্কে তথ্য প্রদান।

৪। ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের সম্পর্কে তথ্য প্রদান

৫। এলাকা ভিত্তিক নাশকতাকারী, অগ্নি সংযোগকারীদের বিষয়ে তথ্য প্রদান।

৬। ভরঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদান।

৭। কিশোর অপরাধ প্রতিরোধে সহায়তা করা।

৮। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।

৯। থানায় ভাড়াটিয়াদের তথ্য প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করা। ছাত্রাবাস, মেস, আবাসিত হোটেল প্রভৃতিতে অবস্থানরত সন্দেহভাজনদের ব্যাপারে তথ্য প্রদান।

১০। অপরাধপ্রবণ এলাকায় স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে পাহারার ব্যবস্থা করা।

১১। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

১২। আইন মান্যতায় সংস্কৃতিকে উৎসাহিত করা।

১৩। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন করতে জনগনকে উৎসাহিত করা।

১৪। বিট পুলিশিং কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করা।

১৫। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করা।

১৬। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যাতে অবাধে ভোট প্রদান করতে পারে সে পরিবেশ তৈরিতে সহায়তা করা।

১৭। ঢাকা মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে।

১৮। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও গুজব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধির ও পুলিশের।

কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড রয়েছে। সেখানে ১৭২ জন কাউন্সিলর রয়েছে। আজ কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার কোন এলাকায় সমস্যা আছে সেটি আমাদের অবহিত করেছেন তারা।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে।

হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত ও ভোটদানে বাধা প্রদান কার্যক্রম যাতে কেউ না করতে পারে সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছে এবং আগামী দিনে সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা বদ্ধ পরিকর।

ঢাকা মহানগরীতে যেসব ফুটপাত ও রাস্তা দখল রয়েছে সেগুলো পুলিশ ও কাউন্সিলর একসঙ্গে হয়ে কাজ করবে জানিয়ে তিনি বলেন, পুলিশ তাদের তুলে দিতে পারে, কিন্তু পুনর্বাসনের বিষয়টিও এর সঙ্গে জড়িত। সুতরাং বিকল্প কোনো ভ্যানুতে দেখে-শুনে করতে পারে সে লক্ষ্যে আলাপ-আলোচনা হয়েছে। প্রতি ওয়ার্ডে থানার ইনচার্জ ও ডেপুটি কমিশনার ও কাউন্সিলদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তীতে এর সমাধান করা হবে বলেও উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

ভোটের আগে কূটনীতিকদের সঙ্গে বসছে ইসি

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে আগামী ৪ জানুয়ারি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

রাজধানীর একটি হোটেলে আগামী ৪ জানুয়ারি বৃহস্পতিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শরিফুল আলম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।

সাকিব আল হাসানকে সতর্ক করলো ইসি

0
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাগুরা-১আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামরাখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনায় যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

অপরদিকে খুলনা-৬ আসনের বি এন এম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ দিল নির্বাচন কমিশন

0
নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

সোমবার (২৫ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে চাঁদপুরের মতলব (উত্তর) ও মাদারীপুরের ডাসার থানার ওসি এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

২২ দিনে ১৫৭ কোটি ডলার রেমিট্যান্স

0
২২ দিনে ১৫৭ কোটি ডলার রেমিট্যান্স
ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত নভেম্বরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ২৯ লাখ (দৈনিক ৬ কোটি ২২ লাখ) মার্কিন ডলার। অক্টোবরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭১ লাখ (দৈনিক ৬ কোটি ১৭ লাখ) মার্কিন ডলার। আর সেপ্টেম্বর মাসে এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ (দৈনিক ৪ কোটি ৪৮ লাখ) ডলার রেমিট্যান্স।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জনতা মেইলকে বলেন, আগামী মাসে রেমিট্যান্স আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের নেওয়া বেশ কিছু উদ্যোগ রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন।

প্রসঙ্গত, এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেওয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার ডলার।

এদিকে গত নভেম্বর মাসে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

নভেম্বরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৬০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার ও ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। আর জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।

বিধ্বস্ত নিউজিল্যান্ড, ঐতিহাসিক জয় টাইগারদের

0

আগেরবার নিউজিল্যান্ড সফরে এসে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেবার কিউইদের মাটিতে এসেছিল প্রথম টেস্ট জয়। এবার সাদা বলের ক্রিকেটেও প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা। তাও অবিশ্বাস্য দাপটের সঙ্গে!

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে এর আগে কখনো ওয়ানডে ফরম্যাটে জেতেনি বাংলাদেশ। সেই আক্ষেপটাই এবার মিটিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে শান্তর দল।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ৯৮ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে ১৫.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

কিউই ডেরায় তাদের বিপক্ষে ১৮ ওয়ানডে খেলার পর প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে দ্বিতীয়। এর আগে ২০১৫ বিশ্বকাপে দেশটিতে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে শুরু থেকেই দেখে খেলতে থাকেন এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। দলীয় ১৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সৌম্য। বিজয় ও শান্তর ব্যাটে এরপর জয়ের পথেই ছিল দল।

১০ উইকেটে জয়ের খুব কাছেই ছিল বাংলাদেশ। তবে দলীয় ৮৪ রানে ও’রউর্কের বলে বিজয় আউট হলে সেই সুযোগটা নষ্ট হয়। এ ওপেনার ৩৩ বলে করেন ৩৭ রান। লিটন দাসকে নিয়ে বাকি পথ পাড়ি দেন শান্ত।

অশোকের বলে ২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন শান্ত। একইসঙ্গে পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। তিনি ৫১ ও লিটন ১ রানে অপরাজিত ছিলেন। কিউইদের হয়ে একমাত্র উইকেটটি নেন উইল ও’রউর্ক।

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদম শুরু থেকেই বল হাতে আক্রমণাত্মক ছিলেন প্রত্যেকে। যেখানে শুরুতে আলো ছড়ান তানজিম হাসান সাকিব।

প্রথম স্পেলে ২ উইকেট শিকার করেন সাকিব। রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফেরান তিনি। মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউইরা। তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন টম লাথাম ও উইল ইয়ং।

ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন এ দুই ব্যাটার। এমন সময় দ্বিতীয় স্পেলে এসে ম্যাচের দৃশ্যপট বদলে দেন শরিফুল ইসলাম। টানা ৩ ওভারে তিন উইকেট শিকার করেন তিনি। যার শুরুটা হয় ২১ রান করা লাথামকে বোল্ড করার মাধ্যমে।

শরিফুলের বলে মেহেদী মিরাজের হাতে ধরা পড়ার আগে ২৬ রান করেন উইল ইয়ং। দলের পক্ষে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এরপর নিজের দ্বিতীয় স্পেলে এসে শরিফুলের সঙ্গে যোগ দেন তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের ইনিংসের শেষ দিকে নিজের বোলিং দক্ষতার ঝলক দেখান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। তিনি একে একে ৩ উইকেট শিকার করেন। কিউইদের ইনিংস গুটিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সইম্পন্ন করেন মুস্তাফিজুর রহমান।

তানজিম, শরিফুল ও সৌম্য প্রত্যেকেই আজ সমান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া এক উইকেট নেন মুস্তাফিজুর। জশ ক্লার্কসন ১৬ ও আদিত্য অশোক ১০ রান করেন। বাকি ৭ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

 

টাইগারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

0

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনোই ওয়ানডে ফরম্যাটে জেতেনি বাংলাদেশ। তবে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে যেন এই আক্ষেপ মেটানোর লক্ষ্যেই নেমেছে শান্তর দল। যেখানে টাইগারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেছে কিউইরা।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৩১.৪ ওভারে অল আউট হয় নিউজিল্যান্ড।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদম শুরু থেকেই বল হাতে আক্রমণাত্মক ছিলেন প্রত্যেকে। যেখানে শুরুতে আলো ছড়ান তানজিম হাসান সাকিব।

প্রথম স্পেলে ২ উইকেট শিকার করেন সাকিব। রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফেরান তিনি। মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউইরা। তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন টম লাথাম ও উইল ইয়ং।

ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন এ দুই ব্যাটার। এমন সময় দ্বিতীয় স্পেলে এসে ম্যাচের দৃশ্যপট বদলে দেন শরিফুল ইসলাম। টানা ৩ ওভারে তিন উইকেট শিকার করেন তিনি। যার শুরুটা হয় ২১ রান করা লাথামকে বোল্ড করার মাধ্যমে।

শরিফুলের বলে মেহেদী মিরাজের হাতে ধরা পড়ার আগে ২৬ রান করেন উইল ইয়ং। দলের পক্ষে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এরপর নিজের দ্বিতীয় স্পেলে এসে শরিফুলের সঙ্গে যোগ দেন তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের ইনিংসের শেষ দিকে নিজের বোলিং দক্ষতার ঝলক দেখান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। তিনি একে একে ৩ উইকেট শিকার করেন। কিউইদের ইনিংস গুটিয়ে দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মুস্তাফিজুর রহমান।

তানজিম, শরিফুল ও সৌম্য প্রত্যেকেই আজ সমান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া এক উইকেট নেন মুস্তাফিজুর। জশ ক্লার্কসন ১৬ ও আদিত্ত অশোক ১০ রান করেন। বাকি ৭ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

কম ঘুমে বাড়ছে ক্যানসারের ঝুঁকি 

0

ব্যস্ততার কারণে বর্তমানে মানুষের জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। কাজের চাপ, ট্রাফিক জ্যাম, পারিবারিক অশান্তি সবকিছুকে সঙ্গী করেই চলতে হয়। এসবের প্রভাব পড়ে ঘুমে। অনেক মানুষই আছেন, যারা ঠিকমতো ঘুমান না। কিংবা কম ঘুমান।

রাতে ঘুম আসে না, নিয়ন্ত্রণের উপায় জানুন
জানেন কী, ঘুমের সময়সূচীর এই পরিবর্তনে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। কম ঘুমের সঙ্গে ক্যানসারের এমনই উদ্বেগজনক সংযোগ খুঁজে পেয়েছেন গবেষকরা। তাদের তথ্য অনুযায়ী, যারা রাতে ৬ ঘণ্টার কম ঘুমান এবং দিনের বেলায় ঘুম থেকে বিরত থাকেন, তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

অনেকে ঘুমাতে গিয়ে মধ্যরাত পার করে দেন। অন্য একটি গবেষণা বলছে, এটি একটি উদ্বেগজনক বিষয়। কারণ এটি স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। দীর্ঘসময় কম্পিউটারের সামনে থাকার ফলে মেলাটোনিনের মাত্রা হ্রাস পায়। এই হরমোনটি ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হরমোন কমে গেলে ক্যানসারের কোষ উৎপাদনের প্রবণতা বৃদ্ধি পায়।

কোন খাবার ঘুম তাড়ায়, কী খেলে ঘুম আসে? 
তাহলে উপায়? বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে পরিমিত ঘুম জরুরি। ধারাবাহিক ঘুমের সময়সূচী মেনে চলেন। ছুটির দিনে দীর্ঘ সময় ধরে না ঘুমিয়ে রোজ নিয়ম করে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন।

ঘুমাতে যাওয়ার সময় গ্যাজেট-মুক্ত থাকুন। বিছানায় যাওয়ার আগে, নিশ্চিত হয়ে নিন যে আপনার চারপাশে কোনও গ্যাজেট নেই। ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে থেকে সব ধরনের স্ক্রিন থেকে ছুটি নিন।

পাশাপাশি ভালো ঘুম চাইলে ক্যাফিন এড়িয়ে চলুন। শারীরিক চর্চা করুন। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ পানি দিয়ে গোসল করে ফেলুন।

ব্রাউজিং হিস্ট্রি জেনে নিচ্ছে ফেসবুক? আটকানোর উপায় জানুন

0

আপনি জানলে অবাক হবেন আপনার ব্রাউজিং হিস্ট্রি সেভ করে রাখে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম। আপনি ইন্টারনেট যা কিছু লিখেই সার্চ দেন না কেন, সব কিছুই রেকর্ডে রাখা হয়। এমনকি আপনার পছন্দ, অপছন্দেরও তালিকা তৈরি করে রাখে মেটা।

ইন্টারনেটে যা খুঁজছেন তা খুব সহজেই জেনে যায় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। কীভাবে তা আটকানো যায় সেই পদ্ধতি অনেকেই জানেন না। সম্প্রতি মেটা এমন একটি অপশন এনেছে যার মাধ্যমে ইউজার ইন্টারনেট অ্যাক্টিভিটি অফ রাখতে পারবেন।

ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ করবেন যেভাবে

ইন্টারেনেটের হঠাৎ পছন্দের কোনও ব্র্যান্ডের জামা বা জুতার ছবিতে চোখ পড়ল। হয়তো কিনলেন না। কিন্তু, সোশ্যাল মিডিয়াতে আসতেই দেখতে পাবেন সেই একই ব্র্যান্ডের জুতা বা জামা। এভাবে একের পর এক কোম্পানির পণ্য আসবে স্ক্রিনে। অনেকেই বিরক্ত হয়ে যান এসব অ্যাড দেখে।

শুধু তাই নয়, ইউজারের ইন্টারনেট অ্যাক্টিভিটি জানতে পেরে যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তবে তা আটকাতে পারবেন। এর জন্য অ্যাক্টিভিটি অফ ফিচার রয়েছে মেটার। এক ধরনের প্রাইভেসি সেটিং যা অফ করলে ইন্টারেনেটে আপনার ব্রাউজিং হিস্ট্রি বা কী করছেন তা জানতে পারবে না মেটা।

আটকানোর পাশাপাশি কোন কোন কোম্পানি মেটাকে আপনার তথ্য পাঠাচ্ছে তাও জানতে পারবেন। কী ভাবে জেনে নিন।

ফেসবুকে ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ করার উপায়

ফেসবুক প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করুন।
এবার সেটিংস ও প্রাইভেসি অপশনে সেটিংসে ট্যাপ করুন।
এখানে ‘Your Facebook Information’ অপশন থাকবে।
তাতে ক্লিক করে ‘Off-Facebook Activity’ অপশনে ক্লিক করুন।
এবার ‘Manage Your Off-Facebook Activity’ অপশনে ট্যাপ করে ‘Manage Future Activity’-তে ক্লিক করুন।
তারপর ‘Future Off-Facebook Activity’ অপশনে ক্লিক করে দিন।

এভাবে ইন্টারেন্ট অ্যাক্টিভিটি বন্ধ করতে পারবেন। যদিও বিভিন্ন থার্ড পার্টি বিজ্ঞাপন সংস্থার থেকে তথ্য নিয়ে থাকে ফেসবুক। যা বন্ধ করার জন্য প্রাইভেট ব্রাউজিং মোড বা VPN ব্যবহার করতে পারেন।

ইনস্টাগ্রামে ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ করার উপায়

ইনস্টাগ্রাম অ্যাপে লগ ইন করে প্রোফাইল সেকশনে থ্রি লাইন ডটে ক্লিক করুন।
এখানে সেটিং ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
তারপর Accounts অপশন > Information and Permissions সেটিংস অপশনে ট্যাপ করতে হবে।
তারপর ‘Your Activity Off Meta Technologies’ অপশনে গেলেই দেখতে পাবেন সম্প্রতি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন আপনি।
‘Recent Activity’ অপশনে আরও বিস্তারিত জানতে পারবেন।
এখানে ‘Disconnect Future Activity’ অপশনে ক্লিক করতে হবে।
আগামী দিনে ইন্টারেনেটে কী করছেন তা জানতে পারবে না ইনস্টাগ্রাম।

দুই প্ল্যাটফর্মে এই পদ্ধতি অনুসরণ করে নিজের ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ করে দিন আজই। এর ফলে শুধু স্ক্রিন বিজ্ঞাপন আসা বন্ধ হবে না, ইউজারের প্রাইভেসি নিরাপদ থাকবে।