শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
29 C
Dhaka
Homeজীবনযাপনভুল ভঙ্গিতে ঘুমিয়ে নীরবে বিপদ ডাকছেন না তো, জেনে নিন সঠিক উপায়

ভুল ভঙ্গিতে ঘুমিয়ে নীরবে বিপদ ডাকছেন না তো, জেনে নিন সঠিক উপায়

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৬ ৮:২৭

অভ্যাসগুলো স্বাভাবিকভাবেই শারীরিক ভঙ্গিমা বা পোশ্চারের ক্ষতি করতে পারে। তবে ঘুমের অবস্থান বা ভঙ্গিও মেরুদণ্ডের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালের অর্থোপেডিক স্পাইন সার্জারির অতিরিক্ত পরিচালক ডা. অর্জুন ধাওয়ালে চিত হয়ে শোয়া এবং একপাশে কাৎ হয়ে শোয়ার উপকারিতা জানিয়েছেন।

মেরুদণ্ডের জন্য কোন ঘুমের অবস্থানটি স্বাস্থ্যকর:

ডা. অর্জুনের মতে, কাৎ হয়ে বা চিত হয়ে―উভয়ভাবেই শোয়া ভালো। গুরুত্বপূর্ণ হচ্ছে, পর্যাপ্ত বিশ্রাম নেয়া এবং অন্তত ৭ ঘণ্টা ঘুমানো। আর এটি নির্ভর করে ব্যক্তির নিজস্ব অভ্যাস, পছন্দ ও আগের কোনো শারীরিক সমস্যা রয়েছে কি-না, তার ওপর।

কাৎ-চিত হয়ে শোয়ার উপকারিতা:

এ চিকিৎসক উল্লেখ করেছেন, কারও মেরুদণ্ডের কোনো আগের সমস্যা থাকলে, যেমন- লাম্বার ডিস্ক ডিজিজ বা স্পাইনাল স্টেনোসিস থাকলে তাদের জন্য কাৎ হয়ে শোয়া আরামদায়ক হতে পারে। কারণ, চিত হয়ে শোয়ার তুলনায় কাৎ হয়ে শুলে মেরুদণ্ড কিছুটা বাঁকা থাকে, যা স্নায়ুর জন্য বেশি জায়গা তৈরি করে। আর যদি কেউ চিত হয়ে ঘুমাতেই বেশি পছন্দ করেন, তাহলে হাঁটুর নিচে একটি বালিশ দেয়া তার জন্য আরামদায়ক হতে পারে।

ঘুমের অবস্থান পরিবর্তনের সময় পিঠ বা কোমর মোচড়ানো এড়িয়ে চলা উচিত। কারণ, পিঠে আগে থেকে ব্যথা থাকলে তা বেড়ে যেতে পারে। পিঠ সোজা রাখার জন্য কাঁধ এবং হাঁটু বা কোমর একই সঙ্গে ঘুরিয়ে পাশ পরিবর্তন করা ভালো।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর