বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
18 C
Dhaka
Homeজীবনযাপনচিকিৎসক জানালেন খালি পেটে গরম পানি পান, এই অভ্যাসের উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া 

চিকিৎসক জানালেন খালি পেটে গরম পানি পান, এই অভ্যাসের উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া 

প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:৩১

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি, এই অভ্যাসটি এখন অনেকের কাছেই স্বাস্থ্যচর্চার অংশ। কেউ কফির বদলে শুরু করছেন গরম পানি দিয়ে দিন, কেউ আবার বদহজম, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য কমানোর আশায়। কিন্তু সত্যিই কি খালি পেটে গরম পানি পান হজমের জন্য উপকারী, নাকি এটি শুধুই আরেকটি স্বাস্থ্য-ট্রেন্ড? বিজ্ঞান কী বলছে, আর কারা এতে উপকার পাবেন বা সমস্যায় পড়তে পারেন, এমনটাই বলছেন চিকিৎসকরা।খালি পেটে গরম পানি কি বদহজম কমাতে সাহায্য করে

বদহজম বা ডিসপেপসিয়া সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর পেট ভার লাগা, গ্যাস, ফাঁপা ভাব বা অস্বস্তির মাধ্যমে প্রকাশ পায়। এই সময় গরম পানি পান করলে তা পাচনতন্ত্রকে ধীরে ধীরে সক্রিয় করে বলে ধারণা করা হয়।

গবেষণা বলছে, ঠান্ডা পানির তুলনায় গরম পানি খাবার ভাঙতে সহায়ক। ঠান্ডা পানি আগের রাতের খাবারের চর্বি জমাট বাঁধাতে পারে, কিন্তু গরম পানি সেই খাদ্যকণাগুলো ভাঙতে সাহায্য করে। পাশাপাশি এটি রক্তনালিকে প্রসারিত করে (ভ্যাসোডাইলেশন), ফলে অন্ত্রে রক্তপ্রবাহ বাড়ে এবং হজম প্রক্রিয়া শুরু হতে সুবিধা হয়। তাই অনেকের ক্ষেত্রেই সকালে গরম পানি বদহজমের উপসর্গ কমাতে কার্যকর হতে পারে।

সকালে গরম পানি পান করার ৫টি স্বাস্থ্য উপকারিতা

  • হজমে সহায়তা ও পেট ফাঁপা কমায়
    গরম পানি পাকস্থলীর এনজাইমগুলোকে সক্রিয় করে। খালি পেটে এটি পান করলে সকালের নাশতা সহজে হজম হয় এবং অ্যাসিডিটির ঝুঁকি কমে।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে
    গরম তরল অন্ত্রের পেশির সংকোচন (পেরিস্টালসিস) বাড়াতে সাহায্য করে, যা নিয়মিত মলত্যাগে সহায়ক।
  • শরীরের প্রাকৃতিক ডিটক্সে সহায়তা
    গরম পানি শরীরের তাপমাত্রা সামান্য বাড়ায়, ফলে ঘাম হয় এবং কিডনির কার্যকারিতা উন্নত হয়। এতে বর্জ্য ও টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে।
  • রক্ত সঞ্চালন ভালো করে
    তাপের কারণে রক্তনালি প্রসারিত হয়, ফলে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন ও পুষ্টি সহজে পৌঁছায়।
  • ওজন নিয়ন্ত্রণে সহায়ক
    গরম পানি সরাসরি চর্বি কমায় না, তবে এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ৫০০ মিলি পানি পান করলে মেটাবলিক রেট প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

গরম পানি সরাসরি চর্বি কমায় না, তবে এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ৫০০ মিলি পানি পান করলে মেটাবলিক রেট প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ছবি: সংগৃহীত

সকালে গরম পানি পান করার ৫টি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

সবাইয়ের শরীর এক রকম নয়। তাই উপকারের পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে—

  • মুখ ও খাদ্যনালি পুড়ে যাওয়ার ঝুঁকি
    ৬০° সেলসিয়াসের বেশি গরম পানি গলা ও জিহ্বার সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে।
  • দাঁতের এনামেল ক্ষয়
    নিয়মিত খুব গরম পানি পান করলে দাঁতের এনামেল দুর্বল হয়ে যেতে পারে।
  • গ্যাস্ট্রিক বাড়তে পারে
    যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে খুব গরম পানি খাদ্যনালির পেশি শিথিল করে অ্যাসিড ওপরে উঠে আসার ঝুঁকি বাড়াতে পারে।
  • গলা ও শ্বাসনালিতে জ্বালা
    শহুরে দূষণের কারণে অনেকের গলা আগেই সংবেদনশীল থাকে। শীতে অতিরিক্ত গরম পানি পান করলে গলা ব্যথা বা কাশি বাড়তে পারে।
  • অতিরিক্ত পানি পান করলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট
    খালি পেটে খুব অল্প সময়ে ১-২ লিটারের বেশি পানি পান করলে শরীরের সোডিয়াম কমে গিয়ে মাথা ঘোরা বা বমিভাব হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ পানি যেন কুসুম গরম হয়, ফুটন্ত নয়। সহজ নিয়ম হলো, যদি গ্লাসটি হাতে ধরে আরাম না লাগে, তবে পানি পান করার জন্য তা খুব গরম। খালি পেটে গরম পানি পান অনেকের জন্য হজমে সহায়ক হতে পারে, তবে এটি কোনো ম্যাজিক সমাধান নয়। আপনার শরীরের অবস্থা, গ্যাস্ট্রিক বা অন্য রোগের ইতিহাস সবকিছু বিবেচনা করেই এই অভ্যাস গড়ে তোলা উচিত। কোনো স্বাস্থ্য ট্রেন্ড অনুসরণ করার আগে সচেতন থাকাই সবচেয়ে ভালো। কারণ উপকারের আশায় নেওয়া অভ্যাসটি যেন উল্টো ক্ষতির কারণ না হয়।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর